Home আঞ্চলিক শিশুরা যে বয়সে বেড়ে ওঠে, ওই সময়ে একটি সুস্থ জীবনধারা প্রয়োজন: তুহিন

শিশুরা যে বয়সে বেড়ে ওঠে, ওই সময়ে একটি সুস্থ জীবনধারা প্রয়োজন: তুহিন

38


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, শিশুদের চিন্তা, যুক্তি, সমস্যা সমাধান এবং সৃজনশীলতার ক্ষমতা উন্নয়নের প্রক্রিয়ার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরিতে অভিভাবকের দায়িত্ব অপরিসীম। শিশুর বিকাশের পর্যায় শুরু জন্মের পরই। শিশু ছোটবেলা থেকেই বিভিন্ন অভিজ্ঞতা, শিক্ষা ও পরিবেশের মাধ্যমে প্রভাবিত হয়। শিশুর মেধা বিকাশে খেলা, শিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক সম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজের যেকোনো পরিবর্তন বা অস্থিতিশীলতা শিশুর বিকাশে বড় প্রতিবন্ধকতা তৈরি করে। দেশে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অপরিকল্পিত নগরায়ণসহ নানা কারণে শিশুর মেধার বিকাশ বাধার সম্মুখীন হচ্ছে। অপর্যাপ্ত শিক্ষা, স্কুলের মান, শিক্ষক এবং শিক্ষাসামগ্রী যদি পর্যাপ্ত না হয়, তবে শিশুর শেখার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়।


শুক্রবার (০২ মে) বিকালে নগরীর ৩১নং ওয়ার্ডে গুড মর্নিং প্রি-ক্যাডেট স্কুলের ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, শিশুরা যে বয়সে বেড়ে ওঠে, ঠিক ওই সময়ে একটি সুস্থ জীবনধারা প্রয়োজন। পড়ালেখার পাশাপাশি সারাদিন অন্যান্য ভালো কাজের মাধ্যমে শিশুদের সঠিক মানসিক বিকাশ সম্ভব। শিশুদের অগ্রগতি ও দুর্বলতা মূল্যায়ন করে তাদের প্রয়োজন অনুযায়ী সমর্থন দেওয়া জরুরি। মোবাইল ও টেলিভিশনের ব্যবহার সীমিত রাখা এবং ডিজিটাল মাধ্যমের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া উচিত।

শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্য, সঠিক খাদ্য, ঘুম ও শারীরিক ক্রিয়াকলাপের প্রতি মনোযোগ দেওয়া শিশুর মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ উদ্যোগগুলো একত্র হয়ে শিশুদের মেধার বিকাশে এক নতুন সূর্যের আলো ছড়াবে। একটি সমৃদ্ধিশালী ও সৃজনশীল আগামী গঠনের জন্য আসুন আমরা আমাদের দায়িত্ব পালন এবং শিশুর মেধার বিকাশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি।


৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফসার উদ্দীন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ম্মানিত অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কে,এম হুমায়ূন কবির। উপস্থিত ছিলেন আমীন আহমেদ, কে,এম,এ জলিল, বাবুল রানা, মঈনুল ইসলাম কিরন, হুমায়ূন কবির চৌধুরী, মোখলেছুর রহমান, হান্নান হাওলাদার, বাবুল হোসেন, ইসরাইল হোসেন, কামরুজ্জামান টুক, ইয়াকুব পাটোয়ারী, কামাল হোসেন মাস্টার, জাহাঙ্গীর হোসেন, জাহেদা আক্তা জুঁথি, লুৎফুন নাহার রিপা, আসমা সুলতানা, জাহেদা আক্তার লাকী প্রমূখ। প্রধান অতিথি বিদ্যালয়ে সুপেয় পানির জন্য নিজ উদ্যোগে একটি সাবমার্সিবলের ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দেন।