Home বিনোদন অভিনেত্রী মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অভিনেত্রী মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

27


বিনোদন প্রতিবেদক।।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত।

আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ওইদিন হাজির না হলেই মালাইকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে।


এর আগে, সমন জারির হওয়ার পরেও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা।

২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত।

মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এক শিল্পপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ। সে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার।

২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্তোরাঁয় কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরাসহ অন্য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে তার। এর জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১৩ বছরের পুরোনো সেই মারধরের মামলাই এখন উঠেছে আদালতে।

শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার বলেন, মালাইকা ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।

তবে এবিষয়ে মালাইকা অরোরা গণমাধ্যমে কিছু বলেন নি।