Home জাতীয় করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪৩ জন, সুস্থ ২,৪৩৯

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪৩ জন, সুস্থ ২,৪৩৯

9

ঢাকা অফিস

দেশে করোনাভাইরাস শনাক্তের ১৯২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। সোমবারের চেয়ে মঙ্গলবার ১৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। সোমবার ২৬ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮০২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। সোমবার মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। গতকালের চেয়ে ৭৩ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৫১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন। মঙ্গলবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ০১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭১ দশমিক ৬৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৫ শতাংশ বেশি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবারের চেয়ে মঙ্গলবার ৪৪ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ২১৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮১২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ৭৫ শতাংশ। আগের দিনের চেয়ে মঙ্গলবারশনাক্তের হার দশমিক ৫ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ৪৭ শতাংশ।