Home খেলাধুলা ক্রিকেট উৎসবের অপেক্ষা: বিহা চ্যাম্পিয়নস লিগ

ক্রিকেট উৎসবের অপেক্ষা: বিহা চ্যাম্পিয়নস লিগ

15

ক্রীড়া প্রতিবেদক।।

রাজধানীর অভিজাত হোটেল শেরাটনে ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়নস লিগের (বিসিএল) ট্রফি উন্মোচন করা হয়েছে। আগামী ৮ মে শুরু হবে প্রতিযোগিতা। চলবে টানা দুই সপ্তাহ। ২৬ মে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে টুর্নামেন্টর ফাইনাল।


গতকাল টুর্নামেন্টের বিস্তারিত ঘোষণা করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।

লিগে অংশ নেবে দেশের অভিজাত হোটেলসমূহ। প্রতিনিধিত্বকারী দলগুলো হচ্ছে আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মেপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হানসা- এ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার হোটেল, হোটেল ওমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, সায়মান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দি পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি, দি রেইনট্রি ঢাকা এবং দি ওয়েস্টিন ঢাকা। কাল পর্যন্ত ২০টি নামকরা হোটেল বিসিএলে অংশগ্রহণের জন্য নিবন্ধন শেষ করেছে।

টুর্নামেন্টে প্রতিযোগিতা নয়, বন্ধুত্বের গল্প লেখা হবে; প্রতিটি ছক্কায়, প্রতিটি উইকেটে বাজবে একতার জয়ধ্বনি। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘আতিথেয়তা খাতের পেশাজীবীদের এমন ভিন্নধর্মী উদ্যোগে একত্রিত হতে দেখে সত্যিই ভালো লাগছে, যেখানে তারা কেবল মাঠে প্রতিভা প্রদর্শন করছেন না, বরং নিজেদের সম্প্রদায়ের শক্তিও তুলে ধরছেন।’

বিহা-এর সভাপতি এইচ এম হাকিম আলী উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘বিহা চ্যাম্পিয়নস লিগ ২০২৫ আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রকৃত প্রতিচ্ছবি।’ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা আতিথেয়তা খাতে কাজ করি খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে, দৃঢ় দলীয় চেতনা বজায় রেখে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলি। তাই খেলাধুলায় অংশগ্রহণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা উভয়ই বৃদ্ধি করে। এটি আমাদের দলগত কাজ ও দায়িত্ববোধও শিক্ষা দেয়। বিহা-কে ধন্যবাদ, এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। তারা সকল হোটেলকর্মীকে মঞ্চে আনতে পেরেছে এবং সরকারের অনুমোদন পেয়েছে।’

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে লিলি। সহযোগিতা করছে নূর আলী ফ্যামিলি ট্রাস্ট। মিডিয়া পার্টনার হিসেবে আছে যমুনা টেলিভিশন। এ ছাড়া বিসিএলের পাশে আছে সাইলেন্ট স্পোর্টস, এমভি ট্রেডার্স, হানসা ম্যানেজমেন্ট লিমিটেড, অ্যাট ইয়োর সার্ভিসেস লিমিটেড, সানবিট, টাইলক্স, অ্যাকনল, হারলান, ডাইভার্সি, ইউএস-বাংলা, নূর ট্রেড হাউস, কোয়ালিটি এগ্রো, প্রাণ এগ্রো, বেঙ্গল মিট এবং তাজ এন্টারপ্রাইজ।