Home আঞ্চলিক খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের ককটেল হামলা

খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের ককটেল হামলা

99

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে অতর্কিতভাবে কে বা কারা কার্যালয়টি লক্ষ্য করে এই হামলা চালিয়ে দ্রুত সটকে পড়ে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের প্রধান শরিফুল ইসলাম টিপু।

বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন খুলনা মহানগর বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ।

এদিকে ঘটনার খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরিস্থিতি পরিদর্শন করেছে। হামলার সাথে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।