Home স্বাস্থ্য বাড়িতেই বানান অ্যালোভেরা টুথপেস্ট

বাড়িতেই বানান অ্যালোভেরা টুথপেস্ট

0


মিলি রহমান।।

ত্বকের বলিরেখা এবং ঠোঁটের ফাঁটা ভাব দূর করতে অ্যালোভেরা খুবই উপকারী এটা কমবেশি সবারই জানা। কিন্তু অ্যালোভেরা যে সুন্দর হাসির জন্যও প্রয়োজনীয় তা কি জানেন? বাজারে এখন অ্যালোভেরা টুথপেস্ট পাওয়া যাচ্ছে। যারা ক্ষতিকর রাসায়নিকযুক্ত বাণিজ্যিক টুথপেস্ট এড়িয়ে চলতে চান, তাদের অনেকের কাছেই এটি প্রিয় । চলুন প্রথমে জেনে নেওয়া যাক কী কারণে অ্যালোভেরা মুখের স্বাস্থ্যের জন্য জন্য এত উপকারী।

সম্পূর্ণ প্রাকৃতিক ত্বকের যত্নের জগতে অ্যালোভেরা সুপরিচিত উপাদান। এটি ভিটামিন ই-তে ভরপুর, যা ত্বককে আর্দ্র ও পুষ্ট করতে এবং ত্বকের কোষকে ফ্রি র‍্যাডিকেল থেকে রক্ষা করতে সাহায্য করে। অন্য কথায়, অ্যালোভেরা বার্ধক্যের বিভিন্ন লক্ষণকে দূরে রাখতে ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরার প্রদাহরোধী এবং জীবাণুরোধী বৈশিষ্ট্য রয়েছে। এ কারণেই এটি খুব সংবেদনশীল দাঁত ও মাড়ির জন্য আদর্শ। নজরকাড়া হাসির অধিকারী হতে চাইলে মাড়ি একেবারে নিখুঁত অবস্থায় রাখা উচিত। তা না হলে রোগাক্রান্ত মাড়ির কারণে দাঁত পড়ে যেতে পারে। আসলে, মাড়িই আপনার ঝকঝকে সাদা দাঁতগুলোকে যথাস্থানে ধরে রাখে। মাড়িই দাঁতগুলোকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এ কারণে আকর্ষণীয় হাসি পেতে চাইলে শুধু দাঁতই নয়, মাড়িরও খুব ভালো যত্ন নেওয়া উচিত!

বাজারে প্রচলিত অনেক বাণিজ্যিক টুথপেস্টে এমন উপাদান থাকে যা দীর্ঘমেয়াদে দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করতে পারে। এ কারণে এমন টুথপেস্ট বেছে নেওয়া যা দাঁত এবং মাড়ির জন্য খুবই কোমল। এর মধ্যে অ্যালোভেরা টুথপেস্ট বিশেষ উল্লেখযোগ্য। চাইলে ভালো কোনো জায়গা থেকে এটা কিনতে পারেন , আবার বাড়িতেই নিজের টুথপেস্ট তৈরি করে নিতে পারেন।

অ্যালোভেরা টুথপেস্ট তৈরি করতে যা প্রয়োজন-

উপকরণ

অ্যালোভেরা পাতা (৩ চা চামচ অ্যালোভেরা জেল )
৩ চা চামচ বেকিং সোডা
৫ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন
৫ থেকে ১০টি তাজা পুদিনা পাতা

প্রস্তুত প্রণালি
অ্যালোভেরা জেল এবং পুদিনা পাতা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। একটি ছুরি ব্যবহার করে অ্যালোভেরা পাতাগুলো মাছের ফিলে করার মতো করে চ্যাপ্টা করে কেটে নিন। চামচের সাহায্যে অ্যালোভেরা জেল তুলে নিন। একটি ছোট মিক্সিং বাটিতে অ্যালোভেরা জেল রাখুন। তাজা পুদিনা পাতা কুচি করে নিন। যত মিহি হবে, তত ভালো।
মিহি করে কাটা তাজা পুদিনা পাতা অ্যালোভেরা জেলের সাথে মেশান। বেকিং সোডা এবং ভেজিটেবল গ্লিসারিন যোগ করুন। খুব ভালোভাবে মেশান। আপনার পছন্দসই ঘনত্বের টুথপেস্ট তৈরি করার জন্য ইচ্ছেমতো আরও কিছুটা (বা কম) ভেজিটেবল গ্লিসারিন যোগ করতে পারেন। একটি ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্রে এটি ঢেলে নিন। তৈরি হয়ে গেল অ্যালোভেরা পেস্ট।

একটি পরিষ্কার ও ভেজা নরম ব্রাশ দিয়ে ঘরে তৈরি অ্যালোভেরা টুথপেস্টে ডুবিয়ে দাঁত ব্রাশ করতে হবে। এটি আপনার দাঁত ও মাড়ির কোনো ক্ষতি না করেই প্লাক এবং মুখের দুর্গন্ধ দূর করতে খুব কার্যকর। কারও মাড়ি ফোলা থাকলে ব্যবহারের জন্য এটি আদর্শ টুথপেস্ট।