Home আঞ্চলিক সাগরদাঁড়ি ইউনিয়ন বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

সাগরদাঁড়ি ইউনিয়ন বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

60

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি


কেশবপুরে সাগরদাঁড়ি, চিংড়া, মির্জাপুর, মেহেরপুর, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কেশবপুর সাগরদাঁড়ী ইউনিয়নের অর্ন্তগত ধানদিয়া খেয়া ঘাটে কপোতাক্ষ নদের উপর ব্রিজ । কেশবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কাজি মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা যশোর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলামের একান্ত প্রচেষ্টায় যশোর

৬ কেশবপুর আসনের নির্বাচিত এম পি ও যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক শাহীন চাকলাদার এর সহযোগিতায় খুব শিগগিরই এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

মঙ্গলবার সকালে ব্রিজ নির্মানের জন্য মাপ দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মনিরুজ্জামান মনি, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ।