Home আঞ্চলিক বানৌপক সংঘ খুলনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন

বানৌপক সংঘ খুলনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন

19

স্টাফ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বানৌপক) খুলনা শাখা ও বিএন স্কুল এন্ড কলেজ মংলার  ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জীবনীর উপর অনলাইনে (ভার্চুয়াল পদ্ধতিতে) রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম সম্পর্কে সঙ্গতিপূর্ণ কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিএন স্কুল এবং শিশু নিকেতনের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে অনলাইনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।