Home আঞ্চলিক শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে বাস, গাছে ঝুলছিল ছাদ

শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে বাস, গাছে ঝুলছিল ছাদ

5


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। এ সময় বাসটির ছাদ ভেঙে গাছের ডালে ঝুলছিল। দুর্ঘটনায় ৪ জন আহত হলেও প্রাণ হারাননি কেউ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ‘এফকে ডিলাক্স’ নামের একটি বাস ঢাকা থেকে শৈলকূপায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। সে সময় বাসটির ছাদ গাছে ধাক্কা লেগে ডালে ঝুলে থাকে।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।