রামপাল প্রতিনিধি
গতকাল রাতে রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় বাগেরহাট জেলার রামপাল উপজেলার ১০নং বাশতলি ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম ও ৩নং বাইনতলা ইউনিয়নের খেজুমহল গ্রামে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসলামাবাদ গ্রামের মোঃ নওশের উদ্দিন কুদরতি এর পুত্র মোঃ নাজির কুদরতি এবং খেজুমহল গ্রামের সৈয়দ জবেদ আলী এর পুত্র সৈয়দ শাহাজান নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন।
রামপাল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। উক্ত দুই আসামীর বিরুদ্ধে আদালতে পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি আতিকুর রহমান।











































