স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরী ও জেলায় পতিত সরকারের দোসররা এখন তৎপর হয়ে উঠেছে। সাবেক পলাতক মেয়র ও কাউন্সিলের সহযোগী জি এম রাজু এখন তার ক্যাডার বাহিনীর সদস্যদের নিয়ে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিটি সেনেটারি সমিতির শ্রমিকদের ১০ বছরের জামানত ও বিভিন্ন কোম্পানির অনুদানের প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করে নগরীতে বীরদর্পে চলাফেরা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে অভিযোগে জানাগেছে, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলের জেড এ মাহমুদ ডনের সহযোগী জি এম রাজু পতিত সরকারের শাসনামলে তার ক্যাডার বাহিনী নিয়ে বিএনপির নেতা কর্মীদের হয়রানি ও তাদের অনেককে বাড়ি ছাড়াও করেছে বলে অভিযোগ রয়েছে।
খুলনা সেনেটারী পলামবিং এন্ড টিউবওয়েল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম রাজু। তিনি গত ১০ বছর কোন নির্বাচন না দিয়ে সাবেক পতিত সরকারের পলাতক মেয়র তালুকদার আব্দুল খালেক ও কাউন্সিল জেড এ মাহমুদ ডনের প্রভাব খাটিয়ে পদ বহাল রেখেছে। সুত্র জানায়, এ সময় জিএম রাজু ইউনিয়নের ও বিভিন্ন কোম্পানি ও গরীব শ্রমিকদের কাছ থেকে নেয়া জামানতের প্রায় পঁচিশ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ আগষ্টের পর পরই উক্ত সংগঠনের আয়-ব্যয়ের ও শ্রমিকদের বিভিন্ন কোম্পানি থেকে আসা অনুদানের টাকার হিসাবের সকল কাগজপত্র পুড়িয়ে ও নানা ভাবে নষ্ট করছে বলে সুত্রের লিখিত অভিযোগ জানাগেছে।
সুত্র জানায়, তার অপকর্মের সকল তথ্য ধামাচাপা দিতে এ কাজ করছে বলে জানাগেছে। এখন এই সুচতুর জি এম রাজু বিএনপিতে অনুপ্রবেশ করার প্রাণপন চেষ্টা করছে বলে সুত্র জানায়। এ ব্যপারে স্হানীয়রা মহানগর বিএনপির নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানাগেছে। এব্যারে রাজুর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।











































