Home আঞ্চলিক নগরীতে ৮ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

নগরীতে ৮ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

20


স্টাফ রিপোর্টার
আড়ংঘাটা থানাধীন রায়েরমহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ রাউন্ড শটগানের গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামি হলেন হরিণটানা থানাধীন রায়েরমহল মোল্লা বাড়ির মো. মাসুদ মোল্লার ছেলে ইমন মোল্লা (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ২১ এপ্রিল বিকালে রায়েরমহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম। এসময় ৮ রাউন্ড শটগানের গুলি ইমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সন্ত্রাসী ইমন মোল্লার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।