Home জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক হেফাজতের

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক হেফাজতের

7


ঢাকা অফিস
দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রবিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিববুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ব্রিফিংয়ে বেশ কিছু দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হলো ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও ৫ মে শাপলাসহ সব গণহত্যার বিচার দ্রুত করতে হবে। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশে ধর্মীয় বিধান, ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক বৈষম্য প্রস্তাব ও কমিশন বাতিল করতে হবে ও কমিশন বাতিল করতে হবে। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিলে ভারত সরকারকে বাধ্য করতে হবে। ফিলিস্তিন দখলদারমুক্ত করার জন্য বিশ্বমুসলিম নেতৃবৃন্দকে উদ্যোগ গ্রহণ করা।
হেফাজতে ইসলাম জানিয়েছে, মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার থেকে পরের সোমবার পর্যন্ত সারা দেশে জেলা, থানা ও স্থানীয় নেতাকর্মী ও ওলামায়ে কেরাম গণসংযোগ কর্মসূচি পালন করবেন।
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
তারা বলেছে, আগামী ২৫ এপ্রিল ও ২ মে সারা দেশের প্রতিটি মসজিদের মিম্বর থেকে কুরআনের বিধানকে ‘কটাক্ষকারী’ নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার অসারতা ও সংশ্লিষ্ট বিষয়ে মুসলিম আইন জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। তা না হলে ৩ মে মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরি, মুফতি জসিম উদ্দিন হাটহাজারি, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মহফুজুল হক, মাওলানা আবু তাহের নদবী, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শিব্বির আহমদ রশিদ, মাওলানা মোবারকুল্লাহ, ড আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রববানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি মোহাম্মদ আলী মেখলী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল কাদের, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দিন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা নাসির উদ্দিন মুনির,মাওলানা মীর ইদরিস, সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মুস্তাকুননবী কাসেমী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, অর্থসম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা হারুন আজিজী নদভী, মাওলানা জাবের কাসেমী, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মাওলানা মুহিববুল্লাহ, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফাইল, মাওলানা জুবায়ের আহমাদ, মাওলানা নুর হোসাইন নূরানী, মুফতি জাকির হোসাইন কাসেমী,মুফতি কামাল উদ্দিন,মুফতি এনামুল হক কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর,মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা হোসাইন মোহাম্মদ শাহজাহান, মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতি আলি আকবর কাসেমী।