স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত কিছু ছাত্র ভিসির পদত্যাগের এক দফা দাবিতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে। দাবি পুরোন না হলে আজ সোমবার দুপুর ৩টা থেকে আমরন অনশন কর্মসূচি ঘোষনা করেছে তারা। তবে কুয়েটের শিক্ষক সমিতি ও কর্মকর্তারা এই অগণতান্ত্রিক ও অরাজক পরিস্থিতি থেকে এ সকল ছাত্রদের সরে এসে আলোচনায় বসে সমাধানের আহবান জানিয়েছেন।
গতকাল রোববার দুপুর আড়াইটায় কুয়েটের কিছু ছাত্র ভিসি’র পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে এক প্রেসব্রিফিং এ আগামী ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলেন এই সময়ের মধ্যে তাদের দাবি পুরণ না হলে আজ সোমবার বিকাল ৩ টা থেকে এই ছাতারা আমরণ অনশনের কর্মসূচি ঘোষনা করেছে। পরে তারা একটি মিছিল বের করে। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ঘুরে শহীদ মিনারের সামনে শেষ হয়।
অপরদিকে কুয়েটের ইলেকট্রনিকস এণ্ড কমিউনিকেশন এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড মনির হোসেন ও যন্ত্র কৌশল বিভাগের প্রকৌশলী ও লেদার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: গোলাম কাদের বলেন, কিছু ছাত্র বহিরাগতদের উস্কানিতে কুয়েটে অরাজক পরিস্থিতি সৃষ্টি ও অগণতান্ত্রিক মনগড়া আন্দোলন করছে। তাদেরকে গত এক সপ্তাহ যাবত প্রায় সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক কর্মকর্তারা বিভিন্ন ভাবে তাদের এ সকল অগণতান্ত্রিক ও অরাজক পরিস্থিতি সৃষ্টি ও অগণতান্ত্রিক মনগড়া আন্দোলন থেকে সরে আসার আহবান জানান। শিক্ষকরা বলেন, এ সকল ছাত্রদের কয়েকটি দাবী ইতিমধ্যে মেনে নেয়া হয়েছে বলে জানান। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, তারা প্রতিনিয়ত বর্তমানের কিছু আন্দোলনরত ছাত্রদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদেরকে বুঝিয়েছেন যে এ সকল কর্মসূচি থেকে বেরিয়ে এসে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধানে বসার জন্য।
কিন্ত তারা তা না শুনে বরং কুয়েট সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে হলের তালা ভেঙেসহ নানা রকম বেআইনি কর্মকান্ডের মাধ্যমে কুয়েটের সুনাম নষ্টে কতিপয় ছাত্র পায়তারা চালাচ্ছে। যা সম্পুর্ন অগণতান্ত্রিক ও ছাত্র সুলভ আচরনের বহিঃপ্রকাশ বলে কুয়েটের শিক্ষক ও কর্মকর্তারা জানান।
সম্প্রতি কুয়েট ক্যাম্পাসে একটি ক্ষুদ্র সংখ্যক শিক্ষার্থীরা উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ডে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচটি দাবি বাস্তবায়ন করেছে। তবুও ভিসি’র পদত্যাগের অযৌক্তিক দাবি তুলে অনৈতিক ভাবে আন্দোলন অব্যাহত রাখায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে শিক্ষকরা উল্লেখ করেন। শিক্ষকদের কাছে প্রতীয়মান হয়েছে যে কোন না কোন গোষ্ঠীর এজেন্ট বাসতবায়নের জন্য অতিউৎসাহী কিছু ছাত্র এ সকল অযৌক্তিক ও বেআইনি কাজে লিপ্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের খুবই বিচক্ষণ ভাইস-চ্যান্সেলরের পদত্যাগের দাবিকে কুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করেছেন। শিক্ষকরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য বলেন যে, কিছু শিক্ষার্থী নোংরা ভাষায় শিক্ষকদের হেয় করার পাশাপাশি সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছেন, যা একটি শিক্ষিত সমাজে কাম্য নয়। তাই শিক্ষকরা
চান শিক্ষার্থীরা যাতে দ্রুত তাদের বিভ্রান্তিমূলক পথ থেকে ফিরে আসুক এবং কুয়েটের স্বাভাবিক শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় থাকুক।
শিক্ষক সমাজ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে উল্লেখ করেন।











































