Home Lead রোজা ও ঈদের পর সবজির বাজারে আগুন: ঝাঁঝ বেড়েছে পেয়াজের বেড়েছে চাল-...

রোজা ও ঈদের পর সবজির বাজারে আগুন: ঝাঁঝ বেড়েছে পেয়াজের বেড়েছে চাল- তেলের দাম

23


সৈয়দ রানা কবীর
রোজা ও ঈদুল ফিতর শেষে সবজির বাজারে এখন আগুন। ঝাঁঝ বেড়েছে পেয়াজে। চাল- তেলর দাম বেড়েছে অনেক। সাধারন মানুষের মধ্যে এখন বেড়ে উঠেছে নাভিশ্বাস। বাজার নিয়ন্ত্রণে নেই সরকারী কোন সংস্থার কার্যকরী পদক্ষেপ।
কি কারণে সবজির দাম বাড়ছে, কারা বাড়াচ্ছে এসব বিষয় তদারকি করা খুবই জরুরি হয়ে পড়েছে। নয়তো যে যার মত করে সবজির দাম বাড়িয়ে রাখছে। বজারে বেড়েছে সব ধরনের চালের দাম। সোয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১৪ টাকা। কিছুটা কমেছে শুধু মুরগির দাম।

বাজারে কিছুদিন ধরে সবধরনের সবজির দাম বেড়ে গেছে। গেল রমজান মাস জুড়ে সবজির দাম সবচেয়ে কম থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতে পেরেছেন। তবে ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। বলতে গেলে বাজারে এখন সব সবজির দাম বাড়তি। সবচেয়ে দামি সবজির তালিকায় আছে কাঁকরোল, যার প্রতি কেজি ১৪০ টাকা। এছাড়া প্রতি কেজি গোল বেগুনও সেঞ্চুরি হাঁকিয়েছে, পাশাপাশি লম্বা বেগুন প্রতি কেজি ৮০ টাকা।
শুক্রবার ১৮ এপ্রিল খুলনার বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামের চিত্র দেখা গেছে। বাজারে ৬০ থেকে ৮০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই।
শুক্রবার বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৭০ টাকায়, মিষ্টি কুমড়া ৩০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৬০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, করলা ৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, টমেটো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৬০টাকায়, ধুন্দুল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা, বেগুন (লম্বা) ৭০ টাকা, পটল ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, জালি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ টাকা, লাউ ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লেবু মানভেদে প্রতি হালি ২০ থেকে ৩০ টাকা, আলু প্রতি কেজি ২৫/৩০ টাকা এবং গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।এ ছাড়াও পেয়াজের দাম বেড়েছে আগের চেয়ে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশী।
বর্তমানে খুচরা দোকানে রশিদ, ডায়মন্ড, সাগর ইত্যাদি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ দুই আগে এসব চাল ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হয়েছে। মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম আরও বেশি। প্রতি কেজি মোজাম্মেল চালের দাম এখন ৯৬ থেকে ৯৮ টাকা। এ ছাড়া মানভেদে নাজিরশাইল চাল ৮৫ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ থেকে ৬২ টাকা আর মোটা জাতের স্বর্ণা চাল ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসার কথা। তখন চালের দাম কমবে।
সাপ্তাহিক ছুটির দিনে খুলনার নিউমার্কেট কাঁচা বাজারে করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, আজ বাজারে দেখলাম সবজির দাম খুব চড়া। এত দাম দিয়ে সবজি তো সাধারণ মানুষ কিনে খেতে পারছে না। এজন্য দরকার সরকারি কর্যকরি মনিটরিং ব্যবস্থা। কি কারণে সবজির দাম বাড়ছে, কারা বাড়াচ্ছে এসব বিষয় তদারকি করা খুব জরুরি হয়ে পড়েছে। নয়তো যে যার মত করে সবজির দাম বাড়িয়ে রাখছে। বাজারে দেখলাম সবচেয়ে বেশি দামি সবজি হচ্ছে কাঁকরোল আর বেগুন। এগুলো ১২০/৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দামও ৭০ থেকে ৮০ টাকার ঘরে।

খালিশপুর চিত্রালী বাজারের আরেক ক্রেতা ফোরকান আলী বলেন, বাজারে সবজির দাম বাড়তি। বিশেষ করে ঈদের পর থেকে প্রতিদিনই সবজির দাম বেড়েই চলছে। এখানে ৭০ টাকার নিচে কোনো সবজি নেই। আর অন্যান্য সবজির দাম তোব এখন প্রায় সেঞ্চুরি পেরিয়েছে। এত দামি সবজি আমাদের মতো সাধারণ মানুষ ক্রয় করে খাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সবজি দাম বৃদ্ধির কারণ জানিয়ে দৌলতপুরে সবজি বিক্রেতা ইয়াকুব আলী বলেন, বাজারে এখন সবজির সরবরাহ কম। মূলত মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে এসব সবজি বাজারে সরবরাহ কম, সে কারণেই দাম বাড়তি যাচ্ছে। শীতের সবজি শেষ হয়ে যাওয়ার পর বাজারে আস্তে আস্তে দাম বাড়তে থাকে। এখন নতুন করে, এই মৌসুমের সবজি উঠবে কিছুদিন পর। নতুন সবজি উঠতে শুরু করলে সবজির দাম আবার কিছুটা কমে আসতে পারে।
সবজির দামের পার্থক্যের কারণ জানিয়ে দৌলতপুর ও ফুলবাড়ীগেটের কয়েক বিক্রতা জানান, অন্য বাজারের চেয়ে এখানকার কাঁচা বাজারে সবজির দাম কিছুটা কম।
ময়লাপোতার সন্ধা বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, অন্যান্য বাজারের তুলনায় এখানে ও নিউমার্কেটের কিছুটা বেশী। তবে এখানে সবই খুব ফেরস সবজি পাওয়া যায়।অন্য বাজারে যদি কোনো সবজির দাম খুচরা ৬০ টাকা হয়, তাহলে তা এখানে বাজারে ৮০ টাকা।
খুলনার পাইকারী কাচা বাজার সোনাডাঙ্গায়। আসলে যারা এখান থেকে সবজি কিনে নিয়ে গিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে, তাদের পরিবহন খরচ, রাস্তা খরচ,দোকান ভাড়া, কর্মচারী খরচ সব মিলিয়ে তারা কিছুটা বাড়তি দামে বিক্রি করে। কিন্ত এই পানকারী বাজারের পাশের কাঁচা বাজারে দাম বেশি অথচ দুরের বাজার দৌলতপুর ও ফুলবাড়ীগেটে সবজির দাম কম কেনো তার উত্তর নিউমার্কেট ও সন্ধা বাজারের দোকানীরা দিতে পারেনি।
তবে রোজা ও ঈদের পর থেকে সব ধরনের সবজির দাম আগের চেয়ে অনেক বেড়েছে। এখন সবজির শেষ সময়ের মৌসুম, নতুন করে মৌসুম শুরু হলে সবজি বাজারে আসতে শুরু করবে, বলে ব্যবসায়ীরা জানান। তারা বলেন তখন ধীরে ধীরে সবজির দাম কমে আসবে।
তবে সাধারণ মানুষের অভিযোগ বাজার গুলোতে সরকারের সঠিক তদারকি না থাকায় এমন সব বেহাল দশা।