Home আঞ্চলিক ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

19


স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর খানজাহানআলী থানার মাত্তমডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহনাজ পারভীন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ পারভীন ওই এলাকার মো. আল-আমিন হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাসার ছাদে কাপড় নাড়তে গিয়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহনাজ। এতে তিনি ছাদেই অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১১টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শাহনাজ পারভীনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খানজাহানআলী থানা-পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রবর্তনের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।