সটাফ রিপোর্টার।
নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় একটি ফার্মেসীতে দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
গতকাল বুধবার রাত ১১টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া কবরস্থানের সামনে আ: আজিজের এন এন ওষুধের ফার্মেসীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে এলাকায় আতংক বিরাজ করে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। ফার্মেসীর অপর পাশে সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল হাফিজুর রহমান মনিসহ বিএনপির নেতৃবৃন্দরা ছিলেন।
নেতৃবৃন্দের দাবি, দুর্বৃত্তরা তাদের ভয় দেখানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।











































