Home আঞ্চলিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ আটক

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ আটক

257

স্টাফ রিপোর্টার।।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর সভাপতি ও মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ আটক।

নগরীর সিমেট্রি রোডস্থ মনোয়ারা মার্কেট নিজস্ব অফিস থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর সভাপতি ও মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষকে (১৫ এপ্রিল মঙ্গলবার) রাত দশটায় জিজ্ঞাসাবাদের জন্য কেএমপি ডিবি পুলিশ নিয়ে গেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, বীরেন্দ্রনাথ ঘোষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার বাইরেও মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তাঁর প্রকৃত অবস্থান জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা হিসেবে আটক করা হয়নি, তাঁকে আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা হিসেবে।