খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক সাংবাদিক মনিরুল হুদার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শেষশ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ ক্লাব চত্বরে আনা হয়। সেখানে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশারাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সভাপতি গৌরাঙ্গ নন্দী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সভাপতি এবং খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সেক্রেটারি মো. রকিবুল ইসলাম মতি, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ জাহিদুল ইসলাম, কাজী শামীম আহমেদ, এস এম নূর হাসান জনি, এম এ হাসান, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, জি, এম, মনিরুজ্জামান, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ আব্দুল হামিদ, শেখ শামসুদ্দীন দোহা, মোহাম্মদ মিলন, শেখ আল এহসান, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, শেখ লিয়াকত হোসেন, এজাজ আলী, প্রবীর কুমার বিশ্বাস, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ হেলাল মোল্লা, বেল্লাল হোসেন সজল, নাজমুল হক পাপ্পু, কামরুল হোসেন মনি, এম এ জলিল, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), আব্দুল¬াহ আল মামুন রুবেল, এস এম বাহাউদ্দিন, দীপংকর রায়, মোঃ সোহেল রানা, তুফান গাইন, শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া এ সময় মরহুম সাংবাদিক মনিরুল হুদার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষশ্রদ্ধা নিবেদন করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেউইজে), খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ), খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ), দৈনিক জন্মভূমি পরিবার, খুলনা কর আইনজীবী সমিতি, বাংলাদেশ ইনকাম ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন খুলনা ডিভিশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা শাখার নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
কেইউজে : অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক সাংবাদিক মনিরুল হুদার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষশ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার দুপুরে শেষশ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ ক্লাব চত্বরে আনা হয়। সেখানে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল , সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কৌশিক দে, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সিনিয়র সাংবাদিক মোস্তফা জামাল পপলু, দেবব্রত রায় দেবু, দপ্তর সম্পাদক সাগর সরকার, নির্বাহি সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, শেখ লিয়াকত হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, এস এম নূর হাসান জনি, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, জি, এম, মনিরুজ্জামান,নূরুল হাসান লিটু, ওয়াহেদ-উজ-জামান বুলু, প্রবীর কুমার বিশ্বাস, এজাজ আলী, আব্দুস সাত্তার, আমির সোহেল, মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, তুফান গাইন ও সংগঠনের নেতৃবৃন্দ।
এমইউজে ও বিএফইউজের নেতৃবৃন্দের শোক : অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মনিরুল হুদার (৮৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মনিরুল হুদা ছিলেন খুলনার সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি সাংবাদিক হিসেবে বেশ কৃতিত্বের সাক্ষর রেখেছেন। তিনি সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী ও দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীকে হারালাম। দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন মনিরুল হুদাকে বেহেস্ত নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্যধারণের তৌফিক দান করেন।
বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
খুলনা সংবাদপত্র পরিষদের শোক : দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মনিরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি দৈনিক ও প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, সম্পাদক সাধারণ ও দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক জন্মভূমি সম্পাদক আসিফ কবির, দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক অনির্বাণ সম্পাদক মাহবুবা আহমেদ, দৈনিক আজকের তথ্য সম্পাদক নজরুল ইসলাম, দৈনিক আমার একুশের সম্পাদক আতিয়ার পারভেজ, দৈনিক ভয়েস অব টাইগারের ডানিয়েল সুজিত বোস, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক কালান্তর’র সম্পাদক রুকসানা পারভীন, দৈনিক সংযোগ প্রতিদিনের সম্পাদক খান মাহবুব হোসেন, দৈনিক তথ্য সম্পাদক তোহিদুল ইসলাম তুহিন প্রমুখ ।











































