Home Lead কেসিসি-বিআইডব্লিউটিএ’র বিরোধের মধ্যে রূপসা ঘাটের ইজারার মেয়াদ বাড়লো

কেসিসি-বিআইডব্লিউটিএ’র বিরোধের মধ্যে রূপসা ঘাটের ইজারার মেয়াদ বাড়লো

21


মো: রাজু হাওলাদার।।
নগরীর রূপসা ঘাটে ইজারার মেয়াদ ৩০দিন বেড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত ঘাটটির ইজারার মেয়াদ ৬ এপ্রিল শেষ হয়েছিল। এই সময় বৃদ্ধির ফলে আগামী ৬ মে পর্যন্ত ৩০ দিনের জন্য যাত্রী ও মালামালের শুল্ক চার্জ আদায়ের অনুমোদন পেলেন বর্তমান ইজারাদার শেখ আলী আকবর। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ডিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালকের দপ্তরের বিআইডব্লিউটিএ খুলনা এর বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মোহাঃ মাসুদ পারভেজ স্বাক্ষরিত বন্ধুর পরিবহন বিভাগ ঢাকা প্রধান দপ্তরের স্বারক নং- ১৮.১১. ০০০০. ০৬৩. ০৬. ০০০. ১৬ (সীমানা বর্ধিতকরণ, খুলনা/১৯৭, তারিখ ৩/২/২০২৫ ) এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদিত হারে যাত্রীয় মালামালের শিল্প চার্জ আদায়ের নিমিত্তে দাখিলকৃত কোটেশনে উদ্বুদ্ধ দর সর্বোচ্চ হাওয়ায় ইজারা নীতিমালার ৩৩ (খ) এর অনুচ্ছেদ অনুযায়ী কমিটি কর্তৃক গৃহীত হয়। এতে অফারকৃত দরের সমুদয় স্পট কোটেশনের ইজারামূল্য বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা ইজারাদার মূল্যের উপর ১০ ভাগ আয়কর বাবদ ১৫ হাজার টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট বাবদ ২২ হাজার ৫০০ টাকা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের অনুকূলে পরিশোধ করায় ৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ৩০ দিনের জন্য রূপসা খেয়াঘাট থেকে শুল্ক চার্জ আদায়ের অনুমোদন দেওয়া হলো।
অপরদিকে, রূপসার খেয়াঘাট নিয়ে কেসিসি’র জিআইজেড সভাকক্ষে মোঃ ফিরোজ সরকার প্রশাসক কেসিসি এর সভাপতিত্বে ঘাট নিয়ে আলোচনা সভা হয়।
সভায় বলা হয়, রূপসা ফেরীঘাটে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীনে ফেরী চলাচল করতো। রূপসা নদীতে খানজাহান আলী সেতু নির্মিত হওয়ার পর রূপসা ফেরীঘাট দিয়ে ফেরী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক বিভাগ পশ্চিম রূপসা ফেরীঘাট, ঘাট সংলগ্ন চত্বর সন্নিহিত জমি খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে পরিচালনার জন্য হস্তান্তর করে। অতপর স্থানীয় সরকার বিভাগ ২০০৩ সালের ১৯ মার্চ প্রহেই-২/ফ-১/২০০৩/২৬২(৫২৭২) নং স্মারকে প্রণীত হস্তান্তরিত ফেরীঘাটের ইজারা ও ব্যবস্থাপনা এবং উদ্ভূত আয় বণ্টন নীতিমালার আলোকে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক খেয়াঘাটটি পরিচালিত হয়ে আসছে। ৫ আগষ্টের পরিবর্তনের পর হঠাৎ করে বিআইডব্লিউটিএ কর্তৃক এক মাসের জন্য নিয়োজিত ঠিকাদার রূপসা খেয়াঘাটে আদায় করছে। এক মাস বা ১৫ দিনের জন্য ঠিকাদার নিয়োগ করা বিধি সম্মত নয়।
কেসিসি’র এষ্টেট অফিসার সালাউদ্দিন গাজী বলেন, স্থিতাবস্থা থাকা সত্বেও রূপসা খেয়াঘাটে কেসিসি’র নির্মিত পন্টুন সরিয়ে তদস্থলে বিআইডব্লিউটিএ কর্তৃক পন্টুন প্রতিস্থাপন করা হয়েছে। এ বিষয়ে কেসিসিকে কোন কিছুই অবহিত করা হয় নি। কেসিসি’র পন্টুন সরিয়ে রাখার কারণে ওই পন্টুনের প্লেট চুরি হয়ে যাচ্ছে।
কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃক এক মাসের জন্য নিয়োজিত ঠিকাদার কর্তৃক রূপসা খেয়াঘাটের দখল গ্রহণের পরে খুলনা বড় বাজার সংলগ্ন নড়াইল কাছারী ঘাটে খুলনা সিটি কর্পোরেশনের আদায় কার্যক্রম চলমান থাকাবস্থায় বিআইডব্লিউটিএ’র নিয়োজিত ঠিকাদার কর্তৃক দখল করা হয়েছে।
উপ-পরিচালক, বিআইডব্লিউটিএ, খুলনা মোহা: মাসুদ পারভেজ বলেন, মন্ত্রণালয় কর্তৃক ইতোপূর্বে গঠিত কমিটির সিদ্ধান্ত প্রাপ্তি সাপেক্ষে রূপসা খেয়াঘাটের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তবে উক্ত ঘাটে নিযুক্ত বর্তমান ইজারার মেয়াদ গত এপ্রিল পর্যন্ত মেয়াদ ছিল।
ঘাটে পন্টুন প্রতিস্থাপনের বিষয়ে তিনি বলেন, খেয়াঘাটের পন্টুন দু’টি দীর্ঘদিন মেরামত না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সে কারণে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করত বিআইডব্লিউটিএ কর্তৃক পন্টুন স্থাপন করা হয়েছে। কেসিসি’র পন্টুন দু’টি পাশে বেঁধে রাখা হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, জেলা পরিষদ, খুলনা বলেন, রূপসায় ফেরীঘাট সৃষ্টির পূর্বে জেলা পরিষদ কর্তৃক ঘাটের আদায় পরিচালনা করা হতো। ফেরীঘাট হওয়ার পর সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক হস্তান্তরসূত্রে কেসিসি মালিকানাপ্রাপ্ত হয়েছে। পূর্বে যেহেতু জেলা পরিষদ কর্তৃক ইজারা প্রদান করা হতো সে আলোকে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
সভাপতি মো: ফিরোজ সরকার বলেন, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক রূপসা ঘাটে পরিচালিত ফেরী চলাচল বন্ধ হওয়ার প্রেক্ষিতে ঘাটটি কেসিসি’র নিকট হস্তান্তর করায় সিটি কর্পোরেশনের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩০/৪০ বছর বিআইডব্লিউটিএ কোন প্রকার মালিকানা দাবি করেনি। তারপরও বিআইডব্লিউটিএ এবং সিটি কর্পোরেশন উভয়েই সরকারি প্রতিষ্ঠান সেহেতু কোন প্রকার বিরোধে না গিয়ে আন্ত: মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। ৬ এপ্রিল বিআইডব্লিউটিএ কর্তৃক নিযুক্ত ইজারার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর যৌথভাবে ওই ঘাটে আদায় কার্যক্রম পরিচালনা করা যেতে পারে এবং অর্জিত অর্থ যৌথ একাউন্টে জমা করা যেতে পারে। পরবর্তিতে আন্ত: মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
ঘাটের ইজারাদার শেখ আলী আকবর বলেন, রুপসা ঘাট নিয়ে বিআইডব্লিউটিএ ও খুলনা জেলা পরিষদের সীমানা নির্ধারণ নিয়ে চলমান একটি মামলা রয়েছে। সুপ্রিম কোর্টে ১৯ অক্টোবর ২০২৪ সালে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত চলমান আছে।
স্ট্রে-অর্ডারে উল্লেখ্য করা আছে যে, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য কেউ এই ঘাট অন্য কাউকে ইজারা প্রদান করতে পারবেন না। চলমান মামলা প্রক্রিয়ার কীয়ার কারণে এক মাসের বেশি বিআইডব্লিউটিএ অনুমোদন প্রদান করতে পারে না। তাই দীর্ঘদিন ধরে প্রতিমাসে আমাকে নতুন করে আবেদন করে ইজারা নিতে হয়। এইভাবে দীর্ঘদিন ধরে আমি এই ঘাটের নিজেরা হিসেবে নিয়োজিত আছি।