স্টাফ রিপোর্টার
নগরীর ২১নং ওয়ার্ডে মাদক মামলার আসামীকে ধরতে যায় পুলিশ। এসময় ওই আসামিকে ছাড়িয়ে নিতে এগিয়ে আসে আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রশিবির সভাপতি মো. তারেক রহমান। রবিবার দিবাগত রাতে এঘটনা ঘটে।
পরে যৌথবাহিনীর সহযোগিতায় পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে মামলা দিয়ে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সুমাইয়া কাওসার তার জামিন মঞ্জুর করেছেন।











































