Home আলোচিত সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসন ও অপসাংবাদিকতা

রোহিঙ্গা প্রত্যাবাসন ও অপসাংবাদিকতা

36



আবু হেনা মোস্তফা জামাল পপলু।।
সাংবাদিকতা আর ইউটিউবিং এক বিষয় নয়- এই কথাটি বিগত বেশ কয়েক বছর থেকে বলে আসছি। কিন্তু এ কথা কে শুনবে, আর আমাদের কথা শোনারই বা কী আছে। সেই এ্যানালগ সময়েই ইন্টাননেট করছি। বাংলাদেশে যখন এসটিডি ফোনে ডায়েল করে লগইন করে কেবল ইমেইল ব্যবহার শুরু হয় তখন থেকেই এই ইন্টানেট ব্যবহার করেছি। অফ লাইন থেকে অন লাইন। এরপর ইয়াহু থেকে গুগল অনেক সময় পেরিয়ে গেছে। কিন্তু আমরা যে নৈতিকতা ধারণ করি; তার ধারে কাছেও নেই বর্তমান গণমাধ্যম বা গণমাধ্যমের কর্মীরা। বিশেষ করে ‘ডিজিটাল’ নামক গণমাধ্যমের প্লাটফর্মে যারা কাজ করেন তাদের কোন নীতি নৈতিকতা আছে বলে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রকৃত গণমাধ্যম বা গণমাধ্যমকর্মী কখনই পাঠককে বোকা বানাতে হেডলাইন করেন না। তার কাজ সর্বোচ্চ সত্য হেডলাইন বা শিরোনাম করে পাঠকে আকৃষ্ট করা বা প্রতিবেদনটি পড়তে বা দেখতে কাছে টানাু। আর বর্তমান ডিজিটাল মাধ্যমগুলো প্রথমেই প্রতারণুুুুুুুুুামূলক হেডলাইন করে দর্শককে বোকা বানান। ক্লিক বেট এর মাধ্যমে বোকা বানাতে পারাই তাদের সার্থকতা। এটি যে একটি নীতি বহির্ভূত কাজ এটা বোধ করি তারা এবং তাদের উর্দ্ধতন কর্তারা বিস্মৃত হয়ে গেছেন, কারণ টাকা। হ্যাঁ, অবশ্যই গণমাধ্যমের টাকার প্রয়োজন আছে। কিন্তু সেই টাকা উপার্জন করতে হবে সৎ ও ন্যায়ের পথে- এটি অবহেলা করা চলেনা।
যাহোক, এটি একটি কঠিন বিতর্ক। এনিয়ে অন্য কোন দিন কথা হবে, কথা হতেই হবে। তবে আজকের বিষয়টি যে জন্য অবতারণা করা হয়েছে তাহলো হঠাৎ গত ২/৩ দিন পত্রিকা, অন লাইন, টেলিভিশন রিপোর্ট সবখানে দেখিছি মিয়ানমার ‘১লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে’ এই রকম শিরোনাম। আর এই শিরোনামে বর্তমান সরকারের বিশাল সাফল্য বলে প্রচারও করা হচ্ছে। সাধারণ মানুষ চটকদার এই শিরোনামটা গিলেছে ভালো বলার অপেক্ষা রাখে না। আমাকেও অনেকেই প্রশ্ন করেছে- ভাই, শুনছেন! রোহিঙ্গারা ফিরে যাচ্ছে মিয়ানমারে। ভাই দেখেন এতদিন যে সংকট ছিল তা বর্তমান সরকার কয়েকদিনেই সমাধান করে ফেলতেছে। কি বলেন? এই রকম নানা প্রশ্ন, নানা কথা।
একজন সংবাদকর্মী হিসেবে সংবাদটি আমি পড়েছি ও দেখেছি। কিন্তু আমজনতার এতো প্রশ্নের কারণে মনে হল একটু ঘেটে দেখি পেছনে। মানুষ যতটা সরলভাবে বিষটি দেখছে আসলে কি বিষয়টি এমন? সংবাদমাধ্যমগুলি যেভাবে উপস্থাপন করেছে বিষয়টি কী তেমনই হয়েছে। যদি তেমন হয় তাহলে অবশ্যই এটি বিরাট সাফল্য। বাংলাদেশে চলতে থাকা একটি বিশাল সংকটের সমাধানের শুরুটা এতো চমৎকারুভাবে হবে এটা ভাবতেই ভালো লাগে। কিন্ত বিষয়টি ঘাটতে গিয়ে হতাশই হলাম। আমরা বিভ্রান্তিকর তথ্য জনগণকে দিয়েছি।
২০১৭ সালের ২৫ আগস্ট বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট বিশাল এক মানবিক সংকট প্রত্যক্ষ করে। সহিংস হামলার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসে, যাদের গ্রামগুলো ধ্বংস করে দেওয়া হয়। এটি সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করা মানুষের নজিরবিহীন এক ঢলের সূচনা করেছিল। কয়েক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা ও আশ্রয়ের খোঁজে কম পক্ষে পাঁচ লাখেরও বেশি মানুষ সেই সময় বাংলাদেশে প্রবেশ করে।
এরপরে এই রোহিঙ্গাদের তাদের দেশে ফের পাঠাতেুুুুুুুুুুুুুুুু অনেক চেষ্টা হয়েছে যেখানে আর্ন্তজাতিক মহলের সম্পৃক্ততা রয়েছে। কিন্ত কাজের কাজ কিছুই হয়নি। বরং বাংলাদেশেকে আভ্যন্তরিনণ ও আর্ন্তজাতিক অনেক সংকটকে মোকাবেলা করতে হয়েছে। সারা দেশে রোুুুুুুুুুুুুুুহিঙ্গা ছড়িয়ে পড়া, বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দেয়াসহ স্থানীয় আর্থ সামাজিক অবস্থা, পরিবেশ, মাদকের বিস্তার, মানব পাচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নানাুুুুবিধ সংকট মোকাবেলা করে চলতে হয়েছে। তাই বাংলাদেশ সরকার ও এ দেশের জনগনের দীর্ঘ দিনের দাবি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়টি।
বাংলাদেশে যেসকল রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তারা আসলে রোহিঙ্গা কি না এই বিষয়টি নিয়েই শুরু থেকেই মিয়ানমার তালবাহানা করছে। এরি প্রেক্ষিতে তথ্য যাচাই বাছাই প্রকিয়া শুরু হয় দুই দেশের মধ্যে। সেই অনুযায়ী বাংলাদেশ মিয়ানমানের কাছে ২০১৮ সালে ৮ লাখ ২৯ হাজার ৩৬ জন রোহিঙ্গার তালিকা পাঠায়। কিন্তু মিয়ানমার প্রথম ধাপে মাত্র ৩৭ হাজার ৭০০ জন রোহিঙ্গা ভেরিফিকেশন করে। তার দীর্ঘদিন পর এক লাখ। আর এবার এক লাখ ৮০ হাজারের ভেরিফিকেশনের কথা বলছে। শব্দটা খেয়াল করতে হবে ‘ভেরিফিকেশন’। ভেরিফিকেশন রোহিঙ্গাদের মিয়ানমারে যে তারা অবস্থান করেছির তা নিশ্চিত করে কিন্তু তাদের মিয়ানমানের নাগরিকত্ব নিশ্চিত করেনা বলছেন, শরণাথী বিশেষজ্ঞরা। রোহিঙ্গারা মূলত: তাদের আবাসভূমিতে নাগরিক হিসেবে ফিরতে চান । কিন্তু মিয়ানমার তাদের আবাসভূমিতে নয়, অন্যত্র রাখতে চায়। ফলে ২০১৮, ২০১৯ এবং ২০২৩ সালে তাদের প্রত্যাবাসনের উদ্যোগ সফল হয়নি। এই প্রক্রিয়ায় সফর হওয়ার সম্ভাবনাও নেই বললই চলে।
বাংলাদেশ রোহিঙ্গা আছে ১২ লাখ। সরকার আট লাখ রোহিঙ্গার তালিকা দিয়েছে মিয়ামমান সরকারের কাছে। এরমধ্যে থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ভেরিফাই করতে মিয়ানমারের আট বছর লেগেছে। এই গতিতে চলছে ১২ লাখ ভেরিফিকেশন করতে ৫৩ বছরের বেশী লাগবে।
রোহিঙ্গা, মিয়ানমারের নাগরিক। তারা পূর্ণ নিরাপত্তা নিয়ে নাগরিক হিসাবে তাদের মাতৃভূমিতে ফিরতে চায়। কিন্তু প্রশ্ন হল, মিয়ানমার সরকার কি এই দাবি মেনে নেবে বা তারা কি সত্যি সত্যি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায়? মিয়ানমারে রোহিঙ্গাদের আবাসস্থলের ৯০ ভাগ এলাকা আরাকান আর্মির দখলে। তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কোথায় হবে? রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার তাদের বানানো ক্যাম্পে রাখতে চেয়েছিলো। তারা তো রোহিঙ্গাদের নাগরিক হিসাবে স্বীকৃতি দিচ্ছে না। রাখাইনে তো আর মিয়ানমার জান্তার এখন দখল নেই। তাহলে কোথায় ফেরত নেয়া হবে তাদের। ভেরিফিকেশন প্রক্রিয়া মিয়ানমারের প্রতারণা ছাড়া আর কিছু নয়। শব্দের মার প্যাচে তারা বাংলাদেশ সরকার আর এ দেশের জনগনের সাথে প্রহসনমূলক ভূরাজনৈতিক খেলা খেলছে। আর আমরা কিছু হাদারাম তাতেই তালি বাজিয়ে এলাকা গরম করছি মাত্র। যাতে বাতাস দিচ্ছে অপসাংবাদিকতা। একজন সংবাদকর্মী হিসেবে মনেপ্রাণে এই অপসাংবাদিকতা বন্ধ চাই। পাশাপাশি মুক্ত স্বাধীন জীবনে রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথ তৈরীর প্রত্যাশা করছি।
লেখক : সংবাদকর্মী