Home আঞ্চলিক টিনের চালে মিলল যুবকের মরদেহ

টিনের চালে মিলল যুবকের মরদেহ

17


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় মার্কেটের টিনসেড চালের ওপর থেকে মুহিতুর রহমান খান মুহিত (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে বাজারের খান সুপার মার্কেটের টিনসেডের চালের ওপর থেকে এ মরদেহ উদ্ধার হয়।


নিহত মুহিত উপজেলা সদরের গোলনা গ্রামের বাসিন্দা।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ‘আজ বৃহস্পতিবার সকালে খবর আসে ডুমুরিয়া বাজারের খান সুপার মার্কেটের টিনসেডের চালের ওপর একটি মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে র্ফোসসহ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ’

তিনি আরও বলেন,‘খান সুপার মার্কেটটি মুহিতুর রহমানদের এবং সেখানে তার চার দোকান ছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এটা বোঝা যাচ্ছে না। মরদেহ সুরতহাল রির্পোটে তেমন কোন আলামত মেলেনি। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোট না পাওয়া পর্যন্ত এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।