Home আঞ্চলিক টিকিটের মূল্য বেশী রাখায় ২২ হাজার টাকা জরিমানা

টিকিটের মূল্য বেশী রাখায় ২২ হাজার টাকা জরিমানা

16

স্টাফ রিপোর্টার।।

খুলনায় বিআরটিএর অভিযানে টিকিটের মূল্য বেশী রাখা ও টিকিটের মূল্য তালিকা না থাকার জন্য চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নগরীর রয়েল মোড়ে এই অভিযান পরিচালনা করে বিআরটিএ। এ সময় টিকিটের মূল্য বেশী রাখায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। টিকিটের মূল্য তালিকা না থাকায় এম আর পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একরুটের কথা বলে টিকিট বিক্রি করে অন্যরুটে গাড়ী চালানোর অভিযোগে সৌদিয়াক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দিন নিজে বলেশ্বর পরিবহনের টিকিট কাঁটেন পরিচয় গোপন করে। খুলনা পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম রুটে ১২৬৬/- টাকার টিকিট ১৪০০ টাকা রাখা ও টিকিটের মূল্য বেশী রাখায় বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএর ম্যাজিষ্ট্রেট জানান, ঈদকে কেন্দ্র করে ঈদের আগে ও পরে টিকিটের মূল্য বেশী রাখা হয়। এটি বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।