Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

16

রূপসায় জেলা ডিবির অভিযানে ৭৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

রূপসা থানাধীন খুলনা টু বাগেরহাট গামী মহাসড়কে অভিযান চালিয়ে  ৭৯ পিস ইয়াবা, একটি হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১১সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন, খালিশপুর ফেয়ার কিনিকের পিছনে ইব্রাহীম আলী এর বাড়ীর ভাড়াটিয়া তৌহিদ সর্দার এর ছেলে মো. সুজন (৩২) ও  টুটপাড়া ২নং ক্রস রোডের আহাদুল ইসলাম এর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩১)। 

জেলা ডিবি জানায়, ১১সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে রূপসা থানাধীন খুলনা টু বাগেরহাট গামী মহাসড়কে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক। এসময় কাজী সোবহান পেট্রোল পাম্পের বিপরীত শাওন এর চায়ের দোকানের সামনে থেকে ৭৯ পিস ইয়াবা,  ৩টি মোবাইল ফোন ও  একটি লাল রংয়ের হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেলসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি প্রকল্পের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার: দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবাণাক্ত এলাকায় কৃষি বিপ্লব

স্টাফ রিপোর্টার

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি প্রকল্পের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবাণাক্ত এলাকায় কৃষি বিপ্লব ঘটেছে। এই এলাকায় পতিত জমিতে এখন নানাবিধ ফসল ফলছে। আগাম জাতের অনেক ফসল ফলিয়ে কৃষক লাভবান হচ্ছে। এর মধ্যে অসময়ের বর্ষাকালনি তরমুজ শিম। হাসি ফুটছে তাদের মুখে। এই প্রকল্পের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা অভিষ্ট লক্ষে পৌছে গেছে। 

সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অঙ্গ) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ টি জেলার কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন ধরনেরকার্যক্রম পরিচালনা করে চলেছে । প্রকল্পের অধীনে মূলত কৃষকদেরকে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি,সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান, উপ-সহকারীকৃষি কর্মকর্তাগণকে উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার করে নির্দেশিকা ও ইউনিয়ন সহায়িকা ব্যবহার করে কিভাবে সার সুপারিশ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১৮-২০১৯ অর্থবছরে জিকেবিএসপিউক্ত প্রকল্পের শুরু হয়। ২য় অর্থবছরে এই প্রকল্প হতে মোট ৪১১০ জন কৃষককে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি-সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় । ১২০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার করে নির্দেশিকা ও ইউনিয়ন সহায়িকা ব্যবহার করে কিভাবে সার সুপারিশ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় । এতে করে সূষম সার ব্যবহার করে ফসলের ফলন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে । প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন ফসলের প্রায় ২৫০ টি গবেষণা পট স্থাপন করা হয়েছে । গবেষণা প্লট গুলোর মধ্যে ৫২ টি ধান, ১৫৬ টি সবজি, ১৭ টি তরমুজ, ২৩ টি ভুট্টার। সবজির মধ্যে রয়েছে সীম এর ১১টি, লাউ এর ৩৪ টি, মিষ্টিকুমড়া ১৩টি, চিচিংগা,পানি কচু ,কলা প্রতিটি ৩টি,পটল ৮টি,পিঁয়াজ, হলুদ,মেটে আলু, গম এর ২টি করে, পেঁপে ৪টি, ঢেঁড়শ ১৪টি, বেগুন ৯টি, টমেটো ১০টি,পাট ৪টি, মুগ ৬টি, করলা ৯টি, শশা ১টি, ওল ১টি । গত এক বছরে ৩৩.৪০ হেক্টর জমিতে গবেষণা প্লট স্থাপন করা হয় ।

গবেষণা পটগুলোতে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক জিকেবিএসপি (এসআরডিআই অঙ্গ) হতে প্রদান করা হয় । মাটি পরীক্ষা করে কৃষকদের সার সুপারিশ কার্ড প্রদান করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায়,  সুষম সারব্যবহার সংশ্লিষ্ট প্লটে ধান জাতীয় শস্যের ফলন শতকরা ২০-২৫ ভাগ বৃদ্ধি পায়েছে। সবজি জাতীয় শস্যের ফলন বাড়ে শতকরা ১৫-২০ ভাগ। ৫ জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের মাটি পরীক্ষা করে ইউনিয়ন সহায়িকা প্রস্তুত করা হয়েছে । ইতিমধ্যে প্রকল্পের  অর্থায়নে বিগত বছরে প্রায় ৭৪ টি ইউনিয়নের মাটি  পরীক্ষা করা হয় এবং ৬৮ টি  ইউনিয়ন সহায়িকা প্রস্তুত করা হয় । এই ইউনিয়ন সহায়িকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকসহ সংশ্লিষ্ট সবাই অতি সহজে তার জমির সার সুপারিশ করে সুষম মাত্রায় প্রয়োগ করতে পারবেন।

প্রকল্পের অর্থায়নে ৫ জেলার সকল উপজেলার সকল নদী ও বড় বড় খালের পানির বছরব্যাপী লবণাক্ততা পরীক্ষা কার্যক্রম চলছে । যার দ্বারা কৃষকগণ সহজেই পানির লবণের মাত্রা জানতে পারবেন ও সেচ দিতে সতর্ক হতে পারবেন।এ কার্যক্রমে ৩১৪ স্থান থেকে পানি সংগ্রহ করে পানির লবণাক্ততা পরীক্ষা  করে এর ফলাফল সংশ্লিষ্ট কৃষি অফিসে প্রেরণ করা হয়েছে।

প্রকল্পের অর্থায়নে ৫ জেলার সকল উপজেলার ৩৯হাজার কৃষককে সার সুপারিশ কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ প্রদান, সার সুপারিশ কার্ড প্রণয়ন ইত্যাদি কার্যক্রম চলমান বয়েছে।২০১৯-২০ অর্থবছরে প্রকল্প হতে কৃষকদের ২০০০ সার সুপারিশ কার্ড প্রদান করা হয়। প্রকল্পের আরেকটি সফলতা হলো, সার ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে ঘেরের পাড়ে  উচ্চ মূল্যের ফসল বর্ষাকালীন ( অসময়ের ) তরমুজ চাষের প্রযুক্তি ।এ বছর ১৫ জন কৃষক ৪শ ৯৫ শতক জমিতে  বর্ষাকালীন তরমুজ করেছেনতার মধ্যে খুলনার ডুমুরিয়া-চাঁদগড় গ্রামে ৪টি, বটিয়াঘাটার বয়ারভাংগা গ্রামে ৫টি, গোপালগঞ্জ সদরে  ৪টি  এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২টি করে মোট ১৫ টি গবেষনা পট স্থাপন করা হয় । প্রতি প্লটে  ১ জন করে ১৫ জন কৃষক ৪শ’৯৫ শতক জমিতে বর্ষাকালীন অসময়ের  তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন । কৃষকরা হয়েছে লাভবান । মাচা পদ্ধতিতে এই তরমুজের চাষ করা হয়েছে ।

জিকে বিএসপি প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষাবাদের জন্য বীজ, সার, কীট নাশক, প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। চাষাবাদ সম্পর্কিত তথ্য প্রযুক্তি প্রদান করা হয়। আসময়ের বর্ষাকালনি তরমুজ চাষে কৃষকরা বেশী ঝুকছেন।

প্রকল্পের একটি বিশেষ অর্জন হলো, লবণাক্ত এলাকায় ডিবলিং ,পলি ব্যাগে চারা রোপণ ও চারা রোপণ পদ্ধতিতে ভিজা মাটিতে ভুট্টা চাষ করতে পারলে মাটির লবণাক্ত বৃদ্ধির পূর্বেই ঘরে ভুট্টা উত্তোলন করা সম্ভব। দক্ষিণ-পশ্চিমাঞ্চেলের লবণাক্ত জমিতে ভুট্টা চাষের অমিত সম্ভবনা রয়েছে । প্রকল্পের অর্থায়নে ভুট্টা চাষের গবেষণার প্রযুক্তি  ছড়িয়ে দিতে পারলে দেশের ভুট্টার চাহিদা পূরণ করা সম্ভব হবে ।

গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুরকৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)’র প্রকল্প পরিচালক শচীন্দ্র নাথ বিশ্বাস বলেন, সরকার কৃষকদের ভাগ্যে উন্নয়নে কাজ করেছে । কৃষি বিপবের মাধ্যমে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ । প্রকল্পের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ সম্প্রসরণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি এই প্রকল্পের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রতি আহবান জানান।

খুলনায় নাগরিক ঐক্যের সাংগঠনিক পরামর্শ সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর নাগরিক ঐক্য করোনা মোকাবেলায় সরকারের ইতিবাচক পদক্ষেপ, আম্ফানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, অবিলম্বে বাঁধ নির্মাণ, ভোটের অধিকার, ন্যায় বিচার এবং পাটকল সংগ্রাম পরিষদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। সেইসাথে দেশের এই ক্রান্তিলগ্নে নাগরিক ঐক্যের হাতকে শক্তিশালী করে দেশকে গুম-হত্যা-ধর্ষণের হাত থেকে রক্ষা করতে হবে। শনিবার বেলা ১১টায় শান্তিধাম মোড় এলাকায় সাংগঠনিক পরামর্শ সভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নগর শাখার আহ্বায়ক এ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি দিদারুল আলম। সভায় বক্তৃতা করেন নগর শাখার সদস্য সচিব মোতাহার রহমান বাবু, খালিশপুর থানা শাখার আহ্বায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর থানা শাখার আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানার আহ্বায়ক এ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, খালিশপুর থানা শাখার সদস্য সচিব সুলতানা পারভীন চুমকী ও নগর সদস্য এম এন আলী শিপলু।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১০ অক্টোবর বেলা ১১ টায় প্রতিনিধি সভা ও কর্মী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে উপস্থিত সবার সাথে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

ফকিরহাটের পল্লীতে একই রাতে তিন গরু চুরি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

জেলার ফকিরহাটের পল্লী সাতশিকায় একইরাতে গাভীসহ তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।অসহায় বিধবা কাকলী (৪০) বেগমের গোয়াল থেকে ওই গরু চুরির ঘটনায় পুরো গ্রাম ও তার আশপাশ এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার ১১সেপ্টেম্বর রাতের কোনো এক সময় চোরেরা গরুগুলি চুরি করেছে বলে ধারনা করছে এলাকাবাসী।

ভুক্তভোগী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, অসুস্থ পিতাকে দেখতে কাকলী বেগম শুক্রবার সকালে বাগেরহাট গিয়েছিলেন। অসুস্থ পিতার অবস্থা আশংকাজনক হওয়ায় কাকলী বেগম রাতে সেখানেই থেকে যান।নিজ বাড়ী সাতশিকায় এ সময় শুধু তার কিশোর পুত্র সাকিব (১৫) অবস্থান করে। চোর চক্র এই সুযোগ কাজে লাগিয়ে গরু গুলো চুরি করে। কাকলী জানান, এহেন ঘটনায় তার দুইলাখ টাকার ক্ষতি হয়েছে। গরুচুরির ঘটনা নিয়ে এ রিপোর্ট লেখার সময় ফকিরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়রি করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে চলতি সপ্তাহে সাতশিকার পার্শ্ববর্তী গ্রাম জাড়িয়া থেকে অগ্গ্যাত চোরেরা আরো দুটি গরু চুরির ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ জুট এসোসিয়েশনের জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

শত বছরের অধিককাল রপ্তানী বাণিজ্যে নিয়োজিত কাঁচাপাট রপ্তানী বন্ধের অপচেষ্টার প্রতিবাদে ও রপ্তানী , গতিশীল ও সচল রক্ষার অনুকুলে বাংলাদেশ জুট এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সারে ১১ টার সময় নগরীর দৌলতপুর বিজেএ’র নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ব্যবসায়ী মোঃ কুতুব উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, খন্দকার আলমগীর কবির, এস এম সাইফুল ইসলাম পিয়াস, মোঃ ইয়াছিন আলী খান, শেখ রওশন আলী, মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, মোঃ শাহাজান কবির, মোঃ ফিরোজ আলম, মোঃ আবুল হোসেন, শেখ অহিদুল ইসলাম, এ এম হারুনার রশিদ, এস এম হাফিজুর রহমান, বিজেএ’র সহকারী সচিব দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ।

সাতক্ষীরার তালায় আত্মহত্যার প্ররোচণা মামলায় বখাটে যুবক গ্রেপ্তার, শাস্তির দাবিতে মানব বন্ধন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার আত্মহত্যার প্ররোচণার মামলায় মৃতুঞ্জয় রায় নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মৃত্যুঞ্জয় রায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে। পুলিশ জানায়, বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার অভিযোগে তার কাকা দীপঙ্কর মন্ডল বাদী হয়ে গত ৯ আগষ্ট বখাটে মৃতুঞ্জয় রায়ের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪, তারিখ-৯/৯/২০ ইং। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে মৃতুঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় লোক লজ্জার ভয়ে গত ৯ সেপ্টেম্বর বিকালে সে আত্মহত্যা করে। তার আতœহত্যার পর থেকে মৃতঞ্জয় রায় তিনদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গেপ্তার করে।

এদিকে, শনিবার দুপুরে উপজেলার দলুয়া বাজারে কিশোরী বিউটি মন্ডল আত্মহননে প্ররোচনার মামলায় অভিযুক্ত একমাত্র আসামী বখাটে যুবক মৃতুঞ্জয় রায়ের উপযুক্ত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব দত্ত, শিক্ষক দিব্যেন্দু সরকার, শিক্ষক গাজী মোমিন উদ্দিনসহ আতœহননকারী বিউটির সহপাঠীরা।

ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ১১ জন নারী-পুরুষ আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

রাতের অন্ধকারে চোরাই পথে ভারতে কাজের সন্ধ্যানে যাওয়ান সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী লড়াইঘাট গ্রামের একটি মেহগনি বাগান থেকে গত শুক্রবার রাতে নারী-পুরুষসহ ১১ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, শুক্রবার রাতে শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত বর্তী লড়াইঘাট গ্রামের মিন্নত আলীর মেহগনি বাগানের ভিতর থেকে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্বচিপা বারাইখালি গ্রামের ফিরোজ শেখ (৩৫),তরিকুল ইসলাম (২৫),নজরুল ইসলাম (৫০),আব্দুল লতিফ (৫২),খোকন হাওলাদার (৩০), একই উপজেলার ধান সাগর গ্রামের বিল্লাল খান (২৮), স্ত্রী পারভীন বেগম (২৪),ফারুক হোসেন (৩৫),চালিতা বুনিয়া গ্রামের ছায়েদ খান (৪৫),শফিকুল ইসলাম (৩০) ও বড়পুরি গ্রামের রুবেল বয়াতিকে (২৪) আটক করে। এ সময় মানবপাচারকারীর লড়াইঘাট গ্রামের রবিউল ইসলামের ছেলে কামাল হোসেন সু-কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতেই মহেশপুর থানায় অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম অপরাধ আইনে মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবীতে ১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল খুলনা’র উদ্যোগে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবীতে ১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল, খুলনা’র উদ্যোগে শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টিÑজেপি’র প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয়, ৭২-এর সংবিধানে পাট ও পাটশিল্পকে জাতীয় সম্পদ, জাতীয় ঐতিহ্য ও গৌরবের ধারক হিসেবে গ্রহণ করেছিল। পাট বাংলাদেশের নিজস্ব সেই সংস্কৃতির অংশ। সেই পাট ও পাটশিল্প ধ্বংস হওয়ার অর্থ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির উপর আঘাত হিসেবে বিবেচনার যোগ্য। সে কারণে ১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ এবং পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া সমর্থন করে না। তাই বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালু করতে ও শ্রমিকদের বকেয়া সকল পাওনাদি অবিলম্বে পরিশোধ করতে হবে। মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনÑবাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ জেলা সভাপতি এড. মোঃ ফজলুর রহমান, জাসদ মহানগর সভাপতি ও পাট-সুতা-বস্ত্রকল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসেন, সাম্যবাদী দলের জেলা সম্পাদক এফ এম ইকবাল, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, জাসদ জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক সোলায়মান হাওলাদার, জেপি নেতা ড. এস এম জাকারিয়া, পাটকল শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান, খুলনা উন্নয়ন ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ছাত্রমৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল রাকিব উজ্জ্বল, জাতীয় পার্টি-জেপি বাগেরহাট জেলা সভাপতি এড. মোঃ শহীদুল ইসলাম, খুলনা জেলা সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন হাওলাদার, ওয়ার্কার্স পার্টি মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য আব্দুর সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, সদস্য মনির হোসেন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মণ্টু, মহানগর স্বেচ্ছাসেবক সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ মোক্তার হোসেন, মোঃ কামাল হোসেন, শ্রমিকনেতা মোঃ ফোরকান আলী, নারী নেত্রী লাকী বেগম, ছাত্রমৈত্রী নেতা মীর মানিক, সাদ্দাম হোসেন প্রমুখ।

জনউদ্যোগের মানববন্ধনে বক্তারা: খুলনায় ৫দিনে ৩টি গণধর্ষণ প্রমাণ করে নারীরা নিরাপদে নেই

খবর বিজ্ঞপ্তি

ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। বর্তমানে তা সংক্রমিত ভাইরাসের মতো ভয়াবহ আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ ধর্ষকদের হাত থেকে রক্ষা পায়নি। ধর্ষণের এমন অবস্থা চলতে থাকলে আমাদের সমাজের অবস্থা অদূর ভবিষ্যতে অন্ধকার থেকে অন্ধকারময় জগতে প্রবেশ করবে নিঃসন্দেহে। খুলনায় ৫দিনে ৩টি গণধর্ষণ প্রমাণ করে নারীরা নিরাপদে নেই। নারী ও শিশু নির্যাতনের মামলার যথাযথ প্রয়োগ হচ্ছে না। নারী ধর্ষণ ,হত্যা ও নির্যাতনের জন্য প্রয়োজনে কঠোর আইন করতে সরকারের প্রতি আহবান জানান। এভাবে বললেন জনউদ্যোগ নারী সেলের মানববন্ধনে বক্তারা।

শনিবার সকাল সাড়ে ১০টায় জনউদ্যোগ নারী সেলের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে ডুমুরিয়ার নারী শ্রমিক ও খালিশপুরের কিশোরীর ধর্ষকদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্তিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। পরিচালনা করেন এ্যাডঃ মোমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুরন্নাহার, জেপি’র শরিফ শফিকুল হামিদ চন্দন, কমিউিনিস্ট পার্টির নারী সেলের আহবায়ক সুতপা বেদজ্ঞ, নারী নেত্রী রসু আক্তার , মহিলা পরিষদের পপী ব্যনার্জী, দলিলেত ধরা দেবী , ওয়ার্কাস পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, সাধারন সম্পাদক জাসদের মহানগর সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক  স ম রেজাউল করিম , সাম্যবাদী দলের এফ এম ইকবাল, সিপিবি’র মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, মাসাসের কৃষ্ণা দাস, রূপসা সংস্থার প্রোগ্রাম অফিসার অনুপ কুমার মন্ডল, খুলনা উন্নয়ন ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্লোবাল, খুলনার শাহ মামুনর রহমান তুহিন, পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির মো: আব্দুল হালিম, তপন পাল, মো: সামছুর রহমান, শেখ আইনুল হক. কবি সৈয়দ আলী হাকিম,জাসদের মহানগর সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান মন্টু, সঞ্জয় কুমার মল্লিক, মো: সফিকুল ইসলাম, মো: মনির হোসেন,সাংবাদিক রাশীদুল আহসান বাবলু, এ্যাডঃ মো: শহীদুল ইসলাম,নারী নেত্রী ভারতীয় গুহ, শ্যামলী দাস, মোহাঃ এম এ সাদী , সুজন. মন্টু প্রমুখ। সভায় সূচনা বক্তব্য রাখেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন।

সভায় বক্তারা ধর্ষকদের সামাজিক ভাবে বয়কট করার জন্য ধর্ষকদের বাড়িতে লাল পতাকা উত্তোলনসহ ধর্ষণের আইন কঠোরতর হওয়ার দাবি জানান।

করোনাভাইরাস সংক্রমন রোধে মহানগর বিএনপির নতুন কর্মসুচি

খবর বিজ্ঞপ্তি

করোনাভাইরাসের সংক্রমন রোধে খুলনা মহানগর বিএনপি নতুন করে জনসচেতনতামুলক প্রচারণাসহ নগরীতে জনগনের মাঝে দশ হাজার মাস্ক বিতরণ করবে। একই সাথে কল সেন্টারের কার্যপরিধি বাড়িয়ে অক্সিজেন, ডাক্তারী পরামর্শ, অ্যাম্বুলেন্স সেবাসহ চিকিৎসাসেবা কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রূপসা স্ট্যান্ড রোডস্থ কলসেন্টার পরিচালনা কমিটির সভা অন্যতম পরিচালক ও নগর বিএনপির উপদেষ্টামন্ডলীর সিনিয়র সদস্য সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চুর সভাপতিত্বে এইসব কর্মসূচি গ্রহন করা হয়।

সভায় নগরীতে করোনা ভাইরাসের সংক্রমন রোধে জনসচেতনতা কর্মসূচী গ্রহনের উপর গুরুত্বারোপ করে ব্যাপক প্রচারণা কার্যক্রম গ্রহন করা হয়। ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিলি ও মাইকে প্রচারের মাধ্যমে জনগনকে সচেতন করা, পাড়া-মহল্লায় গণসংযোগ করা সিদ্ধান্ত গ্রহন করা হয়, এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

সভায় নগরীতে দশ হাজার জনগনের মাধে মাস্ক বিতরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সভায় মৃত করোনা রোগীর দাফনের জন্য একটি টীম গঠন করা হয়।  আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গৃহীত নতুন কর্মসুচি সফলে নগরবাসী ও দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় করোনায় মৃতদের আত্মার মাগফেরাত কামনা এবং আক্রান্তদের আরোগ্য কামনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শাহ জালাল লাবলু, সৈয়দা রেহেনা ঈসা, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরীফুল ইসলাম বাবু, বদরুল আনাম, মেজবাউদ্দিন মিজু, আবু সাঈদ শেখ, চেয়ারম্যান মাসুদ, জিএম রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, ডাঃ ফারুক হোসেন, সিরাজুল ইসলাম লিটন, কেএম মাহবুব আলম, সজীব তালুকদার, আরিফুর রহমান আরিফ, রাজিবুল হাসান বাপ্পী, আনজিরা খাতুন, আবু তালেব, কওসারী জাহান মঞ্জু প্রমুখ। এছাড়া সম্মানিত আমন্ত্রিত অতিথি গ্লোবাল খুলনার শাহ্ মামুনুর রহমান তুহিন, খুবি’র বন্ধন’র মোহাম্মদ আলী ও সফিকুর রহমান। সভা শেষে সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনির ছয় হাজার টাকা ও সজীব তালুকদার মাস্ক ও সেনিটাইজার দান গ্রহন করা হয়।

কুড়ি হাজার মানুষের সুপেয় পানির উৎস: রামপালে ঝলমলিয়া দীঘির কচুরিপানা পরিষ্কার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালের হুড়কার ঝলমলিয়া দীঘির সুপেয় পানি  নিরাপদ রাখতে কুচুড়ীপানা পরিষ্কার করা হচ্ছে। এলাকাবাসীর সেচ্ছা শ্রমের ভিত্তিতে আসন্ন শুষ্ক মৌসুমে নিরাপদ রাখতে এলাকার মানুষ এটি পরিষ্কার করছেন। জানা গেছে, সুপেয় পানি নিরাপদ ও পরিষ্কার রাখতে প্রতিবছরের ন্যায় এবারও অনুরূপভাবে ঝলমলিয়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে ও স্থানীয় জনগণের সমন্বয়ে প্রায় শতাধিক জনগণ এই কচুরিপানা পরিষ্কারে অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই পুকুরের কচুরিপানা পরিষ্কার সম্পন্ন করতে বেশ কিছুদিন সময় লাগবে। ১৬ বিঘা আয়তনের দিঘির সুপেয় পানি রক্ষার্থে এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার, সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চারিদিক নোনা পানির বেষ্টনী থাকলেও এই পুকুরের পানি সারাবছরই থাকে সুমিষ্ট। দূর দূরন্ত থেকেও এই সুপেয় মিষ্টি পানি নিতে হাজার হাজার নারী ও পুরুষ ছুটে আসেন। আবার এই পুকুরের পানি বহন করে তা বিক্রি করে সংসার চালান অনেকই । এক কথায় অপরিহার্য এই পুকুরের সুপেয় মিষ্টি পাানির  উপর নির্ভরশীল এখানকার হাজার হাজার পরিবার। পুকুরে স্নান ও হাত-মুখ ধোঁয়া, গবাদিপশু পুকুরে নেমে পানি নষ্ট করা, ময়লা আবর্জনা ফেলা, পুকুরের মাছ আহরণ সম্পুর্ণ নিষিদ্ধ। ঐতিহ্যেবাহী এই দীঘির সংস্কার ও সুপেয় পানি নিরাপদ রাখতে তাই স্থানীয়রা কোনো কার্পণ্যতা করেন না। হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিচিত্র বীর্য পাড়ের সাথে কথা হলে তিনি জানান, ঐতিহ্যের এই পুকুর সংস্কার ও দেখভাল সর্বদাই করে থাকি। আমাদের নির্ভরতার সুপেয় জলের একমাত্র এই ঝলমলিয়া দিঘীই ভরসা। তাই এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিবছরই পুকুরের শ্যাওলা ও কচুরিপানা পরিষ্কার করা হয়ে থাকে। যে কোন মূল্য আমাদের এই পুকুরের জল নষ্ট না হয় সেজন্য আমরা সবাই সচেতনতা অবলম্বন করি। হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার গোলদারের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, আমাদের সমন্বয়ের কোন অভাব নেই পুকুর পরিষ্কারে তা আবারও প্রমাণ হলো। আমরা একে অপরের পরিপূরক। চেয়ারম্যান নয় একজন সচেতন নাগরিক হিসেবে এই পুকুরের সুপেয় মিষ্টি জল নিরাপদ ও পরিষ্কার রাখতে তৎপর রয়েছি। যে কোন ভালো কাজে আমি তাদের সাথে থাকি এবং সবসময়ই পর্যবেক্ষণ ও পুকুরের সার্বিক উন্নয়নে আমার লক্ষ্য রয়েছে। এলাকাবাসীর সমন্বয়ে পুকুর পরিষ্কারে আমি অভিনন্দনসহ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ঝলমলিয়া দিঘীর শ্যাওলা ও কচুরিপানা পরিষ্কারে অংশগ্রহণ করেন, শিবানন্দ রায়, এটিইও পুষ্পজিৎ মন্ডল, এ্যাডভোকেট দিব্যেন্দু বোস, সাংবাদিক সুজন মজুমদার, মহানন্দ হালদার, ইউপি সদস্য আব্দুল্লা মোড়ল, শিশির মন্ডল, মতিউর সরদার, রিপন মন্ডল, অক্ষয় বিশ্বাস, স্বপন মন্ডল, বিধান রায়, শ্যামলি মন্ডল, প্রনব সমার্দার, সুকির্তি মন্ডল, আশিষ মন্ডল, প্রফুল্ল মন্ডল, বিভাষ মন্ডল, স্বপন বিশ্বাস, শেখর চৌধুরী, জিতেন মন্ডল, অসিত বিশ্বাস, সুধন্য মন্ডল, সুচন্দনা মজুমদার, গায়েত্রী বিশ্বাস, মিঠুন বাছাড়, বিশ্বজিৎ মন্ডল, নিতা মন্ডল, গোপেশ্বরি বাছাড়, বাসন্তি, কবিতা প্রমূখ।

শিরোমনিতে হাতেনাতে ছিনতাইকারি আটক

ফুলবাড়ীগেট(খুলিনা)প্রতিনিধি

নগরীর  শিরোমনি পূর্বপাড়া রেল লাইন এলাকা থেকে হাতে নাতে এক ছিনতাই কারিকে আটক করে পুলিশে সোপর্দকরেছে স্থানীয়রা । শিরোমনি পুর্ব পাড়া এলাকার আব্দুল মালেকের স্ত্রী  মমতা বেগম (৫০) প্রতিদিনের মত শনিবার  সকাল ৬টায় হাটতে বের হয় । এ সময় ছিনতাইকারী মমতা বেগমের পিছু নিয়ে পিছন থেকে সজোরে আঘাত করে এ সময় মমতা বেগম মাটিতে লুটিয়ে পড়ে। ছিনতাইকারী তখন তার কানের স্বর্ণেরদুল ছিনতাইকালে মমতার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে  এসে শিরোমনি মধ্যপাড়ার ফয়েজউদ্দিন এর পুত্র  ছিনতাই কারি ফয়সাল( ২৯) কে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে । ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শওকত মাহমুদ বলেন এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

হরিঢালীতে সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করার ঘটনায় খবর প্রকাশে তোলপাড়, জড়িতরা ধরা ছোয়ার বাইরে

এইচ এম এ হাশেম, কপিলমুনি (খুলনা)

কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নে সামাজিক বনায়নের মূল্যবান বৃক্ষ কেটে হরিলুট হওয়ার সংবাদ বিভিন্ন প্রিন্টিং ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়েছে  পুরো কপিলমুনি ও হরিঢালী জনপদে। তথ্যবহুল অনুসন্ধানী সংবাদ প্রকাশ হওয়ায় বৃক্ষ নিধন ও বিকিকিনিতে যারা সম্পৃক্ত সেই দুষ্ট চক্রের মাথাব্যাথা শুরু হয়েছে। নিজেদের অপরাধ ও দুর্নীতি ঢাকতে তারা উপকার ভোগীদের নানান প্রলোভন দেখিয়ে বশে আনার প্রক্রিয়া শুরু করেছে বলে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রায়  ২৪ বছর আগে হরিঢালী ইউনিয়নে ৮টি গ্রামে সরকারী রাস্তার দু’ধারে উত্তরণ নামের একটি এনজিও প্রায় ৭ হাজার বিভিন্ন প্রকার ফলজ ও বনজ চারা রোপন করে। এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির অর্থনৈতিক সহায়তা প্রদান ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ রোপন করাই ছিল এনজিওটির প্রধান উদ্দেশ্য। এনজিও কর্মিদের নিবিড় পরিচর্যা ও রক্ষনাবেক্ষনে গাছগুলো যখন বেড়ে ওঠে তখন এ অঞ্চল সবুজ ও  নান্দনিক দৃশ্যের রুপ নেয়, আর তখনই হরিঢালী কৃষক সমবায় সমিতি লিঃ নামে একটি সংগঠনের আত্ম প্রকাশ ঘটে। এ সংগঠনটি ওই উত্তরণ’র লাগানো গাছগুলোর ফাঁকে ফাঁকে নাম মাত্র কিছু সংখ্যক গাছ লাগিয়ে পুরো গাছগুলোর মাকিকানা দাবী করে। এতে গাছের মালিকনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিতর্ক সৃস্টি হয়। শুরু হয় মামলা মোকদ্দমা যা আজও চলমান। আর মালিকনায় জড়িয়ে পড়লেও হরিঢালী কৃষক সমবায় সমিতি লিঃ এর পক্ষে থেকে গত ৫/৬ বছর যাবৎ দফায় দফায় নির্বিচারে গাছ কেটে সাবাড় করতে ভুল করেনি তারা। মোট গাছের প্রায় ৬৫ শতাংশ কেটে কেটি টাকা বিক্রি করে হাতে গোনা কয়েক ব্যক্তি হরিলুট করলেও জবাব দিতে হয়নি কোথাও। এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা, তবে এরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতেও সাহস পায়নি। প্রতিবাদের সুর সামান্য উঠলেই তাদেরকে মামলার ভয় দেখিয়ে স্তব্দ করা হয়।

বনায়নের এই গাছ কাটার পরিকল্পনা ও বাস্তবায়নকারী হিসাবে এ সমিতির সাধারন সম্পাদক শেখ লিটনের নাম জোরেশোরে প্রচার হচ্ছে। গাছ কাটার এত বড় মিশন সফল হওয়ায় শেখ লিটনের কারিশমায় সুধি মহল অবাক হয়েছেন। তবে মিমন সফল হলেও গাছ বিক্রির কাড়ি কাড়ি টাকা কোথায় গেল? কারা গিলে ফেললো উপকার ভোগীদের বৃহদাংশ ভাগের টাকা? এমন প্রশ্নের উত্তর মেলেনি। এ সমিতির দলিলে উপকারভোগীদের ৬৫ শতাংশ, ইউনিয়ন পরিষদ ২০ শতাংশ, বিভাগীয় বন কর্মকর্তা ৫ শতাংশ, বি আর ডি বি ১০ শতাংশ উল্লেখ রয়েছে। কর্তন হওয়া শেষ দফায় ৩৫ টি মূল্যবান গাছ যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। আর ৬৫ শতাংশ মালিক এই এলাকার  গরীব ও সুবিধা বঞ্চিত ৩১৩ জন উপকার ভোগী সদস্য। কিন্তু তাদেরকে মাথাপিছু দেয়া হয়েছে ১৮০ টাকা  মাত্র । যদিও সব সদস্য এ টাকা এখন পাইনি। চেয়ারম্যান ৪০ শতাংশ ও উপকার ভোগীদের নামে মাত্র টাকা দেওযা হয়। অবশিষ্ট টাকা কোথায় গেল? যদিও বন বিভাগশেষ দফায় গাছ কাটার অনুমতি দেননি।

এলাকাবাসীর প্রশ্ন কেন চেয়ারম্যানকে ২০ শতাংশ বেশি দেয়া হলো। কেন সমিতির সদস্যদের মাত্র ১৮০ টাকা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হলো ? অবশিষ্ট টাকা কোথায় গেলে? তথ্যানুসন্ধানে জানাযায়, হরিঢালী কৃষক সমবায় সমিতি লিঃ এর সাইনবোর্ড ব্যবহার করে ৪/৫ জন ব্যক্তি ৫/৬ বছর যাবৎ গাছ কেটে বিক্রি করে হরিলুট করছে। লুটেরা প্রভাবশালী হওয়ায় তারা অধরায় থেকে যাচ্ছে। তবে গাছ কাটার সংবাদ সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হল নিয়মবর্হিভূতভাবে বৃক্ষ নিধন ও গাছ বিক্রির টাকার হরিলুটে কারা জড়িত তা খতিয়ে দেখতে সরকারি একটি তদন্ত টিম শ্রীঘ্রই মাঠে নামছে বলে একটি সূত্র জানায়।

ইউপি চেয়ারম্যানকে  ৪০ শতাংশ  কিভাবে  দেয়া হলো এমন প্রশ্নের উত্তরে হরিঢালী কৃষক সমবায় সমিতি  সাধারণ সম্পাদক শেখ লিটন জানান, নিজেদের মধ্যে আলোচনা করে দেয়া হয়েছে।

চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, গাছ বিক্রির ৪০ শতাংশ টাকা আমি গ্রহন করেছি। পরবর্তী প্রশ্ন করতে গেলে দেড় ঘন্টা পর ফোন দিবেন বলে ফোনটি কেটে দেন।

পাইকগাছার সোলাদানায় পানীয় জলের পুকুর দখলের চেষ্টা : ইউএনও’র হস্তক্ষেপ বন্ধ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদে পানীয় জলের পুকুরটিতে ঘেরা-বেড়া দিয়ে দখলের চেষ্টা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন কানুনগো।

উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদে সোনাখালীস্থ পানীয় জলের পুকুর শনিবার সকালে কতিপয় ব্যক্তি দখলের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে কানুনগো মোজাম্মেল হোসেনকে ঘটনাস্থলে পাঠান। কানুনগো দুপুরে সরেজমিনে যেয়ে উপস্থিত লোকজনদের কাজকর্ম বন্ধ করে দেন। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কোন কাজ না করার নির্দেশ দেন। এ ব্যাপারে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক বলেন, সোনাখালী, খাটুয়ামারী ও বেতবুনিয়া গ্রামের পানীয় জলের তীব্র সংকট থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুকুর খনন করা হয়। মিষ্টি পানি ধরে রাখার ব্যবস্থা করায় পুকুর খননের পর থেকে এলাকাবাসী পানীয় জলের চাহিদা মিটিয়ে আসছে। এদিকে কতিপয় ব্যক্তি হীন স্বার্থে পুকুর দখল করে পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। স্থানীয় অমীয় সরকার বলেন, পুকুরটি দখলের জন্য নয়, রক্ষণাবেক্ষণের জন্য চারিপাশে ঘেরাবেড়ার ব্যবস্থা করছি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়ে কানুনগোকে পাঠিয়ে প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় স্ট্যাম্পে স্বাক্ষর না করায় এক দিনমজুরকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা পৌরসভায় স্ট্যাম্পে স্বাক্ষর না করায় এক দিনমজুরকে কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালীর পূর্ব ওয়াপদায়। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে।

জানা যায়, পৌরসভার ৬নং ওয়ার্ড মৃত কফিল উদ্দীন সরদারের ছেলে মনিরুল ইসলাম ইটের ভাটায় যাওয়ার জন্য স্থানীয় আবু তালেবের কাছ থেকে ৫০ হাজার টাকার চুক্তিতে ১০ হাজার টাকা দাদন নেয়। বাকী ৪০ হাজার টাকা না দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দিলে সে অস্বীকার করায় তাকে মারপিট করে। এক পর্যায়ে কুড়াল দিয়ে মনিরুল সরদারের বাম পায়ে কোপ মারে। যাতে সে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত মনিরুলের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় মোঃ আবু তালেব মোড়লকে ১নং আসামী করে ৭জনের নামে এজাহার দাখিল করেছে। ওসি এজাজ শফী জানান, এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সংহতি সমাবেশ আজ

খবর বিজ্ঞাপ্তি

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার উদ্যোগে রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবীতে সংহতি সমাবেশ  আজ ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় খালিশপুর পিপলস গোল চত্বরে অনুষ্ঠিত হবে। এতে জাতীয় ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তৃতা করবেন। এদিকে আজকের এ সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, চিত্রালী বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑসংগঠনের সদস্য সচিব ও সিপিবি’র বিভাগীয় সমন্বয়কারী এস এ রশীদ, যুগ্ম আহ্বায়ক বাসদের সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, গণসংহতি আন্দোলনের মুনীর চৌধুরী সোহেল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, শ্রমিকনেতা নূরুল ইসলাম, কাজী মাহমুদ মিণ্টু, আনোয়ার হোসেন, আবুল খায়ের, মোঃ সেলিম প্রমুখ।

খালিশপুরে ছায়াবৃক্ষের ফলজ গাছের চারা রোপন কর্মসূচী পালন

খবর বিজ্ঞপ্তি

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবৃক্ষের চলমান বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার কাশিপুর বিএল কলেজ রোডের রিজাউল (মামা)ফকিরের বাড়িতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিবর্গের সমন্বয়ে ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ছায়াবৃক্ষের প্রধান পরামর্শক অধ্যক্ষ তারিকুল ইসলাম, বেলঅর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সংগঠনের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, লিটন খান,কামাল মুনির, মনির হোসেন, গৌতম হারু, আশরাফ হোসেন, শেখ মনিরুজ্জামান মনি, ফেরদাউস নবীন, নাদিম হোসেন, জেমস টমাস বিশ্বাস, গোলাম রহমান কচি,সুকর্ণা সরদার, রিফাত হাসান, ঐশি  প্রমুখ।

খুলনা মহানগর যুব শ্রমিক লীগের বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর যুব শ্রমিক লীগের বর্ধিত সভা গতকাল সন্ধ্যা ৭.০০ টায় সংহগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মল্লিক নওশের আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  রনজিত কুমার ঘোষ। সভা পরিচালনা করেন নগর যুব শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ আজিম উদ্দিন। সভায় প্রধান অতিথি বলেন পাটকল শ্রমিকদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। পাটকল শ্রমিকদের দাবীর বিষয়গুলো আইনী প্রক্রিয়ায় কাজ চলছে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। কিন্তু এক শ্রেণীর কু-চক্রীমহল শ্রমিকদের ভিতরে অসন্তোশ সৃষ্টি করে তাদের স্বার্থ হাসিল করতে চায়। জাতীয় শ্রমিক লীগ পাটকল শ্রমিকদের স্বার্থ সংরক্ষনের দাবীর বিষয়ে সব সময় একমত পোষন করেছেন। বর্তমানেও পাটকল শ্রমিকদের পাশে জাতীয় শ্রমিক লীগ আছে। তাই কোন মিথ্যা ও বানোয়াট অপপ্রচারে পাটকল শ্রমিকরা বিভ্রান্ত হবেন না। তিনি আরো বলেন খুলনা মহানগর যুব শ্রমিক লীগের নেতৃত্বে খুলনা সকল যুব ও শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে। যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে যুক্ত থাকবেন তাদের যুব শ্রমিক লীগে কোন স্থান নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যুব শ্রমিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং করোনা ভাইরাস প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনেচলার আহবান জানান। ২৮শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার জন্মদিন এবং ১২ই অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য রাখেন বিপ্লব কুমার দে, মোঃ শাহজাহান মল্লিক, কাজী রফিকুল বারী, বিপ্লব রায়, আলী আজগর ডালিম, মোঃ রেজাউল করিম, মোঃ অষোক বাহাদুর, মোঃ জান্নু, মোঃ হারুন হাওলাদার, মেজবা উদ্দিন, ইউসুফ শেখ, খায়রুল ইসলাম, মিজানুর রহমান, লোকমান হোসেন, জাইদুর ইসলাম, মোক্তার হোসেন, মোঃ জাহিদ ইসলাম রাজ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ কাওসার, মোঃ ওহিদুল ইসলাম কালু, ইউনুস কাজী, মোঃ আলামিন, মোঃ দেলো, মোঃ কামাল সরদার প্রমুখ নেতৃবৃন্দ।

নাইট ভিশন ক্যামেরা দেখে ৩৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা নাইট ভিশন ক্যামেরা দেখে শুক্রবার দিনগত গভীর রাতে সীমান্তে অভিযান চালিয়ে ৩৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে টের পেয়ে পালিয়ে যাওয়ায় মাদক বহনকারী কাউকে আটক করা যায়নি।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, নাইট ভিশন ক্যামেরা দেখে হাবিলদার হামিদের নেতৃত্বে ক্যাম্পের একটি টহল দল রাত দেড়টার সময় পুটখালী বাজার খাটালের মধ্যে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য ১ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। আটক ফেনসিডিল খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলেও জানান সুবেদার জাকির ।

ইসলামী আন্দোলন নেতার ইন্তেকালে শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার বটিয়াঘাটা থানার সেক্রেটারী, ইসলামী আন্দোলন খুলনা জেলার সহ প্রচার সম্পাদক এসকে নাজমুল হাসান ও ইশা ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক এনামুল হাসান সাঈদের পিতা শেখ ডাঃ মোঃ শহিদুল্লাহ (৬০) শনিবার সন্ধ্যা ৭ টায় সড়ক দুর্ঘটনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহে ….. রাজিউন। তার মৃত্যুতে ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ,কেন্দ্রীয়শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম প্রমুখ।

ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে ইজাহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড়ালে শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। শিশু ইজাহিদ শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। বাগুটিয়া গ্রামের সাহেব আলী জানান, প্রতিদিনের ন্যায় শিশু ইজাহিদ তার পিতার সাথে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে একটি বিষধর সাপে কামড়ায়। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে গ্রামের এক কবিরাজের নিকট নিয়ে চিকিৎসা শুরু করে। কবিরাজের ঝাড়ফুক চলাকালীন শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় সাপের প্রকোপ ব্যাপকভাবে বেড়ে গেছে। আমাদের সবাইকে আরো সচেতনভাবে থাকতে হবে।

কুপিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হলো লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর গলায় দড়ি বেঁধে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলার মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আলমডাঙ্গা থানার ওসি তদন্ত মাসুদুর রহমান জানান, শনিবার সকালে বাদেমাজু গ্রামের কৃষকরা কালিতলা মাঠে কাজে যাচ্ছিলেন। এ সময় মাঠের পাশে একটি বট গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় ও পায়ে কোপের জখম রয়েছে। গলায় কালচে দাগ রয়েছে। গোপন অঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। তিনি আরও জানান,  লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে।

গোপালগঞ্জে ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল বাশার জানান, দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধানক্ষেতের আইলে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ওই ধানক্ষেতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আট মাস পর সাংবাদিকদের পদচারণায় মুখরিত সাতক্ষীরা প্রেসকাব শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দায়িত্ব গ্রহণ করলেন বৈধ কমিটি

খবর বিজ্ঞপ্তি

প্রায় আট মাস পর সাতক্ষীরা প্রেসকাবের দায়িত্বভার গ্রহণ করলেন সর্বশেষ নির্বাচিত বৈধ কমিটির নেতৃবৃন্দ। আজ ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১টার দিকে আদালত ঘোষিত অবৈধ কমিটির সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান উপস্থিত থেকে সাতক্ষীরা প্রেসকাবের শারিরীক সকল প্রকার নিয়ন্ত্রণ হস্তান্তর করেন নির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির নেতৃত্বাধীন কমিটির নিকট। এ সময় সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মির্জা সালাউদ্দিন, সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আসাদুজ্জামানসহ সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন। এরআগে আদালত ঘোষিত অবৈধ কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসকাবের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের নিকট আবেদন করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে সকাল ৮টা থেকে সাতক্ষীরা প্রেসকাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাংবাদিকদের জান-মাল সহায়-সম্পদের নিরাপত্তার স্বার্থে পুলিশ সাতক্ষীরা প্রেসকাবের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী বৈধ সদস্য ছাড়া অন্যদের প্রবেশ বারিত করে। এদিকে বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা প্রেসকাবের বৈধ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির নেতৃত্বে ৭৫ জন বৈধ সদস্যের মধ্যে প্রায় ৬০ জন সদস্য সাতক্ষীরা প্রেসকাবে প্রবেশ করে। এসময় প্রেসকাব সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। কিছু সময় পর আদালত ঘোষিত অবৈধ কমিটির সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমানসহ তাদের পক্ষীয় সদস্য মোস্তাফিজুর রহমান উজ্জল, আকতারুজ্জামান বাচ্চু, শহিদুল ইসলাম, কামরুল হাসান, আবুল কালামসহ ৭/৮ জন প্রেসকাবে প্রবেশ করে। এসময় মোজাফ্ফর রহমান সাতক্ষীরা প্রেসকাবের অফিস রুমের তালা খুলে দিয়ে বৈধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদেরকে সেখানে বসান। কিন্তু অফিস রুমে স্থান সংকুলন না হওয়ায় পরে সাতক্ষীরা প্রেসকাবের হলরুমে সকলের বসানোর ব্যবস্থা করেন। তিনি সাতক্ষীরা প্রেসকাবের শারিরীক নিয়ন্ত্রণ হস্তান্তর করেন এবং আদালত নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক ক্ষমতা হস্তান্তর করবেন বলে প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গত ৪ জানুয়ারী সাতক্ষীরা প্রেসকাবের বার্ষিক সাধারণ সভায় ৬ ফ্রেব্রুয়ারী ২০২০ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনী তপশীল ঘোষণা করা হয়। এলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের মনোনয়ন পত্র বিক্রির পূর্বেই ২২ জানুয়ারী জিএম নুর ইসলাম ও মোজাফ্ফর রহমানের নেতৃত্ব সাতক্ষীরা প্রেসকাব দখল করা হয়। তারা কোনরকম বৈধ প্রক্রিয়া ছাড়াই একটি মনগড়া কমিটি ঘোষণা করে এবং প্রেসকাব দখল করে নেয়। এর বিরুদ্ধে অধ্যক্ষ আবু আহমেদসহ অন্যান্যরা বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারী ২০২০ তারিখ সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ২৩/২০২০ মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বাদী পক্ষের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় প্রদান করেন।

কয়রায় মহারাজপুর ইউনিয়ন পরিষদে এমপি বাবু’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কয়রা প্রতিনিধি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু কোভিড -১৯ আক্তান্ত হওয়ায় করোনার হাত থেকে রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছরবাদ ইউনিয়ন পরিষদ মাঠে মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, । মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন কাজী আলহাজ্ব দ্বীন মোহাম্মাদ, আওয়ামীলীগ নেতা সাহেব আলী খোকন, আঃ রাজ্জাক, আহসান হাবিব, বজলুল করিম ডাবলু, জিয়াদ আলী, রাকিব, আরাফাত, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা আছাফুর, মাহফুজুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, সেলিম, জাহিদ, ফেরদাউস, আমিনুর, মোক্তারুল ইসলাম, মোস্তাফিজ, তুহিন, ইউনিয়ন আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার জন সাধারণ। এসময় প্রধান অতিথি জিএম মোহসিন রেজা বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে ও করোনার মধ্যে আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় রাত দিন অবস্থান করে জীবনের ঝুকি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাংসদ আকতারুজআজামান বাবু  সরকারি ও ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম নিজে উপস্থিত থেকে বেঁড়িবাঁধ সংস্কারসহ দলীয় ও সামাজিক কাজ খাদ্য সমস্যায় থাকা মানুষের খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন সেবায় জীবনের ঝুকি নিয়ে সর্বদায় মানুষের পাশে ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাকসুদুর রহমান। দোয়া ও মোনাজাতে সকলের মুখে একটি কথা ছিল হে আল্লাহ কয়রা-পাইকগাছার প্রাণপ্রিয় জননেতা, সাদা মনের মানুষ  সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু কে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। হে আল্লাহ তুমি তাঁকে হায়াতে তৈয়েবা দান কর, আমিন আমিন বলে কায়মোনা বাক্যে দোয়া করতে থাকে।

রামপালে অসুস্থ বিএনপি নেতা মজনু’র খোঁজ খবর নিলেন ড. ফরিদুল ইসলাম        

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনুর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার  বেলা ১১ টায় উপজেলার ফয়লাস্থ তার বাসভবনে গিয়ে বিএনপির ওই নেতার পাশে কিছু সময় কাটান ও সুস্থতা কামনা করেন। এ সময় নেতা কর্মীরা তার সাথে ছিলেন। উল্লেখ্য, মিজানুর রহমান মজনু বেশ কিছু দিন ধরে হার্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। এ এছাড়াও একই দিন বিকেলে তার বড়দিয়াস্থ বাসভবনে আগত উপজেলার পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়সহ সকলের খোঁজ খবর নেন। আগতদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে দল ও দেশের জন্য কাজ করতে হবে।

রামপালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার ফয়লাহাটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম। এ সময় বিভিন্ন দোকানে জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় এবং বিস্ফোরক লাইসেন্স না নিয়ে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রয়ের অপরাধে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত জনসাধারন ও ব্যাবসায়ীদের সচেতনতার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর আজ অভিযান পরিচালনা করেছি। সুতা, শাড়ী, রড সিমেন্ট, হার্ডওয়্যার, টিন এসব দোকানে আইন অনুযায়ী জরিমানা করেছি। এছাড়া বিস্ফোরক লাইসেন্স ব্যাতিরেকে অবৈধভাবে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রয়ের অপরাধে আকাশ ইলেকট্রনিক্স, তানভীর ইলোকট্রনিক্স, ভাই ভাই ট্রেডার্স এবং মামনি ইলেকট্রনিক্স সহ মোট ১২টি  দোকানে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে গ্যাস বিক্রয় ব্যাবসায়ীদেরও তিনি দ্রুত বিস্ফোরক লাইসেন্স নিয়ে ব্যাবসা করার জন্য সতর্কবার্তা দিয়েছেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শরণখোলায় বাসষ্ট্যান্ড না থাকায় আঞ্চলিক মহাসড়কই বাসষ্ট্যান্ডে পরিণত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় স্থায়ী কোন বাসষ্ট্যান্ড নেই। বাগেরহাট-শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর দুরপাল্লার যাত্রীবাহি বাস গুলো দাড়িয়ে থাকায় সড়ক এখন বাসষ্ট্যান্ডে রূপ নিয়েছে। এছাড়া রাজৈর বাসষ্ট্যান্ডে যাত্রী ছাউনী না থাকায় দুর্ভোগে পড়ছে যাত্রীসাধারণ। বিঘিœত হচ্ছে যানবাহন চলাচল ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। অন্য দিকে, রাস্তা দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। সংশ্লিষ্ট সূত্র ও সাধারণ মানুষের অভিযোগে জানা যায়, ৮০’র দশকে মোরেলগঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত আভ্যন্তরীন রুটে লোকাল বাস চলাচল শুরু হয়। সময়ের ব্যবধানে শরণখোলা থেকে এখন জেলা সদর বাগেরহাট, খুলনা, ঢাকা, চট্রগ্রাম, বেনাপোল সহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রীবাহী বাস চলাচল করছে। কিন্তু শরণখোলায়  স্থায়ী ভাবে কোন বাস ষ্ট্যান্ড নির্মাণ করা হয়নি। যাত্রীবাহী বাস গুলো আঞ্চলিক মহা সড়কের উপর দাড়িয়ে থেকে যাত্রী ওঠা নামার কাজ করে। ফলে যাত্রী সাধারণ ও নারী শিশুদের দুর্ভোগ পোহাতে হয়। দুর পাল্লার খুলনা, ঢাকা ও চট্রগ্রামের দিবা রাত্রির যাত্রিবাহী বাস উপজেলার রায়েন্দা রাজৈর এবং আভ্যন্তরীন শরণখোলার তাফালবাড়ী-মোরেলগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস গুলো যাত্রী নামিয়ে দিয়ে চাল রায়েন্দা এলাকায় সড়কের দু’পাশে দাড়িয়ে থাকে। ফলে রাস্তার মাঝখান দিয়ে ভ্যান, রিকসা, ইজিবাইক, পিকআপ ও মালামাল বহনকারী ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন এবং পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই ছোট খাটো দূর্ঘটনা ঘটে মানুষ  আহত হয় এনিয়ে বাস শ্রমিক ও পথচারীদের মাঝে ঝগড়া সৃষ্টি হয় বলে বাস শ্রমিকরা অভিযোগ করেছে। এছাড়া রাস্তার পাশে বড় বড় বাসগুলো দাড়িয়ে থাকায় রাস্তা দেবে গিয়ে নষ্ট হচ্ছে।

শরণখোলা-মোরেলগঞ্জ-মোংলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শামিম আহসান পলাশ বলেন, মোরেলগঞ্জ শরণখোলায় বাসষ্ট্যান্ড ও যাত্রী ছাউনি না থাকায় বাধ্য হয়ে রাস্তার পাশে বাস রাখতে হয়। এতে বিভিন্নভাবে তাদের বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন বাস স্ট্যান্ড নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবী জানানো হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, শরণখোলায় স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। আগে রাজৈর এলাকার পানি উন্নয়ন বোর্ডের জমিতে বাস দাড়াতো সেখানে বেরিঁবাধ হওয়ায় এখন সমস্যা হয়েছে বলে তিনি জানান।

যোগিপোল ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ডের রুপরেখা বাস্তবায়নে সুধি সমাবেশ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সার্বিক সহযোগিতায় যোগিপোল ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ডের রুপরেখা বাস্তবায়নে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যোগিপোল ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৮টায় কুয়েট রোডস্থ বালুর মাঠে সুধি সমাবেশে শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ আল মামুনের সঞ্চালনায় সুধি সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সলেমান মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, সহ-সভাপতি নুর মোহাম্মাদ বিশ্বাস, বিশিষ্ট লেখক ও ব্যাংকার সৈয়দ আশরাফ আলী, মাষ্টার মোঃ আসাদুজ্জামান, এস এম ইসহাক হোসেন, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা শাহাবুদ্দিন, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক  মিজানুর রহমান রুপম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাবেক ছাত্রলীগ নেতা তরিকুজ্জামান মনির, আবু হেনা বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, গোলাম রসুল, মহিলা মেম্বর ফিরোজা বেগম, মেম্বর আরিফ হোসেন, মেম্বর রফিকুল ইসলাম রফিক, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যা, মাসুম খন্দকার, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, সুমন খন্দকার, কাজী কাদের,জাহাঙ্গীর হাবিব টাইফুনসহ এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। সুুধি সমাবেশে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের রুপরেখা এবং সমস্যার কথা  তুলে ধরে ওয়ার্ডবাসী বক্তৃতা করেন।

শিরোমণি পূর্বপাড়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

শিরোমণি পূর্বপাড়ার সোয়েব মোল্যার ভাড়াটিয়া নছিমন চালক তুহিন হাওলাদারের পুত্র রুমান হাওলাদার(৮) নিখোঁজের পরদিন শনিবার সকালে পাশ্ববর্তি পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মোঃ রুমান হাওলাদার জিন্সের প্যান্ট এবং জামা পরে বাসা থেকে বের হয়। রুমানের পরিবারসহ পার্শবর্তিরা বিভিন্ন স্থানে খুজাখুজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে। গতকাল শনিবার সকাল ৭টায় নিখোঁজ রুমানকে পার্শ্ববর্তি পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। প্রতিবেশিরা রুমানের লাশ উদ্ধার করে পরে যোহরবাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে জানাযা শেষে সোহেব মোল্যার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত রুমান তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তেলিগাতীতে তাল বীজ রোপণ কর্মসুচীর উদ্বোধন, রোপন করা হবে ৪২ হাজার

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বৈশিক আবহওয়ায় এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষিত এক কোটি বৃক্ষ রোপণ কর্মসুচির লক্ষ বাস্তবায়নে দ্বিতীয় ধাপে বৃক্ষ রোপনের অংশ হিসাবে গতকাল শনিবার সকাল ১১টায় তেলিগাতী জাহিদ ইকবাল চত্বরে তাল বীজ রোপন কর্মসুুচির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। যোগিপোল ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ও মাদার তেরেসা স্বর্ণ পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার শেখ জাহিদ ইকবাল, আড়ংঘাটা থানার অফিসাস ইনচার্জ কাজী রেজাউল করিম রেজা, যোগিপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, এ্যাড. ফকির হুমাউন কবির। বক্তৃতা করেন, খায়রুল ইসলাম, সাবেক ইউপি মেম্বর একরাম হোসেন, সাবিনা ইয়াসমিন, আব্দুর রহমান, ফারুক হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ সাব্বির হোসেন, কাজী শরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, দিপংকার হালদার, সাদেক আলী, অম্বিকা রাণি মন্ডল, গিতা রাণি, হোসনে আরা বেগম, রুনা বেগম, কাজী মঈনুদ্দিন।

উল্লেখ্য তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ও মাদার তেরেসা স্বর্ণ পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার শেখ জাহিদ ইকবালের সার্বিক সহযোগিতায় প্রথম পর্যায়ে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৪০ হাজার এবং দ্বিতীয় ধাপে ফুলবাড়ীগেট থেকে তেলিগাতী বাইপাস ও আফিলগেট থেকে রুপসা ব্রীজ পর্যন্ত ৪২হাজার তালবীজ রোপন কর্মসুচি বাস্তবায়ন করা হবে।

বাগেরহাটে চাচাতো ভাই এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাট  প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা গ্রামে আপন চাচাতো ভাই সাদ্দাম শেখ এর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় চাচাতো ভাইর স্ত্রী পুলিশ কনেস্টবল রুপা আক্তারের বিরুদ্ধে মামলাসহ হয়রানী ও হুমকীর অভিযোগ আনা হয়।

লিখিত বক্তব্যে সাদ্দামের চাচাতো ভাই মোঃ বেল্লাল শেখ বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি হচ্ছে বারুইপাড়া ইউনিয়নের কোদলা মৌজায়। সেখানে আমাদের ও আমার চাচা নিজাম শেখ ও ইউনুছ শেখ মোট ২৫ শতক বৈধ সম্পত্তি জোর করে অবৈধ ভাবে দখল করে আছে অপর চাচা মাহাবুব শেখ এর ছেলে সাদ্দাম শেখ। এ বিষয়ে একাধিকবার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও সাদ্দাম উক্ত সালিশ বৈঠকে কখনও উপস্থিত হয়নি। এমনকি সে দাবী করছে ওই জমি সে দলিল করে নিয়েছে। কিন্তু তার পক্ষে কোন দলিল বা কাগজপত্র কখনও দেখাতে পারেনি। এমন অবস্থায় আমার অন্য চাচাদের ছেলে-মেয়েসহ আমরা বাগেরহাট মডেল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো তার পুলিশ কনেস্টবল স্ত্রী রুপা আক্তার (বর্তমানে বাগেরহাটের ফকিরহাট থানায় কর্মরত) তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাসহ হয়রানী করার হুমকী দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় এ ঘটনার বিচার ও সুষ্ট প্রতিকার পেতে বেল্লাল শেখ ও তার চাচাদের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে বেল্লাল শেখ এর পরিবার ও তার দুই চাচা নিজাম শেখ এবং ইউনুছ শেখসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে শিশু পাচার প্রতিরোধে ও সুরক্ষায় মতবিনিময় সভা

বাগেরহাট  প্রতিনিধি

শিশু পাচার একটি অবৈধ প্রক্রিয়া। বাংলাদেশে নারী ও শিশু পাচার প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহন করা হলেও কিছুতে এটা নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না।পাচারকারীরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে সরকারের চোখ ফাকি দিয়ে অনৈতিকভাবে নারী ও শিশু পাচার করছে।পাচারকারীরা শিশুদের বিয়ে করে বৈধ ভাবে দেশের বাইরে নিয়ে অনৈতিক কাজের জন্য বিক্রি করে দিচ্ছে।এটা খুবই অমানবিক ব্যাপার।তাই নারী ও শিশু পাচার প্রতিরোধে আমাদের আরো ভুমিকা নিয়ে জনগনকে সতর্ক করতে হবে।পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ করতে হবে।বাল্যবিবাহ বন্ধ করলে শিশু পাচার অনেকাংশে কমবে।বক্তারা অপরাধের বিরুদ্বে রুখে দাড়ানোর জন্য সকলকে সচেতন হওয়ার পাশাপাশি আইনের যথাযত প্রয়োগ দাবি করেন।

শনিবার সকালে বাগেরহাট শহরের খারদ্দার উদয়ন বাংলাদেশ এনজিও’র কার্যালয়ে আয়োজিত শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডার ভিত্তিক সংহিসতা নিরসনে জেলা লিগ্যাল এইডের মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ এর সভাপতিত্বে ও সি ডিও শেখ মিজানুর রহমান জুয়েল এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট আইন কর্মকর্তা (পাবলিক প্রসিবিউটর) এ্যাড: শেখ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট প্রেস কাবের সভাপতি এ্যাড: এম ডি মোজাফ্ফর হোসেন,সাধারন সম্পাদক প্যানেল মেয়র আলহাজ্জ বাকী তালুকদার,সদর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।অন্যন্যেদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজগর আলী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আসাদুর রহমান,শিক্ষাবিদ মুখার্জী রবিন্দ্র নাথ,এ্যাড: ফারহানা খান দিনা, মোল্লা আব্দুর রব, এম,আকবর টুটুল, আজাদুল হক, প্রমুখ।

কেশবপুর প্রেসকাবের কার্যনির্বাহী পরিষদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্য নিবার্হী পরিষদের নাম শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। কেশবপুর প্রেসকাব হলরুমে নির্বাচন কমিশনের প্রধান আব্দুস সালাম কার্য নিবার্হী পরিষদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন । নির্বাচিতরা হলেন সভাপতি আশরাফ উজ জামান খান , সহ সভাপতি আব্দুস সাত্তর মোল্ল্যা ও আব্দুল হাই সিদ্দিক, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও এমআর মইন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নিবার্হী সদস্য নুরুল ইসলাম খান আব্দুল্লাহ আল ফুয়াদ কে এম কবীর হোসেন আব্দুর রাজ্জাক আব্দুল করিম । এই সময় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স্মপাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসকাবের নবনির্বাচিত সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।

কেশবপুরে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরের পাঁজিয়ায় শনিবার বিকেলে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র-৩ এর ১০/১৪ এমভিএ চালু করা হয়েছে। এ প্রকল্পটি এস কিউ গ্রুপের টিএস ট্রান্সফরমারস লিমিটেড নির্মাণ করেন। ব্যয় হয়েছে ৬ কোটি ৮৯ লাখ টাকা। এ উপকেন্দ্র থেকে ৬টি ফিডার বের করা হবে। যা থেকে কমপক্ষে ১০ হাজার গ্রাহক উপকৃত হবে। পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুরের পরিচালক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকেন্দ্র উদ্বোধন করেন প্রজেক্ট পরিচালক বিশ্বজিৎ শিকদার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, নির্বাহি প্রকৌশলী সিরাজুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগরি) মুকছুদুল মোমীন, এজিএম শফিক উদ্দিন, কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল লতিফ ও এস কিউ গ্রুপের মার্কেটিং ম্যানেজার ইমরান হোসাইন।

কোঁটচাদপুর থেকে অপহৃত কলেজ ছাত্র গোপালগঞ্জ থেকে উদ্ধার

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাদপুর থেকে অপহৃত কলেজ ছাত্র কবির হোসেন (২৪)কে দুইদিন পর গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় এক নারী সহ অপহরনকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। মোবাইল ফোনে প্রেমের ফাদ পেতে তাকে অপহরণ করা হয়। উদ্ধার কলেজ ছাত্র কবির হোসেন কোটচাদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে ও যশোর এম এম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মাসুদ আলম জানান, কবির হোসেনের সাথে মোবাইলে কথা বলার সুত্র ধরে পাশ্ববর্তি মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের রেজাউল ইসলাম মোল্লার স্ত্রী মোছাঃ ইসমত আরা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর গত ৮ তারিখ বেড়ানোর কথা বলে কবিরকে গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। এরপর মোবাইলে কবিরের পরিবারের কাছে প্রথমে ৪ লাখ টাকা দাবি করে। বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আজ দুপুরে অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ইসমত আরা, কোটাচঁদপুরের সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল ইসলামের ছেলে কবির হোসেন (২৪) ও একই গ্রামের মকবুল মোল্লার ছেলে বাবলু মোল্লা (৫০)। তাদেরকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে

আশাশুনিতে দপ্তরির চাকুরি পেতে ছোট ভাই ও স্ত্রীর চেয়েও কম বয়স দেখানোর অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে দপ্তরী কাম প্রহরী পদে চাকুরি পেতে নিজের বয়স ছোট ভাই ও স্ত্রীর বয়সের চেয়ে কমিয়ে সনদ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটিয়েছেন উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ প্রাপ্ত শিব প্রসাদ সরকার। লিখিত অভিযোগ ও কাগজপত্র দৃষ্টে জানাগেছে, স্কুলটিতে দপ্তরী কাম প্রহরী নিয়োগের জন্য আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের নীতিমালা ২০১২ অনুযায়ী কুঁন্দুড়িয়া গ্রামের মৃত সুধাংশু শেখর সরকারের পুত্র শিব প্রসাদ সরকারকে ২৮/০৩/১৩ তাং নিয়োগ প্রদান করা হয়। প্রার্থীর বয়স ০১/১২/২০১২ তাং ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকার কথা থাকলেও শিব প্রসাদ তার জন্ম তারিখ ৩০ বছরের কমে রাখতে নানা ভাবে ছলচাতুরি করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। কাগজপত্রে দেখাগেছে শিব প্রসাদ তার জন্ম তাং ৪ বার পরিবর্তন করেছেন। আইডি বা ভোটার তালিকা অনুযায়ী ১৯৯১ সালে ভোটার নং ০১৭৫, জন্ম তাং ১৫/০২/১৯৬৮, ১৯৯৬ সালে আইডি নং ২২৬০১০৮০৩০১১০১৭৫, জন্ম তাং ১৬/০৭/১৯৭১, ২০০৮ সালে আইডি নং ৮৭০৭৫৫৮০৭২০০, জন্ম তাং ১৫/০২/১৯৬৮, ২০১৩ সালে আইডি নং ৮৭০৭৫৫৮০৭২০০, জন্ম তাং ০৫/০১/১৯৮৩ এবং একই বছর খসড়া ভোটার তালিকায় জন্ম তাং ১৬/০৭/১৯৭৯ দেখানো হয়েছে। তাহলে আসলে তার জন্ম তারিখ কত? এমন প্রশ্ন এলাকাবাসীর মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ভলুমে তার জন্ম তারিখের স্থানে ফুইড দিয়ে মুছে ওভার রাইট করা আছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট চেয়ারম্যানের প্রত্যায়িত স্বাক্ষর বা অনুস্বাক্ষর করা হয়নি। তবে শিবপদ সরকার চাকুরী পেতে তার জন্ম তারিখ দেখিয়েছেন ০৫/০১/১৯৮৩। যাতে তার বয়স ৩০ পুরতে মাত্র ৪ দিন বাকী ছিল। অথচ উপরোক্ত ভোটার তালিকাগুলোতে তার ছোট ভাই উত্তম কুমার সরকারের জন্ম তারিখ রয়েছে ১৯/১১/১৯৭৫। অর্থাৎ তার ছোট ভাইয়ের থেকে তিনি প্রায় ৭ বছর বয়সে ছোট। যা রীতিমত হাস্যকর। অপরদিকে একই ভোটার তালিকায় তার স্ত্রী চায়না রানীর জন্ম তারিখ ১২/০২/১৯৮০। অর্থাৎ তার স্ত্রী তার থেকে বয়সে প্রায় ৩ বছরের বড়। আবার তার পুত্র লিটন সরকারের জন্ম তাং ১৮/১১/৯৯। অর্থাৎ ১৬ বছর বয়সে তার সন্তানের জন্ম, তখন তাদের বিয়ে হয়েছে কিনা তা জানা সম্ভব হয়নি। এমন তঞ্চকীকতায় ভরা জন্ম তারিখ সম্বলিত কাগজ দাখিল করে ০৪/০৪/২০১৩ তারিখ হতে শিব প্রসাদ বহাল তবিয়তে কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে চাকরি করে আসছেন। ছোট ভাইয়ের চেয়ে বয়সে ছোট হওয়ার অসম্ভব কাজটি কিভাবে করা হলো, কেন তঞ্চকী পূর্ণ জন্ম সনদ দেখিয়ে চাকুরী পেয়ে গেলো? এমন অভিযোগ এনে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি গণেশ চন্দ্র মন্ডল বলেন, মৃত সুধাংশু শেকর সরকারের দু’পুত্রের মধ্যে শিব প্রসাদ সরকার বড় পুত্র এবং ছোট পুত্র উত্তম কুমার সরকার। কিন্তু শিব বড় হয়েও চাকুরিতে বয়স কম প্রয়োজন হওয়ায় নিজের জন্ম তারিখ ছোট ভাইয়ের জন্ম তারিখের থেকে কম দেখিয়ে জাল জন্ম সনদ তৈরি করেছে। এটি আমরা তখন জানতে পারিনি। এখন গ্রামের সকল মানুষ জন্ম সনদ জালের বিষয়টি জেনে গেছে। বিষয়টি তদন্ত হলে সব বেরিয়ে আসবে। এব্যাপারে অভিযুক্ত শিব প্রসাদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

কাদাকাটিতে ইসলামী ব্যাংকের আউট লেট শাখা উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের সীমান্তবর্তী কচুয়া আরার কাদাকাটি বাজারে ইসলামী ব্যাংক লিঃ এর আউট লেট শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১.৩০ টায় কাদের সুপার মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিক ভাবে শাখার উদ্বোধন করা হয়। শাখা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এসভিপি অ্যান্ড হেড অফ ব্রাঞ্চ মোঃ হাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, চেয়ারম্যান প্রার্থী এস এম ওমর ছাকি পলাশ প্রমুখ। মাহিশা এন্টার প্রাইজ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি পরিচালনা করবে। সাতক্ষীরা ব্রাঞ্চের অফিসার হাবিব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এসভিপি অ্যান্ড হেড অফ ব্রাঞ্চ হাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাহিশা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মোঃ মেজবাহুল আলম। সবশেষে প্রধান অতিথি ওসি গোলাম কবির ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন এবং মোনাজাত পরিচালনা করেন, মাওঃ মাহবুবুল আলম আজিজী।

বুধহাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা বুধহাটায় ৩ বছর বয়সের এক শিশু পুকুরে ডুকে মারা গেছে। শনিবার দুপুরে বুধহাটা কওছারিয়া মাদরাসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধহাটা গ্রামের মফিজুল ইসলামের কন্যা সাদিয়া খাতুন (৩) দুপুর ১টার দিকে বাড়ির সামনে খেলা করছিল। সকলের চক্ষু ফাঁকি দিয়ে সে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর থেকে তাকে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান মেলেনি। বেলা ৩ টার দিকে লোকজন পাশের পুকুরে নেমে হাতড়িয়ে তার মৃতদেহের সন্ধান পায়।

প্রতাপনগরে রিং বাঁধ নির্মান কাজের উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে নদী ভাঙ্গনে পানির প্লাবনের হাত থেকে রক্ষার্থে রিং বাঁধের নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে ও পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে রিং বাঁধের কাজ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন এর নিজস্ব তহবিল থেকে এবং এলাকাবাসীর অর্থায়নে প্রতাপনগর গ্রামে ভেকু দিয়ে রিং বাঁধ এর কাজ করা হচ্ছে। রিং বাঁধের কাজ শেষ হলে ইউনিয়নের বড় অংশে পানি ওঠা বন্ধ হবে।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপিদের সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপিদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি কিনিকের রিপোর্ট প্রদান ও রোগীদের সেবা প্রদান নিয়ে নির্দেশনামূলক আলোচনা রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। সভায় ডাঃ মোঃ শহিদুল্লাহা, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবর রহমান, স্টোর কিপার এনামুল হক প্রমুখ আলোচনা রাখেন। সভা শেষে ৩১জন সিএইচসিপিকে একটি করে ল্যাবটপ ও একটি করে ব্যাগ  এবং পরিসংখ্যান কক্ষে ১টি ল্যাবটপ ও ১ টি ব্যাগ এবং ভায়া সেন্টারে ১টি ল্যাবটপ ও ১ টি ব্যাগ প্রদান করা হয়।

বড়দলে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে চাঁদখালী চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দলে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে পাইকগাছার চাঁদখালী ফুটবল একাদশ ও আশাশুনির আনুলিয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। আনুলিয়া দল ২-০ গোলের ব্যবধানে চাঁদখালী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রেফারী ছিলেন আনিছুর রহমান। খেলার শুভ উদ্বোধন করেন, বড়দল কলেঃ স্কুলের অবঃ অধ্যক্ষ মোহাম্মদ আলি। বড়দল রেডরোজ কাবের আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন আশিকুজ্জামান সুমন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন চাঁদখালী ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, ইউনিয়ন কমান্ডার আকের আলি গাজী, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, হাবিবুর রহমান, কাফেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা একেএম কামরুজ্জামান মিঠু, মনিরুজ্জামান টিটু, আ’লীগ নেতা মফিজুল, মেম্বার মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফকিরহাটে আ,লীগ নেতা অসুস্থ্য হাসপাতালে ভর্তি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আসপিয়ার হোসেন মোড়ল কিডনী রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবৎ খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর আশু সুস্থ্যতা কামনা করে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নের্তৃবৃন্দরা বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি দ্বাতারা হলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক অনিমেষ কুমার দাম, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-কোষাধক্ষ আফছার আলী খান, দপ্তর সম্পাদক জীবন কুমার শীল, লখপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক মোঃ আরিফ শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি ও ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল হালিম শেখ সহ বিভিন্ন নের্তৃবৃন্দ।

তেরখাদায় সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এসএম আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনা

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির উদ্যোগে তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সংগঠণের আহবায়ক প্রয়াত এসএম আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান গতকাল সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ গাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান, সাবেক আওয়ামীলীগ সেক্রেটারী বদরুল আলম বাদশা, অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম, চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রেস কাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আলমগীর, শেখ নুরুল ইসলাম দিশারী, শাহাবুদ্দিন বদির,  ওলিউর রহমান, সরদার আমির আলী, হুমায়ুন কবির, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, চৌধুরী দাউদ আলীসহ সংগঠনের কর্মীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি সংগঠনের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আলাপ-আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ।

তেরখাদায় দলিত পরিষদের উদ্যোগে মাসিক সমন্বয় সভা

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় দলিত পরিষদের উদ্যোগে মাসিক সমন্বয় সভা গতকাল বেলা ১২টায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সংগঠণের সভাপতি জয়দেব কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, উপজেলার ছয়টি ইউনিয়নের সকল বিডিপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

শিরোমনি হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের অফিস উদ্বোধন ও আলোচনা সভা

ফুলবাড়ীগেট(খুলিনা)প্রতিনিধি

শিরোমনি বিসিক এলাকার হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজিঃ নং ২৩৮৬) এর  অফিস উদ্বোধন ১১ সেপ্টেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় । খানজাহান আলী থানা রোড এলাকায় অফিস উদ্বোধনী অনুষ্ঠান হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবল হোসেন,  সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কেসমত আলী, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাকারিয়া রিপন  মোঃ জাকির হোসেন,  খানজাহান আলী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ সরদার , অনুষ্ঠানে বক্তৃতা করেন  বিপ্লপ হোসেন, জুট স্পিনার্স সিবিএ সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ । উদ্বোধনী সভায় নেতৃবৃন্দ বলেন দির্ঘদিন পরে হলেও হুগলী বিস্কুট কোম্পানীর শ্রমিক কর্মচারীদের একটি রেজিষ্টার ইউনিয়ন কার্যালয় হওয়ায় তাদের ন্যায্য দাবী দাওয়া সম্পর্কে মালিকের সাথে আলোচনার দার উন্মুক্ত হলো। নেতৃবৃন্দ আরোও বলেন, শ্রমিক কর্মচারীদের শান্তি শৃংখলা বজায় রেখে সকলকে এখ সাথে থেকে কাজ করতে হবে।

পাইকগাছায় খড়িয়া মিনহাজ চকে জোরপূর্বক অন্যের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় খড়িয়া মিনহাজ চকে জোরপূর্বক অন্যের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। উপজেলার খড়িয়া মিনহাজ চকে এ্যাড. কালিপদ মন্ডলের রেকর্ডীয় সম্পত্তি স্থানীয় আছাবুর রহমান ও আব্দুর রহিম সরদার শনিবার সকালে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টা করে। বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে জমির মালিক সাগর কুমার মন্ডল বাদী হয়ে পাইকগাছা থানায় আছাবুর রহমান সরদার ও আব্দুর রহিম সরদারের বিরুদ্ধে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে। এ ব্যাপারে এ্যাড. কালিপদ মন্ডলের ছেলে সাগর কুমার মন্ডল জানায়, ওয়াপদা কর্তৃপক্ষ তাদের রেকর্ডীয় জমি অধিগ্রহণ করে। যার কিছু অংশ ওয়াপদার বাইরে পড়লে তা যথারীতি ডিরিকুইডিশান করে নিজেদের ভোগ দখলে রেখেছে। এদিকে, ইউপি সদস্য আছাবুর রহমান সরদার জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অফিস করার জন্য একটি ঘর তৈরী করছি। পুলিশ বাঁধা দিলে আমরা কাজ বন্ধ করেছি। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ফরিদ উদ্দীন জানান, ওয়াপদার জায়গাতে কাউকে ঘর বাঁধতে দেয়া হবে না।