ঢাকা অফিস
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৪৭০২ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৮২ জন। এ পর্যন্ত শনাক্ত হলেন ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। আজ সুস্থ হয়েছে ২২৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন।
১২ সেপ্টেম্বর, শনিবার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২৮২ জন শনাক্ত হয়েছেন।
এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, শনিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ১৯ হাজার ৫৭৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৮৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭১ লাখ ৫৫ হাজার ৬৫৫ জন করোনারোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।











































