স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার সদর থানাধীন বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১১সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের ইউনুছ বিশ্বাস এর ছেলে মো. হাবিবুল্লাহ (২১) ও কিসমত গরিয়ালা এলাকার আবু তালেব বিশ্বাস এর ছেলে মো. জীবন রহমান (২৪)।
র্যাব-৬ জানায়, ১১সেপ্টেম্বর ঝিনাইদহ জেলার সদর থানাধীন বিষয়খালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের রান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির অফিসের সামনে থেকে ৯২ পিস ইয়াবাসহ হাবিবুল্লাহ ও জীবন রহমানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ঝিনাইদহ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মহেশপুরে র্যাবের অভিযানে ৪৫ বোতল ডায়ালেক্স ডিসিসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসি ফেন্সিডিলের পরিবর্তে ব্যবহার করা হয়সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
১১সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পদ্মপুকুর গ্রামের বকুল মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া ওরফে মিষ্টি (৩৫)।
র্যাব-৬ জানায়, ১১সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় খালিশপুর বাজারস্থ মেসার্স মা ট্রেডার্স দোকানের সামনে ৪৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসিসহ মিষ্টিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।











































