Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

10

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৩০  গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর ১২, বাস্তহারা কলোনী পুকুরের পাশের বাসিন্দা মান্নান তালুকদার এর ছেলে মো. ওমর আলী (২২), ফুলবাড়ীগেট কুয়েট রোডের মো. ওমর এর ছেলে মো. আশিকুর রহমান (২৪), খালিশপুর নেছারিয়া মাদ্রাসার সামনের বাসিন্দা কবির হোসেন তালুকদার এর ছেলে রনি তালুকদার (২৩), খালিশপুর উত্তর কাশিপুর এর আবুল কাজীর ছেলে মো. রেজাউল করিম (২২), খালিশপুর আলমনগর বাল্যর বিল এলাকার রোকন শিকদার এর মো. রেজাউল করিম (২২), খানজাহান আলী থানাধিন জাব্দিপুর, টাওয়ার এর পাশের বাসিন্দা দেলোয়ার শেখ এর ছেলে মো. খায়রুল শেখ (১৯) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সালমান হোসেন ওরফে রয়েল এর স্ত্রী মোসা. লাকী বেগম (২৫)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৭৩০  গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে।