Home আঞ্চলিক ভ্যানচালক আব্দুর রশিদের মৃত্যুতে বিএনপির শোক

ভ্যানচালক আব্দুর রশিদের মৃত্যুতে বিএনপির শোক

33


।। খবর বিজ্ঞপ্তি।।
২২ নম্বর ওয়ার্ড বিএনপি’র ইফতারি মাহফিলে অংশগ্রহনের পর ছাদ থেকে পড়ে গিয়ে আব্দুর রশিদ (৫৫) নামের ব্যাক্তি মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি। সোমবার (২৪ মার্চ) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ।
উল্লেখ্য, খুলনা মহানগর সদর থানাধীন ২২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ইফতার শেষে মাগরিবের নামাজের উদ্দেশ্যে ভ্যানচালক আব্দুর রশিদ অসাবধানবসত পা পিছলে পড়ে যেয়ে গুরুতর অসুস্থ হলে উপস্থিত লোকজন তাকে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত আব্দুর রশিদ নতুন বাজার চর আশরাফ গলির বাসিন্দা ছিলেন। এদিকে মরহুমের নামাজে জানাজায় মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।