Home আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সংস্কার চায় নতুন বাংলাদেশ: আরিফ

রাজনৈতিক দলগুলোর সংস্কার চায় নতুন বাংলাদেশ: আরিফ

44

স্টাফ রিপোর্টার।।

জাতিয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ বলেছেন, যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক সকল ইচ্ছা অভিপ্রায় ঐ দলের সর্বোচ্চ নেতৃত্বের নিকট কুক্ষিগত থাকে। তারা এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে না। তারা শুধুমাত্র নমিনেশন পাওয়া পর্যন্ত দেখে। আমরা রাজনৈতিক দল গুলোর মধ্যেও সংস্কার চায় নতুন বাংলাদেশে। যেখানে ব্যাক্তি জনতার জন্য কাজের মাধ্যমে, সাংগঠনিক ও মেধার ভিত্তিতে জনপ্রতিনিধি হয়ে উঠতে পারে। যেন নমিনেশন বানিজ্য না করতে হয়। নির্বাচনের সময় সন্ত্রাস যেন না করতে হয়। জনগন যেন তার নাগরিক ইচ্ছা অভিপ্রায় প্রকাশ করতে পারে তেমন বাংলাদেশ আমরা গড়তে চায়।


রবিবার খুলনার অভিজাত ক্লাবে জাতিয় নাগরিক পার্টির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমরা একটি নতুন রিপাব্লিক চাই, নতুন বাংলাদেশ চাই। যেখানে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি। অর্থাৎ দেশের বিচার, আইন বিভাগ এর মত প্রতিষ্ঠান গুলো বিভিন্ন সরকারের তাবেদারী করে বিরোধী মত গুলোকে দৃন করেছে। আমরা চাই রাষ্ট্র নাাগরিকের অধিকার মর্যাদা প্রদানের ক্ষেত্রে কোন বৈষম্য না করে।


এ সময় ভার্চুয়ালী সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন জাতিয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক তানজিল মাহমুদ, যুগ্ম আহবায়ক ফরিদুল হক, মুখ্য সংগঠক মেজবাহ কামাল মুন্না, কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক বিএনপি নেতা আরীফুর রহমান মিঠু, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, এনসিপির খুলনার সংগঠক আহম্মদ হামীম রাহাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী আশফিকা খাতুন, মুখপাত্র আমীরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের আহবায়ক আল শাহারিয়ার।


সভা সঞ্চালনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার নেতা সাইফ নেওয়াজ, সাজিদুল ইসলাম বাপ্পি, রমজান শেখ।
ইফতারে এছারাও বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ, জাতিয় নাগরিক কমিটি খুলনার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।