Home আঞ্চলিক কেসিসির সাবেক প্যানেল মেয়র শুনু গ্রেপ্তার

কেসিসির সাবেক প্যানেল মেয়র শুনু গ্রেপ্তার

91


স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনুকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর হোসেন জানান, শুনুর বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর, বৈষম্যবিরোধী আন্দোলন বিরোধী কর্মকাণ্ডসহ তিনি মামলা রয়েছে। বৃহস্পতিবার বয়রার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।