Home আন্তর্জাতিক কাতারগেট কেলেঙ্কারি, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীর নাম

কাতারগেট কেলেঙ্কারি, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীর নাম

5


আন্তর্জাতিক ডেস্ক।।

নিজের ভাবমূর্তি উন্নয়নের জন্য কাতারের কাছ থেকে সহায়তা নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।এই অভিযোগে দুজনের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। এ ছাড়া নাম রয়েছে নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ সহযোগীরও। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াটারগেট স্ক্যান্ডালের সঙ্গে মিলিয়ে একে কাতারগেট স্ক্যান্ডাল বলে আখ্যা দেওয়া হচ্ছে। সন্দেহভাজন দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।আর নেতানিয়াহুর সহযোগীর নাম ফেডস্টাইন।

ইসরায়েলি ব্যবসায়ী গিল বার্জারও বিষয়টি স্বীকার করেছেন। গতকাল বুধবার তিনি বলেছেন, কাতারি লবিস্টের কাছ থেকে আসা ফান্ড নেতানিয়াহুর মিডিয়া টিমকে সরবরাহ করছেণে তিনি। জে ফুটিক নামে ওই লবিস্ট বার্জারের কাছে অর্থ সরবরাহের জন্য সাহায্য চেয়েছিলেন।

জানা গেছে ফেডস্টাইন ২০২৪ সালের এপ্রিলের পর থেকে কোনো বেতন পাননি। তবে সে বছর অক্টোবর পর্যন্ত চাকরি করেছেন নেতানিয়াহুর দপ্তরে কাজ করা এই কর্মকর্তা।এরপর জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে গোপন নথিফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। সেই সময়ে ফেডস্টাইনকে বেতন দেয় কাতার সরকার।