Home খেলাধুলা হামজাকে নিয়ে ভারতের কোচ যা বললেন

হামজাকে নিয়ে ভারতের কোচ যা বললেন

11


স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের ফুটবলে যেন পুনর্জাগরণ হয়েছে। লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর জন্য যে তৈরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী! তাকে ঘিরে নতুন করে আশার বীজ বুনছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

হামজাকে ঘিরে দেখা স্বপ্নের প্রথম প্রয়োগ দেখার সুযোগ আগামী ২৫ মার্চ। ওইদিন ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। এদেশে হামজাকে নিয়ে যেমন তুমুল আলোচনা চলছে, একই ভাবে ভারত শিবিরেও তাকে নিয়ে আছে আগ্রহ।

গতকাল মালদ্বীপের বিপক্ষে ৩–০ গোলের জয়ের পর হামজাকে নিয়ে কথা বলেছেন ভারত কোচ মানোলো মার্কেজ। বর্তমানে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা এই তারকাকে নিয়ে ভারত কোচ বলেন, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’

বাংলাদেশ দল নিয়ে মার্কেজ বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’