Home আঞ্চলিক নৌ ও পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ কারবারী গ্রেপ্তার

নৌ ও পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ কারবারী গ্রেপ্তার

30

স্টাফ রিপোর্টার
নৌ-বাহিনীর একটি আভিযানিক দল ও দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬০০ গ্রাম এসিড উদ্ধারসহ একজন আসামী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার মোঃ শামীম মুন্সি (৩২) পাবলা খানপাড়ার লোকমান মুন্সির ছেলে।
নৌবাহিনীর সদস্যরা জানান, পাবলা খানপাড়া পাঁকা রাস্তার উপর এলাকার মাদক কারবারী হিসেবে পরিচিত শামীমকে আটক করে স্থানীয় লোকজন আটক করলে নৌ-বাহিনীর একটি টহল টিম সেখানে উপস্থিত হয়। পরে দৌলতপুর থানা পুলিশকে সংবাদ দিলে এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হলে নৌ-বাহিনীর দল তাকে তাদের কাছে হস্তান্তর করে। তাৎক্ষনিক ভাবে জিজ্ঞাসাবাদে আসামী তার প্যান্টের ডান পকেট হতে ১ টি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১৬ পিচ এ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট, কালো কন্টেইনারে রক্ষিত ৬০০ গ্রাম এসিড বের করে দিলে পুলিশ জব্দ করে। জনতার প্রহারে আহত মোঃ শামীম মুন্সি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।