কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন।
কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে একটি জঙ্গলে নসিমন গাড়ি ভর্তি নকল বিড়ি রেখে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরবর্তীতে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হয়ে অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের উপর আক্রমণের চেষ্টা করলে কাষ্টমস কর্মকর্তারা বিড়িসহ নসিমন গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতে সার্মথ্য হয়।
তিনি আরো বলেন, অভিযান থেকে ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করা হয়েছে।
এর মধ্যে তিন লাখ ২৪ হাজার নকল আকিজ বিড়ি, ১ লাখ ৬২ হাজার কারিকর বিড়ি এর ৫০ হাজার শলাকা কিসমত বিড়ি। যার মোট মূল্য ৫ লাখ টাকা। প্রতিষ্ঠানগুলোর বিপরীতে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও জানান তিনি।
মনিরুজ্জামান মন্টুর পিতার সুস্থতা কামনায় কয়রায় দোয়া
কয়রা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টুর পিতা আলহাজ্ব মাওলানা আজিজুল ইসলামের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপি নেতা এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, আঃ সামাদ, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম, মুনছুর রহমান মফিজুল ইসলাম, যুবদল নেতা এহসানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলে নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন সহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মইনুল ইসলাম।
কয়রায় সুন্দরবন সুরক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা
কয়রা প্রতিনিধি
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ’সুন্দরবন’। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পলিথিন ও প¬াষ্টিক দূষন, এবং বন্যপ্রাণী সংরক্ষণে “সুন্দরবন সুরক্ষায়” শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯মার্চ) সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ও রুপান্তরের বাস্তবায়নে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের স্কীল ডেভেলপমেন্ট ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবর কয়রায় সদস্য নিরাপদ মুন্ডার সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রুপান্তরের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ান, শিক্ষক অরবিন্দু কুমার মন্ডল, কল্যান কুমার সানা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন, নূর জামান, জাহিদুল ইসলাম,মাহিনুর রহমান, জিয়াউর রহমান, ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, সাথী আক্তার, সুব্রত মূন্ডা, সবুজ, বনজীবি মফিজুল ইসলাম, আব্দুলাহ মোড়ল, বাসন্তী মুন্ডা প্রমুখ।
জলবায়ু অভিযোজিত কৃষিতে নারীর ক্ষমতায়নে অবহিতকরণ সভা
রামপাল প্রতিনিধি
রামপালে জলবায়ু অভিযোজিত কৃষি দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং স্থায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি) ও একশন এইডের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী। এছাড়া সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, সাংবাক ও পরিবেশ যোদ্ধা এস এম আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি)’র প্রধান নির্বাহী মেরিনা পারভিন, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং মার্কেট এক্সেস প্রকল্পের কো-অর্ডিনেটর সৌরভ ভদ্র, ফিল্ড ফ্যাসিলিটেটর আলিমুজ্জামান ও আলভিনা মেহেজাবীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার পরিদর্শনে জাপানী প্রতিনিধি দল
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার পরিদর্শন করেছেন জাপানি প্রতিনিধিদল। ১৯ মার্চ (বুধবার) সকালে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাঃ রেজাউল করিম সহ ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার তামিকো ইশিয়ামা ও হেলথ এক্সপার্ট ইউকা ইয়ামাতো।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল ভূয়সী প্রশংসা করেন। এনসিডি কর্নারে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন। এবং রোগীকে উন্নত সেবা প্রদানের বিষয়সহ নানাবিধ বিষয় নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কমকর্তাদের সাথে কথা বলেন । এছাড়া চিকিৎসা সেবা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথেও কথা বলেন তারা। রোগীরা বলেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সংকটের কারনে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন । হাসপাতালের চিকিৎসার পরিবেশ সন্তোষজনক বলে জানান জাপানি প্রতিনিধি দল।
মনিরুজ্জামান মন্টুর পিতার সুস্থতা কামনায় কয়রায় দোয়া মাহফিল
কয়রা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টুর পিতা আলহাজ্ব মাওলানা আজিজুল ইসলামের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপি নেতা এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, আঃ সামাদ, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম, মুনছুর রহমান মফিজুল ইসলাম, যুবদল নেতা এহসানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলে নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন সহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মইনুল ইসলাম।
কয়রায় সুন্দরবন সুরক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা
কয়রা প্রতিনিধি
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ’সুন্দরবন’। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পলিথিন ও প্লাষ্টিক দূষন, এবং বন্যপ্রাণী সংরক্ষণে “সুন্দরবন সুরক্ষায়” শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯মার্চ) সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের হল রুমে
হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ও রুপান্তরের বাস্তবায়নে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের স্কীল ডেভেলপমেন্ট ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে এই সভা আয়োজন করে।
কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক,সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবর কয়রায় সদস্য নিরাপদ মুন্ডার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রুপান্তরের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ান শিক্ষক অরবিন্দু কুমার মন্ডল, কল্যান কুমার সানা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন, নূর জামান, জাহিদুল ইসলাম,মাহিনুর রহমান, জিয়াউর রহমান, এসময় আরও বক্তব্য রাখেন ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য সাংবাদিক ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, সাথী আক্তার, সুব্রত মূন্ডা, সবুজ, বনজীবি মফিজুল ইসলাম, আব্দুলাহ মোড়ল বাসন্তী মুন্ডা,প্রমুখ ।
কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক বলেন,আমরা যদি সুন্দরবন রক্ষা করতে চাই, তাহলে আমাদের প্রতিটি যুবক-যুবতিকে এ বিষয়ে সচেতন করতে হবে।
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নবাসীর আয়োজনে ইফতার মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৯নং সাহস ইউনিয়নবাসির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং আরাফাত রহমান কোকোসহ ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নোয়াকাটি বাজার চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। প্রধান বক্তা ছিলেন ডুমুরিয়া-ফুলতলা খুলনা -৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু ও উপজেলা সদস্য সচিব সরদার আব্দুল মালেক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জামিনুর রহমান। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ ফরহাদ হোসেন, অরুণ গোলদার, শেখ শাহিনুর রহমান,মোল্যা মশিউর রহমান,শেখ আব্দুল মান্নান, শেখ মাহাবুর রহমান, মাষ্টার সেলিম হালদার, আলতাফ মাহমুদ,আনছার আলী মোল্লা,আবু শাহামা শেখ,দেলোয়ার হোসেন, সরদার মনু হোসেন,মাওলানা খলিলুর রহমান,সরদার আবুল হোসেন, আব্দুল আজিজ শেখ, মেহেদী হাসান রাসেল , শেখ রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আঃ রাজ্জাক মোড়ল, মকবুল সরদার, নজরুল গাজী, আবুল কাশেম,তারেকুল ইসলাম লাবু, মোঃ হাবিবুল্লাহ, সুলতান মুন্সি, প্রশান্ত মন্ডল প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।
কেশবপুর নিউজক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর নিউজ ক্লাবের উদ্যোগে বুধবার ঐতিহ্যবাহী ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইফতার মাহফিলটি কেশবপুর নিউজ ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানানো হয়।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা রোজার পবিত্রতা ও সামাজিক সম্প্রীতির বার্তা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর থানার ওসি এবং বিএনপি’র নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়ার আয়োজন করেন কেশবপুর কোর্ট মসজিদের ইমাম সাহেব আব্দুর রহমান- তিনি বলেন, “রমজান মাস হলো আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির মাস। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে পারি।”
ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করা হয় এবং সকলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি জনাব মোঃ আশরাফুজ্জামান। তিনি বলেন, “আমাদের এই প্রচেষ্টা সামাজিক সম্প্রীতি ও সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখতে সহায়ক হবে।” এই ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন।
নন্দনপুরে হতদরিদ্র হালিমার ঘর আগুনে ভস্মীভূত
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের ৮ নং ওয়ার্ড এর বাসিন্দা হতদরিদ্র হালিমা বেগমের ঘর ভোর ৬টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। যখন এলাকার মানুষ হঠাৎ করেই হালিমার বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। দ্রুত গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও, পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির ভেতরে থাকা প্রয়োজনীয় সামগ্রী, জামাকাপড়, হাঁড়ি-পাতিল এবং অন্যান্য ঘরোয়া জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। হালিমা বেগম ও তার পরিবারের সদস্যরা এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ।
হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার সব শেষ হয়ে গেল। মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত আগুনে পুড়ে শেষ এখন। কীভাবে দিন চলবে, কিছুই বুঝতে পারছি না।” প্রতিবেশীরাও এই ঘটনায় গভীরভাবে শোকাহত। হালিমা বেগম ও তার পরিবারের এখন দ্রুত খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তারা বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনা নন্দনপুর গ্রামে শোকের ছায়া ফেলেছে। সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে হালিমা বেগম ও তার পরিবার চরম দুর্ভোগের মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
ইসলামী ছাত্র আন্দোলনের খুলনা সদর থানার ২৮ ও ৩০ নং ওয়ার্ড সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় ইসলামিয়া রোড ২৮ নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২৮ নং ওয়ার্ড শাখার সভাপতি তৌফিকুল ইসলাম রাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়!
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর স্কুল ও কলেজ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম।
প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সাংগঠনিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ নূরুল করীম, অর্থ ও কল্যাণ সম্পাদক মানসুরুল হক সিয়াম, ২৮ নং ওয়ার্ড যুব আন্দোলনের সভাপতি মোঃ মঈনুদ্দিন এবং ওয়ার্ডের ছাত্র আন্দোলনের নবিন সদস্যবৃন্দু।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ এর সিদ্ধান্তক্রমে ২০২৪ সেশন বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে মোঃ ফাহিমুর রহমান, সহ-সভাপতি মোঃ সাকিব হোসাইন, সাধারণ সম্পাদকঃ মোঃ ইসমাইল হোসেন সিয়াম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ বেলাল হোসাইনের নাম ঘোষণা করেন।
এছাড়াও গতকাল বিকাল ৩ টায় ইস্টার্ন রোডে ৩০ নং ওয়ার্ড অস্থায়ী কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩০ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক আসাদুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সাংগঠনিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতির নির্দেশক্রমে ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে আসাদুল ইসলাম আকাশ, সহ-সভাপতি মোঃ সোয়েব, সাধারণ সম্পাদক ইব্রাহিম আহসান রাফি, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদকঃ মোঃ ফাহিম ইসলামের নাম ঘোষণা করেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে খুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামী ২৬ মার্চ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আঙিনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ক-বিভাগ: শিশু থেকে ৩য় শ্রেণি, খ-বিভাগ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং গ-বিভাগ: ৭ম থেকে ১০ম শ্রেণি। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শুধুমাত্র কাগজ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হবে, অন্যান্য উপকরণ প্রতিযোগিদের সাথে আনতে হবে।
মোল্লাহাটে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে কোদালিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বুধবার দুপুর ২:৩০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন বলেন, বাগেরহাট জেলায় ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলকে কেন্দ্র করে ৫/৬ জন লোক খুন হয়েছে এবং পঙ্গু হয়েছেন ৪০/৫০ জন। মোল্লাহাটেও দুটি ইউনিয়নের বেশ কিছু লোক আহত ও পঙ্গু হয়েছেন। যে কারণে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক গতকাল মঙ্গলবার ঘোষণা দেন নির্বাচন স্থগিতের। কাউন্সিলিং করে ঈদের পর নির্বাচন করা হবে বলেও জানান তিনি। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সহ নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপির আহ্বায়কের সিদ্ধান্তের সাথে একমত হয়ে দলের স্বার্থে উপজেলা বিএনপির পক্ষ থেকেও নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া সহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়। যে কারণে দুটি প্যানেলের একটি (সভাপতি প্রার্থী মোঃ বায়জিদ মোল্লা (ছাতা), সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সবুর মোল্লা (ফুটবল) ও
সাংগঠনিক সম্পাদক প্রার্থী নেয়ামত শরিফ (মাছ) দলের স্বার্থে নির্বাচনী কার্যক্রম স্থগিত করে। অথচ নির্বাচন পরিচালনা কমিটি অপর প্যানেলের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন অনুষ্ঠান করছে। উক্ত নির্বাচন বাতিল পূর্বক পরবর্তী নির্বাচনের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব গঠণে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, রুহুল আমিন ও এনায়েত সরকার, কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ বায়জিদ মোল্লা, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সবুর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী নেয়ামত শরিফ।
নির্বাচন অনুষ্ঠানের পক্ষে উপজেলা বিএনপির সদস্য হারুন আল রশীদ বলেন, নির্বাচন সঠিক নিয়মে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। একটি প্যানেল অজ্ঞাত কারণে আসেনাই, তবে তারা আসলে আরো ভালো হতো।
আশাশুনিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় যুবদের ভূমিকা শীর্ষক সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে শান্তি শৃংখলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্নয়ন অধিদপ্তর, আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ক্ষ্ণৃা রায়। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, যুব উন্নয়ন অধিদপ্ত সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব। বিশেষ অতিথির আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে জন সচেতনতামূলক আলোচনা রাখা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রামীম হোসেন ও গীতা থেকে পাঠ করেন চন্দ্রা রানী।
আশাশুনিতে আইন শৃংখলা কমিটির সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, বিএনপি নেতা জাকির হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর ছিদ্দীক, হাজী আবু দাউদ ঢালী, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পিআইও, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ আলোচনা রাখেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেতনা নাষক ব্যবহার করে চুরি, ঘেরে চুরি, মাদক দ্রব্যের ব্যবহারসহ সার্বিক আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে উপজেলা পর্যায়ে বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ ওরিয়েন্টেশন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন (ইনএনও কর্তৃক) অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে ইউরোপিয়ন ইউনিয়ন ও পিকেএসএফ’র অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব, পিআইও প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারি হুমায়ূন কবির সহ উন্নয়ন প্রচেষ্টার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার কুল্যা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়ন থেকে প্রকল্পের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনে দুপুরে বাড়িতে ঢুকে সন্ত্রাসী স্টাইলে অরাজকতার প্রতিকার দাবি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে দিনে দুপুরে হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে সন্ত্রাসী স্টাইলে অরাজকতা সৃষ্টি, টাকা দাবি ও মানহানিকর অপপ্রচারের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে ভুক্তভোগি পরিবার। উপজেলা নির্বাহী অফিসার তদন্ত পূর্বক বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিতে ওসি আশাশুনিকে দায়িত্ব দিয়েছেন।
উপজেলার ফকরাবাদ গ্রামের মৃত. সুভাষ চন্দ্র মন্ডলের মেয়ে রিক্তা রানী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদনে জানাগেছে, মিথ্যা অভিযোগ ও সম্মানহানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বলেন, আমার বাবার বাড়িতে বৃদ্ধা মা একা থাকেন। তাকে দেখাশুনার জন্য মাঝে মধ্যে আমরা সেখানে যাই। গত ১৭ মার্চ সেখানে থাকাবন্থায় বেলা ২ টার দিকে বিনানুমতিতে একটা লোককে মোবাইল ক্যামেরাসহ ঘরে ঢুকে আমার স্বামী ও ছেলের ছবি তুলতে থাকে। আমার স্বামী বাইরে বেরিয়ে তাদেরকে বলে আপনারা কারা? একজন বলে আমি ফারুক হোসেন আঙ্গুর মেম্বারের ভাইপো রায়হান। এসময় বড়দল গ্রামের তরুন নামে একটা ছেলে (আমার মায়ের ধর্ম ছেলে) রান্না ঘরে ভাত খাচ্ছিল। রায়হান সেখানে ঢুকে ভাতের প্লেটের পাশে পা রেখে মেম্বার আঙ্গুরের কাছে মোবাইল করে বলে তরুনকে পেয়েছি। মেম্বার এসে আমার ৭২ বছর বয়সীদের বৃদ্ধ মাকে বলে তরুন কি করতে এসেছে। মা বলে আমার ধর্ম ছেলে আসবে তাতে কি তোমার অনুমতি নিতে হবে। তখন মেম্বার ও তার গুন্ডা বাহিনী তরুনকে মারতে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে গ্রামের বহু লোকজন হাজির হয়, যদিও পাশের লোকজন ছিলনা। আমার স্বামী প্রতিবাদ করলেও না শুনে মান অপমান করা হয়। মিমাংসার কথা বলে গোয়ালডাঙ্গার বিএনপি নেতা শরীফ সহ তার দলবল ৭/৮ জন তরুনকে বাইরে নিয়ে আচমকা মারপিট করতে থাকে। তরুন ভীত হয়ে ঘরে আশ্রয় নেয়। তখন ফারুক, শরীফ ও তাদের গুন্ডা বাহিনী এক লক্ষ টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে তারা ভাড়া করা সোস্যাল মিডিয়া অন লাইন টিভিতে অনুগত লোকদের স্বাক্ষাৎকার নেয়া হয়। বাদীর নামে তার ধর্মভাইকে নিয়ে অশ্লীল অপবাদ ছড়ানো হয়। এমনকি পুলিশ ডেকে নানান কুরুচি অভিযোগ দিয়ে অসম্মান ও অপমানিত করা হয়। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও বেআইনী সোস্যাল মিডিয়ায় প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন।
ভ্রাম্যমান আদালতে অটো রাইস মিলে জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে অটো রাইচ মিল মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার আশাশুনি সদরের শ্রীকলসে নির্বাহী ম্যাজিসাট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন আদালত পরিচালনা করেন। ইউনুছ আলীর শ্রীকলসে মেসার্স একতা অটো রাইস মিলে আদালত পরিচালনা কালে ধান, গম, চাল ইত্যাদি নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার দেখতে পাওয়া যায়। এজন্য পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (৩ জুন, ২০১০ সংশোধিত ২০১০ এর ৫৩ নং আইন) এর ১৪ ধারা অনুযায়ী সতর্কতামূলক হিসাবে ১০০০ টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা রোভারের নির্বাহী কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলার সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোসনে ইয়াসমিন করিমী হোসনে ইয়াসমিন, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি এনামুল হক ও শাহিনুর রহমান, কমিশনার আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক অনুপ কুমার ঘোষ, সদস্য মোঃ শাহাজান আলী, সাইফুল ইসলাম, মুস্তাহিদুর রহমান, মোঃ গোলাম কিবরিয়া, এলএলটি মোঃ আব্দুল মোতালেব, মোঃ ইউনুস আলী প্রমুখ। এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নির্বাহী কমিটির সভার শুভ সূচনা শুরু হয়।
সাতক্ষীরায় আইনজীবী ফোরামের ইফতার বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে বুধবার বিকালে সাতক্ষীরা জজকোর্ট এর সামনে অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণপূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্বে করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি এড আব্দুস সাত্তার পিপি।
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এড তোজাম্মেল হোসেন তোজাম, বিএনপির নারী ও শিশু আইনী সহায়তা সেল এর সদস্য এড এবিএম সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি এড শেখ আলমগীর আশরাফ, এড আকবর আলী, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড নুরুল আমিন, এড আরিফুর রহমান আলো, এড আবু সাঈদ রাজা, এড শাহরিয়ার হাসিব, এড এস এম ফিরোজ, এড জিয়াউর রহমান, এড মাগফুর রহমান প্রমূখ।
শ্যামনগরে কারিতাসের উপজেলা পর্যায়ে শিখন কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলায় বুধবার(১৯মার্চ) সকাল ১০টায় কারিতাস বাংলাদেশ মুন্সিগঞ্জ কচুখালী রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সিআইএমএমএস প্রকল্পের উপজেলা পর্যায়ে শিখন সহভাগিতা কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মানবপাচার প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন অভিযোজন, এলাকার মানুষের জীবনজীবিকা, আধুনিক দাসত্ব প্রকল্পের কার্যাবলী সহ অন্যান্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।
কারিতাসের প্রজেক্ট অফিসার এন্ড্রিকো মন্ডলের মাল্টিমিডিয়া ভিত্তিক পরিবেশনা ও সুজন সেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বুড়িগোয়লিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, কারিতাস আঞ্চলিক অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, রমজাননগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা প্রমুখ। অনুষ্ঠানে দলভিত্তিক আলোচনা, সুপারিশ ও মতামত উপস্থাপন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও জেলা বিএনপি সদস্য সচিবের সুস্থতা কামনায় দোয়া
রূপসা প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল ১৯ মার্চ নৈহাটি ইউনিয়নের নিকলাপুর রাইচ মিল মোড় এলাকায় অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুল রহমান।
বিএনপি নেতা এস এম ইবাদুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, শেখ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাংগঠনিক কবীর শেখ, বিএনপি নেতা মাসুম বিল্লাহ, আমিনুল ইসলাম তারেক, ফিরোজ মীর, সাজ্জাদ হোসেন, মাজহারুল ইসলাম, সৈয়দ কামরুজ্জামান নান্টু, রবিউল ইসলাম রবি,
কৃষকদল নেতা খান ওলিয়ার রহমান, মো: হাফিজজুর রহমান, যুবদল নেতা মুন্না সরদার, মোল্লা রিয়াজুল ইসলাম, মাইনুল হাসান আজিজুর রহমান, ইসরাইল বাবু, শাহ জামাল প্রিন্স, আবু দাউদ দানিশ, হিরোক গোলদার,আমিন মাহমুদ, মাসুম, তরিকুল ইসলাম প্রমূখ।
যবিপ্রবিতে দুস্থদের ঈদ উপহার দিল এআইএস ক্লাব
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ঈদ-উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামপুর, সাজিয়ালি, শ্যামনগর গ্রামসহ বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তারা এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় তারা মোট ৪৬টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ এবং সাতটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে।
বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা কেজি ছোলা, ২৫০ গ্রাম রসুন, আধা কেজি তেল, আধা কেজি চিনি ও এক প্যাকেট সেমাই।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালনা করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন।
এ সময় এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসাইন আলী, মো. শাহাজুল ইসলাম, প্রভাষক মো. ফজলুর রহমানসহ এআইএস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
পলিথিন ব্যবহার-পণ্যে ভেজাল দেওয়া দুই প্রতিষ্ঠানের জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও পণ্যে ভেজাল দেওয়ায় ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিংয়ে বের হয় ভ্রাম্যমাণ আদালত। দুপুর দেড়টার দিকে বারোবাজারে অভিযান চালিয়ে ভাই ভাই স্টোর নামক হলুদের কারখানা ও মদিনা স্টোর নামক চালের গুদামে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও পণ্যে ভেজাল দেওয়ার অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানজুড়ে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় বদরগঞ্জ বাজারে আগুন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে, যা মুহূর্তের মধ্যেই বাজারের কয়েকটি দোকান ও কারখানায় ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে বাজারের চারটি ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাজারের একটি ফার্নিচারের কারখানায় প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
পলিথিন ব্যবহার-পণ্যে ভেজাল দেওয়া দুই প্রতিষ্ঠানের জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও পণ্যে ভেজাল দেওয়ায় ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। অভিযানে পাট অধিদপ্তরের পরিদর্শক ফারুক হোসেন অংশ নেন। জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিংয়ে বের হয় ভ্রাম্যমাণ আদালত। দুপুর দেড়টার দিকে বারোবাজারে অভিযান চালিয়ে ভাই ভাই স্টোর নামক হলুদের কারখানা ও মদিনা স্টোর নামক চালের গুদামে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও পণ্যে ভেজাল দেওয়ার অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানজুড়ে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
১নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
খানজাহান আলী থানা প্রতিনিধি
দৌলতপুর থানা বিএনপির অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার (১৯ মার্চ) মানিকতলা শহীদ জিয়া কলেজ চত্বরে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস.এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাঃ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল। এ সময় আরো উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খবির উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, নগর যুবদলের সাবেক সভাপতি কাজী নেহিবুল হাসান নেইম, ৬নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক শেখ আনসার আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক রাকিবুল ইসলাম মিঠু, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ কবির হোসেন টিটোসহ ৩নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার জিফুলবাড়ি দরগাহ শরীফের পীরজাদার ইন্তেকাল
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ি ইউনিয়নের জি ফুলবাড়ি দরগাহ শরীফের পীর কিবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব আরিফ বিল্লাহ হযরত শাহ সূফী খান আতিয়ূর রহমান (রঃ) এর চতুর্থ পীরজাদা ডাঃ এ এইচ এম হাফিজুর রহমান খান (৭০) আর আমাদের মাঝে বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) রাত ১১টার দিকে সকলকে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, তিন ভাই, তিন বোনসহ অগণিত আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পীরজাদা আ হ ম হাফিজুর রহমান খান দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি একজন সমাজ সেবক ও ধর্ম ভীরু ব্যক্তি ছিলেন। তিনি খুব সাদাসিধে জীবন-যাপন করতেন। স্বল্পভাষী, সদালাপী এবং পরোপকারী মানুষ ছিলেন ডাঃ আ হ ম হাফিজুর রহমান। তিনি জি ফুল বাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসা, জি ফুল বাড়ি দরগাহ শরীফ কেন্দ্রীয় আদর্শ আহসানিয়া মিশনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
বুধবার (১৯ মার্চ ২০২৫) জি ফুল বাড়ি দরগাহ শরীফ ময়দানে যোহর নামাজের পর মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পীরজাদা রেজাউল হাসান খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সহকারী শিক্ষক অফিসার আবুল হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, জি ফুল বাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম, মাওলানা মহসিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ এমাদুল ইসলাম দুলু, দরগাহ শরীফের মোহাম্মদ আব্দুল খালেক, পল্লী চেতনার নির্বাহী পরিচালক আনিসুর রহমান, শাহিদুজ্জামান, নুরুজ্জামান লাল্টু, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা আবু সাঈদ, মাওলানা জয়নুল ওয়ারাসহ এলাকার শতশত মানুষ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হুদা মিন্টু। জানাজা শেষে দরগাহ শরীফ ময়দানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
সার্চ মানবাধিকার সোসাইটির ইফতার ও দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল রুপসা ট্রাফিক মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এ এইচ এম শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি হাদিউজ্জামান, সহ সভাপতি মির কাওসার মিজু, সহ সভাপতি অ্যাডভোকেট আফরোজা,বাংলাদেশ ব্লাড জোনের সভাপতি আলমগীর হোসেন, খুলনা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম আর জয়, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার, সমাজকল্যাণ সম্পাদক নীলাদ্রি কুমার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লিমন মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন,সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহান মোল্লা,ফুলতলা উপজেলার সাংগঠনিক সম্পাদক মোয়াত তারেখ, ৩০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিঠু হোসেন প্রমুখ।
ধর্ষণের চেষ্টাকারী যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
মোংলা প্রতিনিধি
মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠের জনৈক বাসিন্দার ৮বছরের শিশুকে পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে ঢেকে নেয় আলী মোল্লা (৩৫) নামের এক যুবক। যা তখন দেখে ফেলেন ওই শিশুটির সাথের সহপাঠীরা। তারা এসে শিশুর পরিবারকে জানালে শিশুকে উদ্ধার ও যুবককে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। ততক্ষণে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করতে থাকেন ওই যুবক। পরে এলাকাবাসী ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন। ধর্ষণ চেষ্টাকারী যুবক আলী মোল্লা একজন মাদকাসক্ত ও ভবঘুরে দিনমজুর। তার মুল বাড়ী খুলনায়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কেসিসি’র পয়:বর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের পয়:বর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার থেকে শুরু হয়েছে। কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন। কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত এসএনভি রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘‘সাসটেইন্যাবল ওয়াটার সাইকেলস ইন বাংলাদেশ (এসইউডাব্লিউসি)’’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে এসইউডাব্লিউসি প্রকল্পের আওতায় রাজবাঁধে কেসিসি’র মানববর্জ্য শোধনাগারটি স্থাপন করা হয়। বর্জ্য শোধনাগারটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংশ্লিস্ট কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া এ প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্টদের পয়:বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ যেমন, সংগ্রহ, পরিবহন ও পরিশোধন বিষয়ে দক্ষতা বৃদ্ধি; কর্মীদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও তাদের দায়-দায়িত্ব সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সচিব আসিফ রহমান কেসিসি’র এ মানব বর্জ্য শোধনাগারটিকে এশিয়া মহাদেশের অন্যতম একটি পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, আগামীতে এ প্রকল্পটি দেশের অন্যান্য শহরের জন্য অনুকরণীয় হয়ে উঠবে। সে কারণে এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচানালার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।
কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এসএনভি’র কাস্টার কোঅর্ডিনেটর উজ¦ল কুমার দাস চৌধুরী, বিসিসি অফিসার খাদিজাতুল কোবরা, স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং কোঅর্ডিানেটর শাকের আহমেদ, ক্যাপাসিটি বিল্ডিং এডভাইজার কেকা অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। কেসিসি’র কঞ্জারভেন্সী ও পূর্ত বিভাগের সংশ্লিষ্ট ১৫জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুলনা আমিন-মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আমিন-মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও ২০২২ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ অস্বচ্ছল ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় পরিষদের সদস্য বিধান চন্দ্র রায়, সদস্য খালিদ মাসুদ আবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
৭৫টি অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, ছোলা, চিড়া, লবণ, পিয়াজ, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগরের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আই এবি কার্যালয় জেলা শাখার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা জি এম এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদ মাওলানা মোঃ আল আমিন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান ও মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুল আলম প্রমুখ।
সম্মেলন শেষে আগামী ২০২৫-২০২৬ ইং সেশনের মাওলানা মাহাবুবুল আলমকে সভাপতি এবং মাওঃ মুফতী মিজানুর রহমানকে সিনিয়র সহঃ সভাপতি, এবং মাওলানা জামাল উদ্দীনকে সেক্রেটারী করে জেলা এবং মাওলানা জি এম এমদাদুল হককে সভাপতি মাওলানা হুৃমায়ুন কবিরকে সহ-সভাপতি এবং মোঃ নিজামুদ্দিন মল্লিক সেক্রেটারী করে মহানগর কমিটি গঠন করা হয়।
খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনেরর নির্বাচন পরিচালনা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় খুলনা ৩ আসন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় দৌলতপুর থানা আই এবি অস্থায়ী কার্য্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নগর সভাপতি আগামী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা ২ নং আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসবে বন্দ সরোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক,মুফতি আব্দুর রহিম, সমন্বয়কারী হাফেজ আব্দুল লতিফ, যুগ্ম সমন্বয়কারী খলিলুর রহমান,মোঃ মঈন উদ্দিন, কাজী তোফায়েল, সহ সমন্বয়কারী আব্দুস সবুর,আবুল কালাম আজাদ আব্দুর রশীদ, মাহদী হাসান মুন্না, মাওঃ আব্দুল্লাহ আল মাসুম, জাহিদুল ইসলাম, অর্থ সমন্বয়কারী বাদশা খান, গণসংযোগ সমন্বয়কারী আলফাত হোসেন লিটন, সেন্টার সমন্বয়কারী ইন্জিনিয়ার খালিদ হোসেন, পোলিং এজেন্ট সমন্বয়কারী তরিকুল ইসলাম কাবির, যোগাযোগ সমন্বয়কারী মাওঃ হাফিজুর রহমান, মহিলা ভোটার সমন্বয়কারী শেখ হাসান ওবায়দুল করিম, আইন সমন্বয়কারী মাইনুল ইসলাম আকন্দ, প্রশাসন সমন্বয়কারী আব্দুল হালিম, প্রচার সমন্বয়কারী হাসিবুর রহমান, মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা সমন্বয়কারী মামুনুর রশীদ, সেচ্ছাসেবক সমন্বয়কারী নাজমুল শিকদার সহ মোট ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দৌলতপুর,খালিশপুর ও খানাজাহান আলী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর সভাপতি মুফতি আমানুল্লাহ আগামী নির্বাচনে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ইসলামের পক্ষে একসাথে কাজ করার আহ্বান জানান।
খুবিতে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী এবং এক মিনিট নিরবতা পালনের জন্য রাত ৮টায় খুলনা বিশ্ববিদ্যালয় ব্ল্যাক আউট।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ১৫ মিনিটে র্যালিসহকারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার/গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বেলা ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অদম্য বাংলার সম্মুখে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা।
এ সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অনুরোধ করা হয়েছে। ১৯ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিউনিস্ট পার্টি মহানগরের কর্মীসভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের কর্মীসভা বুধবার বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ফরিদুজ্জামান।
অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড রঙ্গলাল মৃধা, সিপিবি নেতা কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড গোলাম রব্বানী, কমরেড নীরজ রায়, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড আফজাল হোসেন রাজু, কমরেড জাহানারা আক্তারী, কমরেড রেখা কুণ্ডু, কমরেড কমরেড দীপু মণ্ডল, কমরেড অ্যাড. আজরফ হোসেন মামুন, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড দুলাল সরকার, কমরেড অশোক ঘোষ, কমরেড অশোক মণ্ডল, কমরেড হরিপদ দেবনাথ, কমরেড শহিদুর রহমান, কমরেড তুষার বর্মণ, কমরেড তুষার দত্ত, কমরেড শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, কমরেড নাহিদ হাসান, কমরেড প্লাবন চন্দ্র চন্দ, কমরেড তনুশ্রী, কমরেড নিবেদিতা প্রমুখ।
সভায় বর্তমান প্রেক্ষাপটে পার্টির করণীয় বিষয় উল্লেখ ও ব্যাখ্যা করা হয়। একই সাথে দেশের বৃহৎ জনসাধারণের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি হয়েছে তা নিরসনে যৌক্তিক বক্তব্য উপস্থ’াপনের জন্য পার্টির কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
৭ দফা দাবিতে বেসরকারি পাটকল শ্রমিকদের স্মারকলিপি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা , মিরেরডাঙ্গা শিল্প এলাকার মহসেন,সোনালী,এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্স ,হুগলী কোঃ সহ বন্ধ মিল চালু, বকেয়া পাওনা এককালীন পরিশোধ, আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মালিকপক্ষের দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক শ্রমিকদের দাবি পূরণ ১০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে বুধবার বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস বরাবর স্মারকলিপি পেশ করেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নেতৃবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মন্ডল এর নিকট এ স্মারকলিপি প্রদান করে শ্রমিক নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ সংগঠনের সভাপতি গোলাম রসুল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন ব্যক্তি মালিকানাধীন মহাসেন জুট মিল ,সোনালী জুট মিল, এ্যযাক্স জুট মিল ,আফিল জুট মিল , জুট স্পিনার্স ও হুগলি বিস্কুট কোম্পানি দীর্ঘদিন বছর যাবত বন্ধ রয়েছে। এর মধ্যে জুট স্পিনার্স আংশিক চালু রয়েছে। এই সকল লাভজনক প্রতিষ্ঠানগুলো সরকারের বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোন নিয়ে কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে, মিল গুলি বন্ধ করে রেখেছে । এখনো পর্যন্ত শ্রমিকের গ্রাজুইটি ও পিএফ সহ কোন পাওনাই পরিশোধ হয়নি । ২০০৬ এর শ্রম আইনে ৩০ কর্ম দিবসের মধ্যে ছাটাইকৃত শ্রমিকের পাওনা পরিষদের নিয়ম থাকলেও বছরের পর বছর গেলেও শ্রমিকের গ্রাজুইটি ও পিএফ এর পাওনা পরিশোধ করা হচ্ছে না। হাজার হাজার পরিবার অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মানবতার জীবনযাপন করছে । শত শত শ্রমিক তাদের পাওনা টাকা না পেয়ে দুশ্চিন্তা ও হতাশায় বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এর মধ্যে খুলনার শিরোমনি মহাসিন জুট মিলটি ২০১৪ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয় ,এর এখনো ৩৩৭ জন শ্রমিকের পাওনা প্রায় ১১ কোটি টাকা। মিলের যাবতিয় ম্যাশিনারিজ মিলের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম তৎকালিন সিবিএ নেতা রবিউল ইসলাম রবির সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন রাতের আধারে লুটপাট করে নেয়। মিরেরডাঙ্গা সোনালী মিলে শ্রমিকের পাওনা প্রায় ৫০ কোটি টাকা। আফিল জুট মিলের মালিক ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন শ্রমিকের পাওনার কিছু অংশ পরিশোধ করলেও প্রতারণার আশ্রয় আংশিক টাকা দিয়ে কৌশলে শ্রমিকদেরকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে সম্পূর্ন পাওনা পরিশোধের বিষয়টি লিখিয়ে নিয়েছে। এই মিলে শ্রমিকের পাওনা প্রায় ৪০ কোটি টাকা। স্পিনার্স জুট মিলেটির শ্রমিকদের পাওনার চারটি কিস্তি করা হলেও দুইটি কিস্তি পরিশোধ করার পর সকল কিস্তি বন্ধ করে রাখা হয়েছে। এই মিলে শ্রমিকের পাওনা ২৮ কোটি টাকা। এ্যযাক্স জুট মিলটি ২০১৪ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়, এখানে ১১০০ শ্রমিকের মোট পাওনা রয়েছে প্রায় ৩০ কোটি টাকা। হুগলি বিস্কুট কোম্পানি ২০২১ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়, যাহা ১৭০ জন শ্রমিকের প্রায় ৫ কোটি টাকা পাওনা রইয়াছে। বক্তারা সকল বন্ধ মিল চালু ,২০০৬ শ্রম আইন মোতাবেক ও ন্যূনতম মজুরি বোর্ড সিদ্ধান্ত মোতাবেক সমস্ত বকেয়া মজুরি ও বোনাস সহ সকল পাওনা ২৮ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রম আইন অনুযায়ী মহাসেন, এ্যাজাক্স, সোনালী, জুট স্পিনার ,আফিল, হুগলি বিস্কুট সহ বন্দকৃত মিলের গ্রাচুইটি পিএফ সহ যাবতীয় পাওনা আগামি ২৪ মার্চ এর মধ্যে এককালীন পরিশোধ করতে হবে।২০২১ সালে সরকার কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি কমিশন সকল জুট মিলে কার্যকর করতে হবে।বর্তমান বাজার অনুযায়ী শ্রমিকের ন্যূনতম মজুরি ( বেসিক) ১০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।বন্ধ ও আংশিক চালু নামমাত্র চালু মিলগুলো পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।২০০৬ সালের শ্রম আইন মোতাবেক শ্রমিকের স্থায়ীকরণ ছুটি সহ যাবতীয় সুবিধাদি চালু করতে হবে। এছাড়া আন্দোলনরত শ্রমিকদের নামে মালিকপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামি ২১ মার্চ শিরোমনি শহীদ মিনার চত্বরে সন্ধায় মশাল মিছিল । আগামি ২৪ মার্চের মধ্যে পাওনা পরিশোধ না করলে ২৭ মার্চ খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে সকাল ১০টা হইতে বেলা ২ টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান , খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ বিল্লাল হোসেন, ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবর, ক্বারী আসহাবউদ্দীন, আঃ ওহাব প্রমুখ।
কাশেমপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কাশেমপুর মাদ্রাসার পানিতে ডুবে নিহত ছাত্রের দুটি স্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহর নামাজের পর কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। অপরদিকে আলিপুরে গ্রামের বাড়িতে ছাত্রের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
দুইটি জানাযা নামাজে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ছাত্রের জানাজা নামাজে অংশ গ্রহণ করে।
উল্লেখ্য বুধবার (১৯ মার্চ) সকাল দশটার দিকে সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার পুকুরে এই ঘটনা ঘটে। মৃত মাদ্রাসার ছাত্রের নাম মো. রাসেল (১৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার ফারুক হোসেনের ছেলে।
রাসেলের মামা মাওলানা মাহমুদুল হাসান জানান, তার ভগ্নিপতি ফারুক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে সদর উপজেলার কাশেমপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
ফারুক হোসেনের ছেলে মো. রাসেল কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শিক্ষা করত। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেলসহ আরও ৪-৫ জন ছাত্র মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে ডুব দিলে রাসেল হঠাৎ করে পুকুরের সিড়ির নিচ চলে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রাসেলকে না পেয়ে দ্রুত যেয়ে তাদের শিক্ষকদের খবর দেয়।
পরে মাদ্রাসার শিক্ষকরা এসে বেলা দশটার দিকে পুকুরের সিঁড়ির নিচে থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।
খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ভস্মীভূত
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর বাণিজ্যিক কেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত অস্থায়ী দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার ভোরের দুর্ঘটনা।
খুলনা মহানগরীর বাণিজ্যিক কেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার ভোরের এই দুর্ঘটনায় একটি অস্থায়ী মার্কেট পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৫টার পর মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বিভিন্ন দোকানের ঘুমন্ত কর্মচারীরা ওঠে ছোটাছুটি করতে থাকেন। খুব অল্প সময়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র লেলিহান শিখায় ওই মার্কেটের সব দোকানই পুরোপুরি ভস্মীভূত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। নগরীর শহীদ হাদিস পার্কের পুকুরের পানি ব্যবহার করে দমকল কর্মীদের ঘণ্টাব্যাপী নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে এক বছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। অসম্পূর্ণ, অপরিকল্পিতভাবে স্থাপিত মার্কেটে সব ধরনের ঝুঁকি ছিল। ভোরে আগুনের সূত্রপাত ঘটলে ব্যবসায়ীরা দ্রুত বের হয়ে আসেন। দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছু দিন আগে ছোট আকারের ৪৪টি অস্থায়ী দোকান বসানো হয়। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিকস ও ক্রোকারিজের দোকান। এই দোকানগুলোতে ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে।
ঈদুল ফিতর উপলক্ষে সব দোকানই মালামাল এবং পণ্যে পরিপূর্ণ ছিল। ব্যাবসায়ীরা দারি করেছেন, তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ীকে সব পুঁজি শেষ হয়ে গেছে। তাদের কান্নাকাটি ও আহাজারি করতে দেখা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। উপস্থিত অনেকে বলাবলি করছিলেন মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ফায়ার সার্ভিস খুলনার উপ-সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে তাদের ১০টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তবে বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্ত্রীর গলায় ‘ছুরি চালালেন’ স্বামী
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ঋণের টাকা তুলে না দেওয়ার কারণে স্ত্রী রেহেনা বেগমের (৩৫) গলায় ছুরিকাঘাত করে ‘হত্যাচেষ্টা’ করেছেন ভ্যানচালক স্বামী মাজারুল বিশ্বাস। আহত গৃহবধূকে নড়াইল আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) দুপুরের দিকে মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে ঘটনাটি ঘটে। বুধবার (১৯ মার্চ) সকালে শালিখা থানার ওসি ওলি মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নড়াইল আধুনিক সদর হাসপাতালে আহতের স্বজন ইয়াসিন মুনসী বলেন, “স্থানীয় একটি সমিতির কাছে ১ লাখ টাকা ঋণ রয়েছে। এরই মধ্যে মাজারুল বিশ্বাস আবারো তাকে সমিতি থেকে ২ লাখ টাকা ঋণ এনে দিতে চাপ দেন রেহেনাকে। এ নিয়ে মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাজারুল রেহেনাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। পরে তিনি রেহানার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যাচেষ্টা করেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে মাজারুল পালিয়ে যান। পরে স্বজনরা রেহেনাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসে।”
নড়াইল আধুনিক সদর হাসপাতালে সহকারী সার্জন ডা. সোহেলী জামান বলেন, “রেহেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কা মুক্ত আছেন।”
সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্ররা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৯ মার্চ) ভোররাত আনুমানিক ৪টার দিকে এটি গুঁড়িয়ে দেওয়া হয়।
২০২১ সালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা পরিষদের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ম্যুরাল তৈরি করা হয়। পরে মোড়টির নামকরণ করা হয় বঙ্গবন্ধু স্কয়ার মোড়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোড়টির নামকরণ করা হয় শহীদ আসিফ চত্বর। ওই দিন সন্ধ্যায় প্রথমবারের মতো শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
পরবর্তীতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ম্যুরালটি ভাংচুর করা হয়। সর্বশেষ আজ বুধবার (১৯ মার্চ) ভোর রাতে বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ চিহ্নটুকু ভেঙে ফেলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক ওমর তাসনিম রাহাত এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ‘আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এ ধরনের নানা স্লোগানে শহরের খুলনা রোড মোড় মুখরিত করে তোলে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু আমরা সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলতে চাই। যতদিন ছাত্র জনতার সৈনিকরা আছে, ততদিন বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শক্তি আর ফিরে আসতে পারবে না।’’
সাজাভোগ শেষে দেশে ফিরলো নারী-শিশুসহ ২১ বাংলাদেশি
বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-শিশ ও পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসারা হলেন-সাহিদা খাতুন (৯), সুবর্ণা রয় (৮), মিরাজ হোসাইন রিমন (১৭), মো. আবু জুবাইদা সান (১৮), স্নিগ্ধা বিশ্বাস (১৫), ইয়াসির আরাফ (৭), ইন্দ্রজিৎ মন্ডল (১৪), প্রান্ত মন্ডল (১৬), আপন বিশ্বাস (১৮), মিহির জোয়দার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), আবিদ আহমেদ (১), শিলা আক্তার (২০), টপা খানম (১৬), আজমিরা আক্তার খাতুন (৯), টুম্পা মন্ডল (১১), সুমাইয়া আক্তার (১৫), দিঘি বিশ্বাস (১০), সোনিয়া আক্তার (১৭) ও সুমাইয়া আক্তার (১৭)। এরা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।
জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
খুলনাঞ্চল সম্পাদককে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ খুলনা প্রেসক্লাবের
খবর বিজ্ঞপ্তি
দৈনিক খুলনাঞ্চল সম্পাদক, খুলনা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও খুলনা সংবাদপত্র পরিষদের সদস্য মিজানুর রহমান মিলটনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল্পনিক, অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে বারবার লাইভে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন, অপপ্রচারকারী জহিরুল ইসলাম বাপ্পী হত্যাচেষ্টা, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন মামলার আসামী। অবিলম্বে তাকে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
সাতক্ষীরার বিনেরপোতায় দুটি স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বিনেরপোতা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৭ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ ইউনুছ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সদর উপজেলার বিনেরপোতা ট্রাফিক বক্সের সামনে থেকে আটক করা হয়।
আটককৃত ইউনুছ হাওলাদার (৫৫) রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, ভারত পাচারের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে পরিবহন যোগে স্বণের্র একটি বড় চালান সাতক্ষীরা সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অভিযান চালায়।
এসময় সেখানকার বাইপাস সড়কের ট্রাফিক বক্সের সামনে পরিবহন থেকে নামার পর উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯১.২৫ গ্রাম। যার বাজার মুল্য ৩৭ লাখ ৬৭ হাজার ২৮ টাকা। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।
খুলনা জেলা প্রশাসকের রূপসায় বিভিন্ন স্থান পরিদর্শন
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম রূপসা উপজেলার বিভিন্ন পরিদর্শন করেন। তিনি ১৯ মার্চ সকালে রূপসা থানা পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী,রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান,কৃষি কর্মকর্তা তরুন কান্তি বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাজেদুল হক কাউসার,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, উপজেলা প্রকৌশলী শোভন সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস, উপজেলা,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান,নির্বাচন অফিসার মুরাদ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান,সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ,একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান, ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান,মাসুম বিল্লাহ, জিয়াউল ইসলাম বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, ইলিয়াস হোসেন, ইউপি সদস্য মাসুম শেখ প্রমূখ।
এর পর তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং পরে উপজেলা সহকারি কমিশনের ভূমি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও জাবুসা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
এজেন্ট ব্যাংকিং মালিককে আহত করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসায় এজেন্ট ব্যাংকিং মালিক কে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর যখম অবস্থায় রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ভুক্তভোগী।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের বাসিন্দা এসএম নজরুল ইসলামের ছেলে এস এম সাব্বির হোসেন আবির (৩২) ইলাইপুর মোড়ে তার নিজস্ব ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে যাবার পথে মাছুয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে ১৮মার্চ আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে কয়েক যুবক। তার মোটরসাইকেল গতিরোধ করে হাতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
জীবন বাচাতে আবির চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে তার মাথায় দুইটা শেলাই ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আবির জানায়, লাইটের আলোয় সে ৪/৫জনের মধ্যে রাফসানজানি নামে এক যুবককে চিনতে পেরেছে। তার কাছে থাকা নগদ ২৬ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে যায় যুবকরা।
মহানগর বিএনপির জরুরি মতবিনিময় সভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির জরুরি মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব বৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
জনতা ব্যাংকের জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা বলেছেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে ব্যাংকগুলোকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে লুটপাট করেছে। অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ব্যাংক সেক্টর আর সেই সেক্টরকে টার্গেট করে শেষ পরিবার লুটপাট করে খেয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করে দিয়েছে তাই আগামীতে বৈষম্যহীন শোষণের বাংলাদেশ হবে।
বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে চারটার সময় জনতা ব্যাংকের জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি খুলনা এরিয়া আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এ সময় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক খুলনা শাখার জিএম আবুল কালাম আজাদ, খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ জাকির হোসেন, এজিএম মেহেদী হাসান, জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণ সমিতির নেতা তৌহিদ পারভেজ পিপলু ইজারাদার, ইসরাইল হোসেন, হাদিউজ্জামান, আব্দুল্লাহ, মাইনুল হোসেন, মিজানুর রহমান, অনাদি সরকার প্রমূখ।ভারপ্রাপ্ত তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিভিন্ন আলোচনা করেন তিনি।











































