Home আঞ্চলিক ক্ষতিগ্রস্ত মাকের্ট পরিদর্শনকালে নগর বিএনপি: বিদ্যুতের শর্ট সার্কিট নাকি নাশকতা খতিয়ে দেখার...

ক্ষতিগ্রস্ত মাকের্ট পরিদর্শনকালে নগর বিএনপি: বিদ্যুতের শর্ট সার্কিট নাকি নাশকতা খতিয়ে দেখার আহবান

48


খবর বিজ্ঞপ্তি
বিদ্যুতের শর্ট সার্কিট নাকি নাশকতা খতিয়ে দেখার আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ঈদের পুর্ব মুহূর্তে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অপুরণীয়। অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই সংশ্লিষ্টরা বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। যাতে করে অনেক সময় আসল রহস্য টাপা পড়ে যায়।
বুধবার বেলা আড়াইটায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, ফকরুল আলম, কে এম হুমায়ুন কবীর, শাহিনুল ইসলাম পাখি, মাস্টার আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতিসহ বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ মহানগর বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহয়তার আশ^াস দেন।