Home আঞ্চলিক ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে নিহত ৩

ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে নিহত ৩

8


বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, গদখালী এলাকার নাজমা খাতুন (৫০), রত্না খাতুন (১২) ও বাবলু হোসেন (৫৫)। আহতরা হলেন, হাসান ইকবাল (৩০) ও হালিমা খাতুন (২৮)।
বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার নবীবনগর এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান।
তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।