খুলনাঞ্চল রিপোর্ট
ইফতারের জন্য মচমচে জিলাপি অনেকেরই প্রিয় একটি খাবার। বেশিরভাগ মানুষ দোকান থেকেই জিলাপি কিনে আনেন। মিষ্টি এ খাবারটি আপনি খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন।
জিলাপি তৈরি করার জন্য কিছু বিশেষ উপকরণ এবং পদ্ধতি জানা জরুরি। যাতে জিলাপি মচমচে এবং সুস্বাদু হয়। চলুন জেনে নেওয়া যাক গরম গরম জিলাপি বানানোর সহজ রেসিপি।
যা যা লাগবে: ময়দা ৫০০ গ্রাম, দই ১০০ গ্রাম, চিনির রস ১ কেজি, ঘি বা তেল ৫০০ গ্রাম।
প্রস্তুত প্রণালী: চিনির শিরা (সিরাপ) তৈরি করা: প্রথমে একটি প্যানে চিনি ও পানি গরম করুন। চিনি পুরোপুরি গলে গেলে এতে লেবুর রস যোগ করে ৫-৭ মিনিট অপেক্ষা করুন। সিরাপটি ঘন হলে এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। এবার সিরাপটি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন।
তৈরি করার পদ্ধতি: দই ও ময়দা অল্প পানি দিয়ে ভালো করে মেখে ৮-১০ ঘণ্টা ঢেকে রাখতে হবে। একটা কড়াইতে ঘি বা তেল গরম করতে হবে। এবার একটি প্যাকেটে মিশ্রণটি নিন এবং প্যাকেটের নিচে একটি ছোট পিনহোল তৈরি করুন।
গরম তেলে ছোট গোলাকার বা স্পাইরাল আকারে জিলাপি বানান। জিলাপি তেলে একটু মচমচে হয়ে আসলে তা তেল থেকে তুলে নিন। এবার তাজা জিলাপিগুলোকে গরম সিরাপে ডুবিয়ে দিন, যাতে জিলাপি সিরাপের স্বাদ শুষে নেয়। ব্যস তৈরি হয়ে গেল জিলাপি। সূত্র : টিভি নাইন বাংলা











































