Home Lead ঈদকে সামনে রেখে খুলনায় চাঁদাবাজি, ছিনতাই ও হত্যা

ঈদকে সামনে রেখে খুলনায় চাঁদাবাজি, ছিনতাই ও হত্যা

77


সৈয়দ রানা কবীর
ধীরে ধীরে শান্ত খুলনা আবারো অশান্ত হয়ে উঠেছে। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে চলছে চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড। আর এরই মধ্যে অর্থ ও ক্ষমতার লড়াইয়ে নিমিষেই ঝরে পড়ছে তরতাজা প্রাণ। খুলনায় গেল সাত মাসে ১৩টি হত্যার ঘটনা ঘটলেও অপরাধীরা সনাক্ত হচ্ছে না। সর্বশেষ শনিবার রাতে শাহীনুর রহমান ওরফে শাহীন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শাহীনুর রহমান ওরফে শাহীন দৌলতপুর থানার কার্তিককুল এলাকার আব্দুর রশিদের পুত্র। তারা বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় খুলনায় সাধারণ মানুষ এখন চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কয়েকটি সুত্র জানায়, নগরী ও জেলায় হত্যা, ডাকাতি, ছিনতাই, মারামারি, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ড আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু গত ছয় মাসে হত্যা ও মারামারিতে ব্যবহৃত অসংখ্য অস্ত্রের ব্যবহার হলেও এখনো একটি অস্ত্রও উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলাবাহিনী। সংঘটিত হত্যাকাণ্ড গুলোর সঠিক কারণ ও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারছেনা। হত্যাকাণ্ড গুলোর সঠিক কারণও অনুসন্ধান করতে পারছেনা সংশ্লিষ্টরা।
সর্বশেষ নগরীর সদর থানা এলাকায় গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় চাঁদা দাবিতে এক তেল ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে জখম করে সন্ত্রাসীরা। একই তারিখ রাত সাড়ে ১১ টায় শাহিন নামের এক চরমপন্থী নেতা ও কয়েকটি মামলার আসামী শাহীন (৪৫) গুলি করে হত্যা করে প্রতিপক্ষ।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন মাসুম জানান, রবিবার সকালে শাহীনের মরদেহ ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে পুলিশ হস্তান্তর করেন। পরে তার গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি জানান নিহত শাহীনের নামে এখন পরযন্ত দৌলতপুরের হুজি শহীদ ও সাবেক কাউন্সিলর টিপুসহ তিনটি হত্যা ও অস্তর আইনে মামলা রয়েছে। শাহীন একটি চরমপন্থী দলের খুলনার দায়িত্বে ছিলো। তবে তার হত্যার মুল রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
খুলনার উল্লেখজনক কয়কটি হত্যাকান্ডের মধ্যে রয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারি রাতে নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় একটি চা দোকানের সামনে কয়েকজন অস্ত্রেধারী সন্ত্রাসীরা খুলনা বিশব্বিদ্যালয়ের মেধাবী ছাত্র অর্নব সরকারকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ২০ জানুয়ারি নগরীর সদর থানার ২১ নম্বর ওয়াড যুবদলের নেতা মো: মানিক হাওলাদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার হত্যাকাণ্ডে চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। কিন্ত পুলিশ এখনো হত্যাকাণ্ডের সঠিক কোন কারন উদঘাটন করতে পারেনি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করতে পারছেনা ।
২০ জানুয়ারি বিকালে নগরীর সদর থানার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মো: মানিক হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন সন্ধায় কমার্স কলেজের সামনে ছাত্রদল কর্মী নওফেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান লিটুর পুত্র। এর আগে নগরীর সদর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মিস্ত্রীপাড়া রসুলবাগ মসজিদের সামনে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন শেখ নামের এক যুবদল নেতাকে গুলি করে জখম করে দুর্বৃত্তরা।
নাগরিক নেতারা বলেছেন, খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না। নগরীসহ জেলার নয় উপজেলায় অপরাধমুলক কর্মকান্ড আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিপূর্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো যেমন এতে উদ্বেগ প্রকাশ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মো: মনিরুজ্জামান মিঠু জানান, যুবদল নেতা মানিক হাওলাদার, অর্ণবসহ কয়েকটি ঘটনার রহস্য উম্মোচন করা হয়েছে। অপর মামলাগুলো নিয়ে কাজ চলছে। তবে সকল হত্যাকাণ্ডে ঠিকাদারী ব্যবসা, নারী ও সন্ত্রাসী গ্রুপের কোন না কোন সংশ্লিষ্টতা রয়েছে।
তিনি বলেন, নগরীর সব এলাকায় টহলসহ তদন্ত কর্মকান্ড অব্যাহত রয়েছে।