সাতক্ষীরা প্রতিনিধি
তালা উপজেলার তপন সরকার নামে এক প্রতিবন্ধি যুবক একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তপন সরকার উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা গ্রামেন মৃত হরিপদ সরকারের পুত্র। তপন জন্ম থেকে প্রতিবন্ধি। দুই পা ও একটি হাত একেবারেই অচল। একটি মাত্র হাত ভালো রয়েছে। সেই হাত দিয়ে জীবন জীবিকার তাকিদে রাস্তায় রাস্তায় না ঘুরে স্থানীয় একটা বাজারে পেয়াজু, চপ, সিংড়া ও পাপড় তৈরী করে জীবিকা নির্বাহ করে তপন। তপন সরকার জানান, তারা দু’ভাই ও এক বোন। বোনটার বিয়ে হয়ে গেছে। কিন্তু সব চেয়ে দুঃখের বিষয় হলোÑ তপন জন্মের পরে তার বাবা মা দুজনেই মারা যায়। অভাব অনটনে কাটে তপনের সংসার। তাই জীবিকার জন্য তপন ভাজা বিক্রয় করে কোন রকমে চলেন। তিনি জানান, আমার তো দু’পা এক হাত পঙ্গু। কেউ তো আমাকে কাজে নিবে না। তাছাড়া ভাইয়ের সংসারে থাকি। তারও ছেলে মেয়ে আছে। ভাইয়ের সংসার খুব একটা স্বচছল না। কোন রকমে চলে। তপন জানান, ভাজা বিক্রয় করে যে টাকা হয় তা ভাইয়ের সংসারে কিছু টাকা দিই। আর বাকীটা আমি খরচ করি। তাছাড়া তো আমি হাঁটতে পারি না। চলাচলও করতে পারি না। সরকারিভাবে সে একটি প্রতিবন্ধি কার্ডের ভাতা পান। প্রতিমাসে তপন ৭৫০টাকা করে পান বলে জানান। স্থানীয় রনজিত সরকার জানান, তপন জন্ম থেকে প্রতিবন্ধি। সে বসে না থেকে স্থানীয় হরিণখোলা বাজারে পেয়াজু, চপ, সিংড়া ও পাপড় তৈরী করে জীবিকা নির্বাহ করে। স্থানীয় বিএনপির নেতা অতুল সরকার জানান, তপন খুব ভালো ছেলে। জন্ম থেকে তপন প্রতিবন্ধি। খুব কষ্ট করে তপন সংসারের হাল ধরে রেখেছে।
ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু জানান, তপনকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। সে খুব ভালো। তবে আমার পক্ষ থেকে তপনকে যতটুকু পারি সহযোগিতার জন্যে চেষ্টা করব।











































