Home আঞ্চলিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য তৈয়ব আলী মৃধা বহিস্কার

১৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য তৈয়ব আলী মৃধা বহিস্কার

17


।। খবর বিজ্ঞপ্তি।।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর বিএনপির অন্তর্গত খালিশপুর থানার ১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য তৈয়ব আলী মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন। মিডিয়া সেল জানিয়েছে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন শনিবার (৩ মার্চ) বহিস্কার পত্রে স্বাক্ষর করেছেন।