Home আঞ্চলিক ২৮ কেজি মাংসসহ হরিণ শিকারী আটক

২৮ কেজি মাংসসহ হরিণ শিকারী আটক

19


মোংলা প্রতিনিধি
সুন্দরবনের নলিয়ান থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ হরিণ শিকারীকে আটক করেছেন কোস্ট গার্ড। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন মোঃ ইয়াসিন গাজি (২৭)। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
এদিকে জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিকে হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।