Home আলোচিত সংবাদ এবার খুলনায় জনপ্রতি ফিতরা ৮০ টাকা

এবার খুলনায় জনপ্রতি ফিতরা ৮০ টাকা

12


স্টাফ রিপোর্টার
খুলনা জেলা ইমাম পরিষদের ফতোয়া ও আইন বিভাগের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় বাজার দর যাচাই সাপেক্ষে এ বছরের ফিতরা সর্বনিম্ন জনপ্রতি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) পরিষদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে যাকাতের নিসাব ৮৫ হাজার টাকা উল্লেখ করার পাশাপাশি রোজার ফিদিয়া এক দিনের জন্য কমপক্ষে ১৫০ টাকা ধার্য্য করা হয়েছে। ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ এ তথ্য নিশ্চিত করেছেন।