Home আঞ্চলিক পাটকলের শ্রমিককে ধর্ষণ: দুজনের স্বীকারোক্তি, দুজনকে খুঁজছে পুলিশ

পাটকলের শ্রমিককে ধর্ষণ: দুজনের স্বীকারোক্তি, দুজনকে খুঁজছে পুলিশ

4

স্টাফ রিপোর্টার

খুলনার ডুমুরিয়া উপজেলায় পাটকলের এক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় আরও দুই আসামিকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আরাজি সাজিয়াড়া গ্রামের আবদুর রব মোড়ল (২২) ও রেজাউল ইসলাম (২৬)। পলাতক দুজন হলেন একই গ্রামের সবুজ মোড়ল (২৫) ও সোহাগ মোড়ল (২৬)। গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দু্ই আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটি গত মঙ্গলবার আরাজি সাজিয়াড়া গ্রামের তাঁর এক পুরুষ সহকর্মীর বাড়িতে বেড়াতে যান। রাত নয়টার দিকে ওই চারজন সেখানে হাজির হন। তাঁরা মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলেন। না গেলে সমস্যা হবে বলে হুমকি দেন। ওই চারজন মেয়েটিকে এগিয়ে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। এরপর ঘেরের পাশে একটা বাগানের মধ্যে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় মেয়েটিকে তাঁরা ধর্ষণ করেন।

এ ঘটনায় মেয়েটি পরদিন রাতে চারজনকে আসামি করে থানায় মামলা করেন। আজ মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দু্ই আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।