দামুড়হুদায় ডিবি হাতে ৯৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদায় ডিবি পুলিশের অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিল সহ ১ ব্যাক্তি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই(নিঃ) মুহিদ হাসান, সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ রজিবুল হক, এএসআই(নিঃ) শ্রী রমেন কুমার সরকার দামুড়হুদা থানাধীন গোবিন্দপুর এক অভিযান চালায়। এসময় দক্ষিন মাঠের একটি পিয়াজের ক্ষেতের সামনে সুইচ গেট সংলগ্ন রঘুনাথপুর টু গোবিন্দপুরগামী পাঁকা রাস্তার একই এলাকার উপর পুরাতন বাস্তপুর গ্রামের খাদেম আলীর ছেলে মোঃ আকরাম হোসেন আকালে কে গ্রেফতার করে।পরে তার কাছে থাকা ৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কেরু’র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার রমজানের সাওগাত বিতরণ
দামুড়হুদা প্রতিনিধি
কেরু’র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের সাওগাত বিতরণ কর্মসূচী ২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কেরু’র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলু, সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম প্রমুখ।বক্তব্যে বক্তারা বলেন,আমরা অবসর গ্রহনের পরও আমাদের পাওনা ঠিকমত পাইনি,কারো কারো ফাইল খুজে পাচ্ছিনা বলে টাকা দাবী করছে।আমাদের করিম ভাই, রাজ্জাক ভাই এর মতো অনেক ভাই’র ফাইল খুজে পাচ্ছেনা।এসব ভাওতাবাজি বন্ধ করতে হবে।আমাদের পাওনা পুরোপুরি বুঝিয়ে দিতে হবে।
চাচার জমি দখলের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে আপন চাচার বসতবাড়ির জোরপূবর্ক জমি দখলের চেষ্টায় গাছপালা কর্তনের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে এ ঘটনায় সুলতান মাহমুদ বাদি হয়ে ভাতিজা ইমরান হাওলাদারসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. সুলতান মাহমুদ হাওলাদারের বসতবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্বশত্রুতার জের ধরে আপন বড় আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারের নেতৃত্বে জসিম হাওলাদার সহ ৩/৪ জনের সংঘবদ্ধ দল বহিরাগত লোকজন নিয়ে বুধবার দুপুরে চাচা সুলতান মাহমুদের বসতবাড়ির জমি দখল করার চেষ্টায় পাকা ইমারতের জন্য ইট এনে মজুদ করে। এর পূর্বে দু’দফায় তার বসতবাড়ির বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কর্তন করে ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি করে।
এ ঘটনায় ভূক্তভোগী সুলতান মাহমুদ হাওলাদার বুধবার সকালে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে অভিযোগ করে বলেন, তার পিতার দেওয়া দলিল মোতাবেক ১৯৮৯ সাল থেকে ১ বিঘার এ বসতবাড়িটিতে দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছেন। হঠাৎ করে তার বড় ভাইয়ের ছেলেরা বসতবাড়িতে জোরপূর্বক ঢুকে একটি টিনের ঘর তুলেছেন। আবার নতুন করে পাকা ইমারাত তৈরির জন্য গাছপালা কেটে ইট এনে বসতবাড়ি থেকে আমাদের উচ্ছেদে মরিয়া। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবি করে হামলাকারিদের বিরুদ্ধে থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি। স্ত্রী, সন্তান নিয়ে এখন নিরাপত্তাহীনতায় বসবাস করছি।
এ বিষয়ে ভাতিজা ইমরান হাওলাদার বলেন, তিনি তার চাচার জমি দখল করেনি। পূর্বে তার দাদার দেওয়া জমিতে থাকতেন সেটি সরকারি সম্পত্তি। দাদার যৌথ সম্পত্তি ওয়ারিশ সূত্রে আমরাও তার দাবিদার।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. রাকিবুল হাসান বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
কালিয়া প্রতিনিধি
দৈনিক দিনকালের গোলাম মোর্শেদ শেখ সভাপতি এবং দৈনিক অভয়নগরের এস এম আজমল হোসেন সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ” কালিয়া প্রেসক্লাব ” ২০২৫-২০২৭ ইং কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এস এম মাছুম রহমান (আমার দেশ), মোঃ মাহফুজুর রহমান (বিকাল বার্তা), মনিরুজ্জামান চৌধুরী (পূর্বাঞ্চল), যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেদ কামান (আজকের পত্রিকা), কাজী শরিফুল ইসলাম (কালবেলা), মোঃ খাইরুল ইসলাম চৌধুরী (এনটিভি অনলাইন, যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (আমার সংবাদ), সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী জুয়েল রানা (বাংলার দূত), অর্থ সম্পাদক এস এম সাফায়েত হোসেন (যুগের সাথী), সহ- অর্থ সম্পাদক মোঃ রাসেল শেখ (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মোঃ উজ্জ্বল শেখ (খুলনা টাইমস), সহ- দপ্তর সম্পাদক মোঃ আল ইমরান শেখ (দৈনিক অভয়নগর), মোঃ বাবলু মল্লিক প্রচার-প্রকাশনা সম্পাদক (দৈনিক খুলনা অঞ্চল), সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন মোল্লা (দৈনিক জনতা), সমাজ কল্যাণ সম্পাদক রিপন বিশ্বাস (লাখো কন্ঠ), গ্রন্হাগার মোঃ রাশেল শেখ (আখের) (দেশ প্রতিদিন), সহ- গন্থাগার মোছাঃ বিনদিয়া খানম (দৈনিক নোয়াপাড়া), ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মাহিদুল ইসলাম (গণতদন্ত), সহ- ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুর রহমান মল্লিক (এস.টি.বাংলা টিভি)।
কালিয়া প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফ নাসির আহম্মেদ (ওশান), মোঃ আফজাল হোসেন (গ্রামের কাগজ), কওসার মোল্লা (অর্নিবান), মোঃ করিরুল ইসলাম (দেশের কন্ঠ), জুয়েল শরীফ (বাংলাদেশ সমাচার), মো. রাসেল মোল্লা(প্রবাহ), এস এম ইজাজুল হক (সমকাল), মামুন হাচান (নড়াগাতী সংবাদ)।
নড়াইলে আনসার-ভিডিপির জেলা সমাবেশ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইলের সিভিল সার্জন ডা: মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কিশোর রায়, নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল ছালেক। এ সময় আরও বক্তব্য দেন আনসার-ভিডিপি ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক হাসান আলী মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন দলনেতা মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট মো. নুরুল আবছার। এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের পর আনসার বাহিনী বিভিন্ন থানা পাহারার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা ও ছাত্রদের সাথে ট্রাফিক দায়িত্বের মাধ্যমে ঢাকাসহ সারা বাংলাদেশের নিরাপত্তায় নিয়োজিত থেকে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। এছাড়াও ২৪ এর আন্দোলনে অনেক থানা থেকে লুট হওয়া অস্ত্র বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা।
টেকসই উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিক শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার । অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সঞ্জয় গুপ্ত । জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পিরোজপুর জেলা কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান। জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জী। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেকসই উন্নয়ন ও অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে সমাজের নৈতিক অবক্ষয় থেকে সঠিক পথে আমদের পরিচালিত করতে। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ১৫৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, (বিপিএম-সেবা)।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। আলোচনায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি পরিচালনা, হোন্ডা মোবাইল টহল, জাল টাকা চক্র, অজ্ঞানপার্টি ও মলমপার্টির কার্যক্রম প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ —এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আসন্ন “পবিত্র মাহে রমজান” উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বাজার, শপিংমল এবং মহাসড়কে টহল জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে, থানার আওতাভুক্ত এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
পুলিশ সুপার গোলাম মওলা সকল অফিসার ও ফোর্সকে তাদের দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার আহ্বান জানান। উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।
স্বামীকে হারিয়ে বিধবা আজমীরা ২ সন্তান নিয়ে ঘোর অমানিশায়
কয়রা প্রতিনিধি
পরিবারের একমাত্র কর্মক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা বিধবা আজমীরা খাতুন (২৫)। স্বামীকে হারিয়ে দুঃখের সাগরে ভাসছে দুই এতম সন্তান নিয়ে বিধবা আজমীরা। ছেলে মেহেরব বিল্লাহ (৪) ও মেয়ে হুমাইয়া (২) কে নিয়ে তিনি কি ভাবে সংসার চালাবেন সেই ভাবনা তাকে ঘিরে ধরেছে। তার স্বামী মামুন (৩২) গত ৩ ফেব্রুয়ারী বিকালে ধানক্ষেতে পানি দিতে গেলে ইলেকট্রিক সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি কয়রা উপজেলার ২ নং কয়রা গ্রামের মফিজ ঢালীর ছেলে। মামুন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে শুখে-শান্তিতে বসবাস করছিলেন। অনেক স্বপ্ন ছিলো এই পরিবারের ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলবে। মানুষের মতো মানুষ হবে।কিন্তু বিধি বাম অকালেই জীবন হারালেন তিনি। আর দুঃখের সাগরে রেখে গেলেন দুই সন্তান আর স্ত্রীকে। স্ত্রী আজমীরা খাতুন বলেন, চার সদস্যর পরিবারের স্বামীই ছিলেন একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর দুই সন্তান নিয়ে দুশ্চিন্তায় আছি। কি ভাবে সন্তানদের লালন-পালন ভরণ পোষণের ব্যবস্থা করবো এবং সংসার চালাবো আমি ভেবে পাচ্ছিনা । কয়রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মামুনের মৃত্যুটা দুঃখ জনক। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে আর্থিক সহযোগিতা পেতে পারে সে জন্য সার্বিক সহযোগিতা করা হবে।
কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা
কয়রা প্রতিনিধি
উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেজেএসের প্রকল্প ও দূর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করেন জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি গন।
বুধবার (২৬জানুয়ারী ) বেলা ১১ টায় ৬নং কয়রা গড়িয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনু্ষ্িঠত হয়। এর পর দিন ব্যাপী তারা জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোশ প্রকাশ করেন। জাপানের প্রতিনিধি দল কয়রার প্রকল্প সংশ্লিষ্ট কয়রা সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর তোমাকো উচিয়ামা, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, মূর্শিদা খাতুন, জেজেএস প্রস্তুুতি প্রকল্প শাপলা নীড়ের মোঃ আনিসুজ্জামান। প্রকল্প ম্যানেজার জনাব আব্দুল মালেক এটিও এস এম এ মজিদ। ক্লাব প্রতিনিধি,আশিকুজ্জামান আশিক মনিরুজ্জামান প্রমুখ।
কাহালপুর আলীম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন কাহালপুর আলীম মাদ্রাসা’র মাধ্যমিক স্তরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আলিয়া মাদ্রাসার মাধ্যমিক স্তরের ক্রিকেট টুর্নামেন্টে বাগেরহাট জেলা পর্যায়ে রানার্স আপ হওয়ায় উক্ত মাদ্রাসার আয়োজনে এর নিজস্ব সভাকক্ষে সোমবার দুপুর ১২ টায় এ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আযান প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী হওয়ায় শিক্ষার্থী রাইয়ান রহমানকেও সংবর্ধনা প্রদান করা হয়।
অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক এম, এম মফিজুর রহমান,সহ সভাপতি আব্দুল্লাহ ফারুক, আরবী প্রভাষক জুলফিকার আলী ও আশরাফুল আলম, ক্রীড়া শিক্ষক আফরোজ খানম, বাংলা শিক্ষক কে, এম, এ আলোম,ইংরেজি শিক্ষক মামুনুর রশিদ কম্পিউটার শিক্ষক ফয়েজ মোল্লা, সহকারী শিক্ষক ফরিদা খানম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, সাংবাদিক কে, এম, মাহামুদুল হক ও আশিকুল ইসলাম প্রমুখ।
বাঘ সংরক্ষনে গনসচেতনতা কার্যক্রমে কয়রায় চিত্রাংকন প্রতিযোগিতা
কয়রা প্রতিনিধি
“বাঘ আমাদের অহংকার ” রক্ষার দায়িত্ব সবার, এই প্রতিপদ্য বিষয় নিয়ে খুলনার কয়রায় সুন্দরবনের বাঘ সংরক্ষনে গনসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সুন্দরবন পশ্চিম রন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনে খুলনা রেঞ্জের উদ্যোগে ও সুন্দরবন
বাঘ সংরক্ষন প্রকল্পের সহযোগিতায় এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় সুন্দরবন সংলগ্ন প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের ১ শ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, কাশিয়াবাদ স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা আল আমিন ,প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, শিক্ষক রোকনুজ্জামান, আঃ রহিম প্রমুখ।
বটিয়াঘাটায় মন্দিরে চুরি
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার ভাদগাতী সার্বজনীন গোবিন্দ মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত্রের যে কোন সময়ে। এ ব্যাপারে মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিলন ঘোষ বাদী হয়ে গতকাল বুধবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ, প্রতিদিনের ন্যায় গত সোমবার সন্ধ্যায় মন্দিরের পুঁজারী নমিতা ঘোষ সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মন্দিরে তালা দিয়ে খাওয়া-দাওয়া সেরে বাড়িতে ঘুমিয়ে পড়ে। ওই দিন রাতের যে কোন সময়ে একটি সংঘবদ্ধ চোরচক্র মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সোলার প্যানেলের ব্যাটারী, পুঁজার বিভিন্ন ধরনের পিতলের সরঞ্জাম যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা সহ প্রণামী বাক্সে থাকা নগদ ১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি চুরির অভিযোগ দায়ের হয়েছে।
কয়রায় ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামীলীগনেতা গ্রেপ্তার
কয়রা প্রতিনিধি
কয়রায় ডেভিল হান্টের অভিযানে উপজেলা উত্তর বেদকাশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন (খোকন)ও যুবলীগের সদস্য মেহেদী হাসান বুল বুল (আকাশ) কে গ্রেপ্তর করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ রাজেত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাতে উপজেলার ঝিলিয়াঘাটা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্ৰেপ্তারকৃত শাহাদাত উত্তর বেদকাশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবু দাউদ মোল্লার ছেলে ও মেহেদি হাসান একই এলাকার মিজানুর রহমানের ছেলে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এখনও চেয়ার নড়েনি আ’লীগ সরকারের আশীর্বাদপুষ্ট জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুলের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বদলির আদেশের পরেও বহাল তবিয়তে থাকার অভিযোগ উঠেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৭ ফেব্রুয়ারি উপসচিব আশফিকুন নাহার সাক্ষরিত ৪৬.০০.০০০০.০৮৩.১৯.০০১.২২.১০৩ নং স্মারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, পানি সরবরাহ শাখা -০১ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম কে কুষ্টিয়া জেলায় বদলি করা হয়। অভিযোগ আছে, সাতক্ষীরায় সুপেয় পানি প্রকল্পের নামে শহিদুল ইসলাম ৪ বছরে শতকোটি টাকা আত্মসাৎ করেছে। শহিদুল ইসলাম নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। যশোরে জেলার নিউমার্কেট সংলগ্ন এলাকায় রয়েছে ৫ তলা বিশিষ্ট আলিশান বাড়ি। যশোরের আবাসিক এলাকায় শহিদুল ইসলামের রয়েছে ৮/১০ টি জমির প্লট। এছাড়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে রয়েছে বিলাসবহুল বাড়ি, দামী গাড়ি সহ অঢেল সম্পদ। নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে অন্যাত্রে বদলির আদেশ হলেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা জেলা অফিসে রয়েছে এখনো দাম্ভিকতার সাথে। জানা গেছে, শহিদুল ইসলাম ছুটির দিনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা অফিসে বসে বদলি আদেশর নথিপত্র গায়েব করেছেন। গোপালগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে শহিদুল ইসলাম কোন নিয়মনীতিরই তোয়াক্কা করেনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ তুলে বলেন, শহিদুল ইসলাম ২০২১ সালের মে মাসে যোগদানের পর থেকে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সে কারণে শহিদুল ইসলামের এসব অপকর্ম ও দূর্নীতির দায়ে কুষ্টিয়া জেলায় বদলির আদেশ হয়। বদলি আদেশের পরেও তিনি বিভিন্ন অজুহাত খাড়া, নানা তাল-বাহানা সহ বিভিন্ন অপকৌশল অবলম্বন করে সে এখনো অবলীলায় রয়েছে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসে। এর কারণ হিসেবে তারা বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে আনিত সব অভিযোগের প্রমাণাদি, বদলি আদেশের নথি যাতে অফিসে অবস্থান করে যেন তিনি খুব সহজেই অন্যাত্রে সরাতে পারেন। তারা বলেন, বদলি আদেশ হওয়া সত্বেও শহিদুল ইসলাম এখনো একই কর্মস্থলে আছেন, তার খুটির জোর কোথায়? শহিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুইশ কোটি টাকার টেন্ডার নয়-ছয় করার অভিযোগ ও নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিত সভা ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা ও কলেজের ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা কলেজ মিলনায়তনে রোকেয়া মনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ তিনি বলেন আমার পিতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এ মনজুর আলী খুলনার বাড়ি বিক্রয় করে নারী শিক্ষা ও নারী জাগরণের জন্য মহিলা মাদ্রাসা ও মহিলা কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন সে সময় আমার পিতা আমাকে ও মাকে তার স্বপ্নের কথা বলেছিলেন তিনি আরো বলেন আমার মা রোল পেলে করেছিলেন তিনি ওই সময় কলেজ প্রতিষ্ঠার লগ্নে যারা ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে স্মরণ করেন এই প্রতিষ্ঠানটি করেছিলেন বলে আজ অনেকেই এই কলেজের চাকরি করছেন এবং এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ গড়ে তুলে প্রতিষ্ঠিত হয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার শেখ শফিউল্লাহ, রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিতি ও বক্তব্য রাখেন সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ দাতা সদস্য আলহাজ্ব শেখ শামসুর রহমান, কমিটির হিতৈষী সদস্য কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, বিদ্যুৎসাহী কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শেখ নাজমুল ইসলাম অভিভাবক প্রতিনিধি শেখ রেজাউল করিম ও শেখ জাফরুল্লা শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস সহকারি অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ,যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল বিএনপি নেতা শেখ নুরুজ্জামান কলেজে সাবেক কমিটির সদস্য গোলাম মাওলা খায়রুল ইসলাম প্রমূখ। রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কলেজের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এইচ এম রহমতুল্লাহ পলাশ অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে কপিলমুনি বাজারের পার্শ্ববর্তী পালপাড়া এলাকায় নিম্নমানের গুড় তৈরির অভিযোগে কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময় নাছিরপুরের কিনু রাম পালকে ১০ হাজার ও পরিতোষ পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন দোকানে ক্রয় রশিদ মূল্য তালিকা যাচাই করাসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সফরসঙ্গী ছিলেন ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান সহ পুলিশ সদস্য বৃন্দ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।
শ্যামনগরের গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ডাম্পার ট্রাক
সাতক্ষীরা প্রতিনিধি
সরকারি বিধি নিষেধ আর প্রচলিত আইনের তোয়াক্কা না করেই শ্যামনগরের সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার ট্রাক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফিটনেসহীন শতাধিক ডাম্পার ট্রাক পৌর এলাকাসহ আশপাশের সড়কগুলোতে ছুটছে বেপরোয়া গতিতে।
অভিযোগ রয়েছে প্রশিক্ষিত চালকের পরিবর্তে উঠতি বয়সী তরুন আবার অনেক ক্ষেত্রে শিশুদের দিয়ে চালানো হচ্ছে এসব ডাম্পার ট্রাক। মুলত ইট ভাটার মাটি টানার কাজে ব্যবহার হচ্ছে গ্রামীণ সড়কে চলাচল নিষিদ্ধ এসব যানবাহন। তাতে সড়কে চলাচলকারী সাধারণ পথচারীদের জন্য যেমন ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, তেমনী অবৈধ এসব গাড়ী চলাচলে সড়কসমুহ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
উপজেলার সোনারমোড় এলাকার আব্দুল গফ্ফার ও শিশির মোড়ল জানান অপরিপক্ক চালকের হাতে ডাম্পার ট্রাকের ‘স্টিয়ারিং’ তুলে দেয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ইতিপুর্বে সোনারমোড় এলাকায় একটি ডাম্পার ট্রাকের চাকা খুলে নানীর সাথে বাড়িতে ফিরতে থাকা এক শিশু ঘটনাস্থলে নিহত হন।
তাদের অভিযোগ গ্রামীণ সড়কে ডাম্পার ট্রাক চালানোর সুযোগ নেই। অথচ ইট ভাটা মালিকরা প্রভাব খাটিয়ে সরকারি নিয়ম নীতিকে তুচ্ছজ্ঞান করে ব্যস্ততম সড়কে ডাম্পার ট্রাক চালানো অব্যাহত রেখেছে।
গোমনতলী গ্রামের আকবর আলী গাজী জানান ইট ভাটা মালিক বেলাল সাহেব গত চার মাস ধরে গোমনতলী এলাকা থেকে চিংড়িঘের থেকে এস্কেভেটর দিয়ে মাটি কেটে তার ভাটায় নিয়ে যাচ্ছে। এসময় উক্ত মাটি পরিবহনের কাজে তিনি পাঁচ/ছয়টি ডাম্পার ট্রাক ব্যবহার করেন।
তবে ডাম্পার ট্রাকের চলাচলে কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত সড়ক ক্ষতিগ্রস্থ হতে থাকলে গ্রামবাসীরা বাধা দেন। তবে এসময় বেলাল সাহেব তাদেরকে চাঁদাবাজির মামলার আসামী করার ভয় দেখিয়ে দীর্ঘ চার মাসেরও বেশী সময় ধরে একই সড়কে ডাম্পার ট্রাক পরিচালনা করে উক্ত সড়কের ব্যাপক ক্ষতি করেছেন। বৃহদাকার চাকার ডাম্পার ট্রাক চলাচলের কারনে যাতায়াতের জন্য ব্যস্ততম সড়কগুলোতে নানা ধরনের যানযট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনার প্রবনতা বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি তাদের।
নবকুমার বিশ^াস নামের ঈশ^রীপুর গ্রামের এক তরুন জানান তাদের ঈশ^রীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে ডাম্পার ট্রাক বেপরোয়াভাবে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকছে। বার বার নিষেধ করা সত্ত্বেও কোনভাবে তাদের বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে ডাম্পার চলাচল আটকানো যাচ্ছে না। প্রায় একই ধরনের কথা জানান হাটচালা গ্রামের আব্দুর রহিম ও বাদশাসহ কয়েক গ্রামবাসী।
তাদের অভিযোগ সরকার কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর রাস্তা তৈরী করলেও ডাম্পার ট্রাকের দরুন বছর ঘুরতেই একই সড়ক ভাঙনের মুকে পড়ছে। স্থানীয় কিছু প্রভাবশালী ইট ভাটা মালিকদের নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে রাতদিন সার্বক্ষনিক ডাম্পার ট্রাক চলাচলে সহযোগীতা করছেন বলেও তাদের অভিযোগ।
এমতাবস্থায় তারা গ্রামীণ ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ ডাম্পার ট্রাক চলাচল বন্ধে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ প্রার্থনা করেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান মানুষের যানমালের জন্য ঝুঁকি তৈরী হয় এমন কোন কাজ কেউ করতে পারবে না। সবাইকে আইন মেনে চলতে হবে- উল্লেখ করে তিনি বলেন নীতিমালার বাইরে যেয়ে গ্রামীণ সড়কে ডাম্পার ট্রাক চললে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।
কালিগঞ্জের পল্লীতে একই রাতে দুই বাড়িতে চুরি সংঘটিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে চেতনা নাশক স্প্রে করে পরিবারের সকলকে অজ্ঞান করে চুরি সংঘটিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে একই রাতে পৃথক দুই বাড়িতে গ্রীলকেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে গেছে চোরচক্র। ঘটনা জানতে পেরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।
সরেজমিন সূত্রে জানাগেছে, বালিয়াডাঙ্গা গ্রামের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মৃতঃ মাওলানা আব্দুর সাত্তার বিশ্বাসের বাড়িতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১ টা ২০ মিনিটে দুধর্ষ চোরচক্র প্রাচীর টপকিয়ে মূল গেটের ও ঘরের গ্রীলের তালাভেঙ্গে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
একই রাতে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার শেখের বাড়িতে একই স্টাইলে ঘরে ঢুকে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ৬/৭ জনের সংঘবদ্ধ চোরচক্র।
এ বিষয়ে জানতে চাইলে,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।চোর চক্রের সদস্য ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
বাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীর হোসেন
সাতক্ষীরা প্রতিনিধি
বাঁচতে চায় কৃষক জাহাঙ্গীর হোসেন (৩৬)। সাহায্যের আবেদন করেছে তার স্ত্রী। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত আব্দুল কাদের গাজীর ছেলে। বিবাহ উপযোগী এক কন্যা সন্তানের পিতা। দীর্ঘদিন মাজার ব্যথায় ভুগছিলেন।
সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছে তার দুইটা কিডনি নষ্ট হয়েছে। পরে গত ১১ জানুয়ারি তাকে খুলনার আবু নাছের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক জানিয়েছেন তাকে নিয়মিত ডায়ালেসিস করাতে হবে।
পরবর্তীতে গত ২৫ জানুয়ারি তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার বর্তমান অবস্থা সংকটাপন্ন। তার স্ত্রী রুপা খাতুন জানান, স্বামীর চিকিৎসার জন্য ব্যয় হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা। যা তার পক্ষে সংগ্রহ করা একেবারেই অসম্ভব।
টাকার অভাবে মুমূর্ষু রোগীকে তিনি চিকিৎসা করাতে পারছেন না। এজন্য তিনি সকলের সহযোগিতা আকুতি জানিয়েছেন। কৃষক জাহাঙ্গীরের স্ত্রী রুপা খাতুনের সাথে যোগাযোগ ০১৩১৫৯৫৭৮৮১ বিকাশ ও নগদ নং ০১৭২৮৮০৮৯৫৩।
মোরেলগঞ্জে অত্যাধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলামিক চেতনা ও আধুনিক স্থাপত্যশৈলীর মেলবন্ধনে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মে. বদরুদ্দোজা। উদ্বোধন পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ইসলামিক শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে ২০২৩-২০২৫ মেয়াদে মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মিত হয়েছে।
‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত এই তিনতলা অত্যাধুনিক ভবনটি প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এ মডেল মসজিদ ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন দ্বার উন্মোচন করবে।
এই উদ্বোধনের মাধ্যমে চলতি মাসে সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, যা জাতীয় পর্যায়ে ইসলামিক জ্ঞান চর্চায় নতুন দিগন্তের সূচনা করবে।
অভিভাবকহীন শিশু কাদের’র নিরাপদ হেফাজতের আবেদন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ঘুরে বেড়ানো অভিভাবকহীন শিশু আব্দুল কাদেরের নিরাপত্তা ও নিরাপদ হেফাজতের আবেদন করা হয়েছে। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান এই আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদের খুলনা জেলার বাঁশতলা এলাকার রিয়াজ আলী ও খাদিজা খাতুন দম্পতির ছেলে। তার চাচার নাম শহিদুল এবং মামার নাম কুরবান ও মফিজুল।
সে গত ২২ ফেব্রুয়ারি রাতে গুনাকরকাটি ওরছ/মাহফিলে ভিক্ষা করছিল। তার মাধ্যমে জানাযায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গুচ্ছ গ্রামের শহিদুলের ছেলে আহাদ তাকে নিয়ে এসে ভিক্ষাবৃত্তি করায়। এলাকার লোকজনের সন্দেহ হলে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা শিশু আব্দুল কাদের সম্পর্কে আইননুগ কোন তথ্য দিতে না পারলে ওখান থেকে কৌশলে কয়েক জনের সহায়তায় চলে যায়।
শিশু আব্দুল কাদের সম্পর্কে মাদারবাড়িয়া (শওকত মাস্টারের মোড়-প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে রিয়াদ (আশাশুনি প্রাণিসম্পদ অফিসে চাকরি করেন ০১৭১৬ ৬৬৪৭৬১) ঘটনাটি জানে। একই গ্রামের পলাশ ওরফে বাদশা ও আছাফুর (০১৭৩৮০৪০০৬৩) (এই দুই ভাই আগে প্রবাসে ছিল এখন ঢাকাতে ব্যাগের কারখানা আছে) অবগত করে প্রতিবেশি ডাব বিক্রেতা সুজনের কাছে রাখে (অজিয়ারের ছেলে নাইম ০১৭৪৬ ৬৬৫১০৮ প্রথমে এই শিশু আব্দুল কাদেরকে চিহ্নিত করে) এবং আপাতত তার কাছেই আছে।
আবেদনে আরো বলা হয়েছে, শিশু আব্দুল কাদেরের মাতা (খাদিজা) তার চাচার (শহিদুল) সাথে নিরুদ্দেশ। গত আড়াই মাস আগে (শিশুর ভাষ্যমতে) আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গুচ্ছ গ্রামের (এসএস ও টিটি ভাটার পাশে) শহিদুল এর ছেলে আহাদ, (রিয়াজ বোনের জামাই) নিয়ে আসে। এসব কারন উল্লেখ করে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান শিশু আব্দুল কাদেরকে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু সদনে (বালক) রাখার সুব্যবস্থা ও প্রকৃত অভিভাবক চিহ্নিত করে তাকে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র নব-নির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-২১৪০)’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের ফুলেল সংবর্ধনা প্রদান করেছে খুলনা ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান সহ নব-নির্বাচিত কমিটির উপস্থিত নেতৃবৃন্দদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় পিচরেট কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন, সহ-সভাপতি যথাক্রমে মোঃ ইলিয়াছ হোসেন ও মনোয়ার হোসেন লিটু, সাধারণ সম্পাদক মোঃ তৈয়্যেবুর রহমান রাসেল, যুগ্ম সম্পাদক মোঃ কবির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ অজিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিজিবির অভিযানে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের এর অধিনস্থ ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় পেইন কিলার মেডিসিন ওয়েল আটক করে।
বৈকারী বিওপির বিশেষ আভিযানে বলদঘাটা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপি বিশেষ আভিযানে চারাবাড়ি নামক স্থান হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।
কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়া থানার কুঠিবাড়ি ও গেড়াখালি নামক স্থান হতে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা আটক করে।
এছাড়াও, মাদরা বিওপি বিশেষ আভিযানে ভাদিয়ালী নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়ায় ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ২১ দিন পার হলেও পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামের আহাদ মোল্লার ছেলে হৃদয় হোসেন দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও বিরক্ত করে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হৃদয়সহ তার ৩-৪ জন বন্ধু অপহরণ করে নিয়ে যায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘‘এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
রূপসায় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন
রূপসা প্রতিনিধি
রূপসায় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ।
২৬ শে ফেব্রুয়ারী (২০২৫) বুধবার সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সাংবাদিকবৃন্দ এ বনভোজন উপভোগ করেন । বনভোজনে এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি খুলনা জজ কোর্টের এ্যাডভোকেট যশোর বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মোল্লা মহব্বত আলী,সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ খান শহীদ, মোঃ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈমুজ্জামান শরীফ , নির্বাহী সদস্য, ফ ম আইয়ুব আলী, মোঃ শামীম চৌধুরী । এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফরিদুল বাবু,মোঃ আবু বকর সিদ্দিক, বি এইচ বাকি প্রমূখ ।
গোরস্থানের গেট ভাঙা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে গোরস্থানের গেট ভাঙা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামনগর বাজারে এ ঘটনা ঘটে। হৃদয় হোসেন চরগোয়াল গ্রামের দিনমজুর শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরা নামের এক ব্যক্তি ট্রাক্টর নিয়ে মাঠে যান। ট্রলি ঘোরাতে গিয়ে গোরস্থানের গেটের কিছু অংশ ভেঙে যায়। তার ক্ষতিপূরণ দাবিতে চরগোয়াল গ্রামের লোকজন দুপুরে রামনগর গ্রামের বাজারে যায়। এক পর্যায়ে ট্রাক্টরের চাবি কেড়ে নেয় কয়েকজন। এসময় জান্নাত অটো নামের একটি দোকানে বসে মীমাংসার আলোচনা চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন চরগোয়াল গ্রামের হৃদয় ও জান্নাত অটোর মালিক জান্নাত আলীসহ কয়েকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বামন্দীর একটি হাসপাতালে নিয়ে গেলে হৃদয় মারা যান।
এ খবর পেয়ে চরগোয়াল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে জান্নাত অটোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সব কিছু পুড়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
বাগেরহাটে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশের গাছে লোহার পেরেক মেরে সাইন বোর্ডসহ নানা ধরনের প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখা হয়েছে। মানুষ তাদের প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখার জন্য এই গাছকে বেছে নিয়েছে। কোনো ধরনের বাধা বা নির্দ্বিধায় পেরেক মেরে গাছ মারছে তারা। গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাগেরহাট কালেক্টরেটর চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফকরুল হাসান একটি নারকেলগাছ থেকে পেরেক অপসারণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। বাগেরহাট জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি বাস্তবায়ন করে।
এ সময় আরো উপস্থিতি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জি এম রফিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান ও রোবার স্কাউট প্রফেসর বুলবুল আহমেদ প্রমুখ।
বন কর্মকর্তা রফিক জানান, বুধবার থেকে সারা দেশে একযোগে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে।
আগামী ২৬ মার্চ পর্যন্ত সামাজিক বন বিভাগ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সড়ক-মহাসড়কের পাশে থাকা গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। একই সঙ্গে মানুষ যাতে গাছে পেরেক না মারে সেই জন্য সচেতন করা হচ্ছে।
জানা গেছে, বাগেরহাটের বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে থাকা নানা প্রজাতির ছোট-বড় হাজার হাজার গাছে বিভিন্ন সময়ে পেরেক মেরে সাইন বোর্ড, প্যানাসহ নানা ধরনের প্রচারসামগ্রী স্থাপন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে চিকিৎসক, কোচিং সেন্টার, দিবস উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা, বিভিন্ন পণ্যের প্রচার করতে নানা রঙের প্রচারসামগ্রী লোহার পেরেক মেরে গাছে গাছে স্থাপন করা হয়।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোনো কোনো গাছে কমপক্ষে ছোট-বড় ১৫ ধরনের প্রচারসামগ্রী পেরেক মারা আছে। পেরেক মারার কারণে গাছ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সময় পরিবেশবিদ এবং সামাজিক সংগঠন গাছে পেরেকে মারা বন্ধ করার দাবি জানিয়ে আসছে।
দিঘলিয়ায় আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার ও মুদি দোকানে চুরি
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের বাসিন্দা সিরাজের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার আলপনা (৩৫) কে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
দিঘলিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বুধবার ২৬ ফেব্রুয়ারী সকাল ১২ টায় দিঘলিয়া থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার আলপনাকে। তাকে দিঘলিয়া থানায় গত ২৪ আগষ্টে (২০২৪) বিএনপি নেতা কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া গতকাল দিঘলিয়া উপজেলার সেনহাটি রেজার মোড়ের হাবিবুর রহমানের মুদি দোকানে চুরি সংঘটিত হয়। মঙ্গলবার গভীর রাতে দোকানের সামনের পাল্লা ভেঙ্গে আনুমানিক এক লক্ষ টাকা টাকা নগদ অর্থসহ মালামাল চুরি সংগঠিত হয়। দোকান মালিক হাবিবুর রহমান বলেন, সাবান, সরিষার তেল, সয়াবিন তেল, সিগারেট ও নগদ টাকা সহ আনুমানিক এক লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। চুরির ব্যাপারে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পাইকগাছা উপজেলায় বাসদের গণসংযোগ ও পথসভা কমসূচি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, পাইকগাছা উপজেলা কমিটির উদ্যোগে বিকাল সাড়ে ৪টায় জিরো পয়েন্ট হাটে গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালিত হয়। প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে দ্রুত সুনির্দিষ্ট তারিখসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সঠিক নদী ব্যবস্থাপনা, টেকসই বাঁধ নির্মাণ এবং লবণ পানির মাছ চাষ নিয়ন্ত্রণ করে কৃষি ফসলের উপযোগী জমি বৃদ্ধি করা এবং মানুষের জীবন-জীবিকা ও সম্মানের উপর আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নানা দাবিতে বাসদ পাইকগাছা উপজেলা কমিটির সমন্বয়ক কৃষক নেতা রবীন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, প্রগতিশীল শিক্ষক ফোরাম খুলনা জেলা কমিটির সদস্য সচিব গৌর বর্মন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট পাইকগাছা উপজেলা বিশ্বনাথ মণ্ডল, শশাঙ্ক মণ্ডল, ধৃতি সানা, তরুণ মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ। গণসংযোগ ও পথসভায় নেতৃবৃন্দ বলেন, ‘২৪-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। আশা ছিল দুর্নীতি-লুটপাট, টাকা পাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মানুষের উপর শোষণ-বঞ্চনা নির্যাতন বন্ধ হবে। কিন্তু শ্রমিক এখনও ন্যায্য মজুরি এবং কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। বাজার সিন্ডিকেটের কাছে মানুষ এখনও জিম্মি। একদিকে মন্দির-মাজারে হামলা, শিক্ষা প্রতিষ্ঠানে, আদালতে, প্রশাসনে গায়ের জোর প্রতিষ্ঠা করা, ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িকগোষ্ঠী ও কথিত তৌহিদী জনতার নামে মব ভায়োলেন্স তৈরি করে লালন উৎসব, বাউল উৎসব, নাট্য উৎসব বন্ধ, নারী ফুটবল খেলায় বাধা প্রদানসহ দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। ফলে গণতান্ত্রিক পরিবেশের চরম অবনতিতে মানুষের মনে হতাশা ও অনাস্থা তৈরি হয়েছে। সরকারের প্রতি সমর্থন ক্রমাগত হ্রাস পাচ্ছে। তাই অবস্থার অবসান ঘটাতে প্রয়োজন সংস্কারের নামে কালক্ষেপণ না করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও দ্রুত সুনির্দিষ্ট তারিখসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং অন্তর্বর্তী সরকারের ৬ মাসের কাজের শ্বেতপত্র প্রকাশ করা। নেতৃবৃন্দ অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য কমানো, শ্রমিক কৃষকের জন্য আর্মি রেটে রেশন দেয়া, গণহত্যাকারী ও দুর্নীতিবাজদের বিচার, দুর্নীতির কালো টাকা ও পাচারের টাকা উদ্ধার করে শিক্ষা, স্বাস্হ্য, কৃষি ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ করা, গণআন্দোলনে পুলিশী হস্তক্ষেপ, দমন-পীড়ন আইন করে নিষিদ্ধ করা, মব ভায়োলেন্স, মাজার ভাঙ্গা, ধর্মীয় ও জাতিগত নিপীড়ন বন্ধ করা ও আদিবাসীদের সাংবিধানিকে স্বীকৃতি দেয়া, তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা, বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, দাদা ম্যাচসহ সকল কারখানা অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবি জানান।
আদালতে হাজিরা দিতে এসে জেলহাজতে আইনজীবী
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জজ আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে ভাঙচুর ও লুটপাটের মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ওষুধ ফার্মেসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুক্তার হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শহরের আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট করে।
দোকানে থাকা ওষুধ সংরক্ষণের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি ও কম্পিউটার ভাঙচুর করা হয়। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারধর করে। এসময় দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।
ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ।
সেচ খরচ নিয়ে গলদঘর্ম কৃষক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চলতি মৌসুমে জিকে খালের পানি না পেয়ে অতিরিক্ত দামে তেল কিনে বোরো ধান ও ভুট্টায় সেচ দেওয়া হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমতে থাকায় শ্যালো মেশিনেও ঠিকমতো পানি উঠছে না। এতে জ্বালানি খরচও বেশি হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। কথাগুলো আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের কৃষক জাহিদুল ইসলামের।
পদ্মা নদীতে পলি জমে ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় দেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ফসলি জমিতে সেচ দিতে না পারায় আলমডাঙ্গা উপজেলায় জাহিদুলের মতো হাজারো কৃষক বিপদে পড়েছেন। বিকল্প হিসেবে শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটরের সাহায্যে জমিতে পানি সরবরাহ করছেন তারা। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেচ দিতে বেগ পেতে হচ্ছে তাদের।
কৃষকরা বলছেন, জিকে সেচ প্রকল্পের আওতায় গত কয়েক বছর ঠিকমতো পানি পাওয়া যায়নি। জানুয়ারিতে খালে পানি সরবরাহের কথা ছিল। এখনও খাল পানিশূন্য। গত বছর সেচ পাম্প বিকল থাকলেও এবার নদীতে পলি জমে ও স্তর নেমে যাওয়ায় পানি আসেনি। এতে চৈত্র-বৈশাখ মাসে বোরো ক্ষেতে সেচ দিতে বেগ পেতে হবে কৃষকদের। আবাদের খরচও বেড়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ প্রধান পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের ভাষ্য, পদ্মায় পানির স্তর নিচে নেমে গেছে। এ ছাড়া নদীর চ্যানেলে অতিরিক্ত পলি জমে যাওয়ায় তা অপসারণের কাজ চলমান রয়েছে। এ কারণে নির্দিষ্ট সময়ে খালে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দ্রুত জিকে খালে পানি সরবরাহের আশ্বাস দেন এ কর্মকর্তা।
পাম্পহাউস কর্তৃপক্ষ জানায়, বছরের ১০ মাস (১৫ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত) ২৪ ঘণ্টা তিনটি পাম্পের মাধ্যমে পানি তোলা হয়। বাকি দুই মাস রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকে। এ পানি চার জেলায় ১৯৩ কিলোমিটার প্রধান খাল, ৪৬৭ কিলোমিটার শাখা খাল ও ৯৯৫ কিলোমিটার প্রশাখা খালে যায়। প্রকল্পের প্রধান ও শাখা খালে পানি থাকলে সেচ সুবিধাসহ আশপাশের টিউবওয়েল ও পুকুরে পানি স্বাভাবিক থাকে। পদ্মায় পানির স্তর স্বাভাবিক থাকলে প্রতি পাম্পে সেকেন্ডে গড়ে ২৮ হাজার ৩১৬ দশমিক ৮৫ লিটার পানি সরবরাহ হয়।
সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পানি না থাকায় খাল শুকিয়ে ফাটল ধরেছে। বিভিন্ন অংশে পলি জমে তা এখন দৃশ্যমান। মৌসুমে এসব খালে জেলেদের দেশি মাছ ধরতে জাল নিয়ে সব সময় ব্যস্ত থাকতে দেখা যেত। এবার পানি সংকটে তাদের দেখা মেলেনি। হাউসপুর এলাকার কৃষক শফিকুল ইসলাম বলছিলেন, ‘গত বছর জিকে খাল থেকে পানি পাইনি। এবার সাত বিঘা জমিতে বোরো ধানের আবাদ আছে। যতটুকু বুঝতে পারছি, এ বছরও পানি আসবে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছি। গত বছর কাঙ্ক্ষিত উৎপাদন পাইনি, এবারও হয়তো হবে না।’
কৃষক বলছেন, সেচ খালের পানি দিয়ে চাষাবাদ করতে বিঘাপ্রতি খরচ হয় মাত্র ৩০০ টাকা। শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। এ কারণে অনেক জমি অনাবাদি থেকে যায়। পাম্পে জ্বালানি তেলের দাম ১০৫ টাকা নিলেও খুচরা বাজারে তা ১০৮ থেকে ১১০ টাকা লিটার কিনতে হচ্ছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘পদ্মা নদীতে পানির স্তর কমে যাওয়ায় ও চ্যানেলে পলি জমায় ড্রেজিং কার্যক্রম চলছে। আমরা কুষ্টিয়ার ভেড়ামারা পাম্প হাউসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। চলতি মাসেই জিকে খালে পানি সরবরাহ করা যাবে বলে আশ্বাস তাঁর।’
হেলমেট বাহিনীর প্রধান কামু গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে কথিত হেলমেট বাহিনীর প্রধান কামরুল ইসলাম ওরফে কামুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর সদরের হায়বাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় কামু পুলিশের সঙ্গে হম্বিতম্বি ও ধস্তাধস্তি করেন।
কামরুল হায়বাদপুর গ্রামের শোকর আলীর ছেলে। এক সময় ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি। বর্তমানে উপজেলা সৈনিক লীগের যুগ্ম সম্পাদক পদে আছেন। হেলমেট বাহিনীর প্রধান হিসেবে এলাকায় পরিচিত রয়েছে তার।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেনের ভাষ্য, কামরুলের বাবা শোকর আলী নকিপুর বাজারে কুলির কাজ করতেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় সন্ত্রাসী বাহিনীর নেতা হয়ে ওঠেন কামরুল। বাহিনী নিয়ে চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে সম্পদশালী হয়ে ওঠেন। উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান সাঈদ-উজ জামানের সহকারীর দায়িত্বেও ছিলেন কামরুল। এই সুযোগে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দ পানির ড্রাম নিয়ে বাণিজ্য করে প্রায় ৫০ লাখ টাকা আয় করেন। ৫ আগস্ট শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করা হয়। সেখান থেকে সোলার প্যানেলের বড় ব্যাটারিসহ অন্যান্য মালপত্র লুটের অভিযোগ রয়েছে কামরুলের পরিবারের বিরুদ্ধে।
প্রতিবেশী এছোম গাজীসহ কয়েকজন বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতারা গা-ঢাকা দেন। কিন্তু বিএনপির স্থানীয় কতিপয় নেতার আশ্রয়ে এলাকায়ই ছিলেন কামরুল। এমনকি হেলমেট পরে নকিপুর গরুর হাট, জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তরে আশপাশের এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন তিনি।
আটকের পর তিনি অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন বলে এলাকাবাসী জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া শ্যামনগর থানার এসআই মো. মতিন বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় কামরুলকে আটক করা হয়েছে। এ সময় তিনি কিছুটা উচ্চবাচ্য ও জোরজবরদস্তি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা বলেন, একটি মামলায় কামরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।
খুলনা কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৭ টি পদে ১৪ প্রার্থী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্পঅঞ্চলের শ্যামগজ্ঞ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ও সদস্যরা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সমাপ্ত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গতকাল বেলা ১২ টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খুলনা জেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম , নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুল খান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক জরুরী বৈঠক করেন। বেঠকে ভোটের দিন ভোটের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপুর্ন করার লক্ষে ভোটার প্রার্থী সহ সকলের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এবারের নির্বাচনে সভাপতি পদে মোঃ হাসান শেখ ও আমিরুল শেখ। সহ সভাপতি পদে মোঃ মাসুদ রানা ও তালেব মোড়ল। সাধারন সম্পাদক পদে মিলন সরদার ও আব্দুল আলী। সহ সাধারন সম্পাদক পদে আবুল কালাম ও রুহল শেখ। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলী হোসেন ও মোঃ আলী সরদার। প্রচার সম্পাদক পদে মোস্তাইন শেখ ও মোঃ আরিফ গাজী। কোষাধক্ষ পদে মোঃ মিয়ারাজ হোসেন ও শেখ ফজলুর রহমান প্রতিদ্বন্দীতা করছেন।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল, র্যালি, শ্রদ্ধাঞ্জলী, সম্মাননা গার্ড অব অনার, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এ উপলক্ষে বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সদর উপজেলার নূর মোহম্মদ নগরে একটি র্যালি বের হয়। এরপর স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাষ্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।এরপর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের সন্তান মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার প্রমুখ।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারী নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমান নূর মোহাম্মদ নগর)। তার পিতার নাম মোহাম্মদ আমানত শেখ ও মাতার নাম জেন্নাতুন্নেছা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মাগুরার মহম্মাদপুরে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মাদপুরে ২৫ ফেব্রুয়ারী দেশীয় অস্ত্রসহ ২ জনকে আাটক করেছে সেনাবাহিনী।মোহাম্মদপুর আর্মি ক্যাম্প, ১৪ বীর এ অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর থানার ৫নং নওহাটা ইউনিয়ন খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময় কতিপয় সন্ত্রাসীরা ভাঙচুর চালায় ।
এরই সূত্র ধরে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং ১৭:৩০ঘটিকায় ক্যপ্টেন রাফিউল ইসলাম রাফি এর নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত জায়গায় অভিযান চালায়। উক্ত অভিযানে ০২টি দেশীয় রামদা ০৪টি দেশীয় দা ০৪ টি ঢাল।
আসামিরা হল খলিশাখালী গ্রামের মোঃ লাভলু মোল্লা(৪৮) মোঃওয়াহিদ মোল্লা (৪৫) নামের দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল মধ্যে ছিল দেশীয় রামদা ২ টি,দেশীয় দা ৪ টি,ঢাল ৪টি।
আসামীদের মোহাম্মদপুর থানার এস আই তপন এর নিকট হস্তান্তর করা হয়েছে।এব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
অবৈধভাবে নদী দখলের অপরাধে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার বদনাখালী এলাকায় শোলমারী নদীতে অবৈধভাবে নদী দখলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসনে আরা তান্নি’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওন গত মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে গিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করে। আদালত পরিচালনা কালে নদী ভরাট হওয়া জমিতে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ প্রমানিত হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় রকিবুল হাসান (৪৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। সে মহানগরীর খালিশপুর এলাকার হেমায়েত হোসেন’র পুত্র। আদালত পরিচালনা কালে সহকারী প্রসেনজিৎ দাশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেত্রীর মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষার্থীদের শাসানোর অভিযোগ
খুলনাঞ্চল ডেস্ক
মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষার্থীদের শাসানোর অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম।
সোমবার মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ৬টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী। এসময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে স্বাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন। তখন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি তাদের হুমকি-ধমকি দেন।
হুমকির রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। রেকর্ডে লাবিবাকে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দেব, আস। তোদের মত পতিতা না যে মেয়ে নিয়ে রুমে রুমে যাব। তোদের সবাইকে দেখে নেব, সব বের করব।
তার সঙ্গে থাকা রাবিনা ঐশি বলেন, ‘গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।’ তাদের এমন উদ্ধত আচরণে হলের শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
এ বিষয়ে অভিযুক্ত লাবিবার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে হুমকি দেই নাই, আমি বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। আমার সঙ্গে একজনে একটু উলটাপালটা কথা বলছিল, আমি তার সঙ্গে চিল্লাপাল্লা করেছি। আমি হলের কোনো মেয়ের সঙ্গে চিল্লাপাল্লা করিনি।’
অভিযুক্ত রাবিনা ঐশী বলেনূ ‘আগামীকাল আমার পরীক্ষা। আমার পাশের ব্লক থেকে আমার বন্ধুরা আসছিল। আমাদের মধ্যে নিউজটা নিয়েই কথা হচ্ছিল। আমি সার্কাস্টিক হয়েই জোরে জোরে বলেছিলাম ‘আমরা তো গাঁজা খাই। গাঁজা লাগবেূ গাঁজা?’। তখন আর আমি এক্সাক্টলি কী বলেছি সেটা মনেও নেই।’
এর আগে হলের শিক্ষার্থীরা অভিযুক্ত দুজনসহ চারজন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেন। হলের অর্ধশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত অভিযোগ পত্রে সুনীতি-শান্তি হলের ২১৪ নং কক্ষ দখল করে মাদক সেবনের বিষয় উল্লেখ করা হয়। অভিযুক্ত অন্য দুজন হলো ফার্মাসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আতেফা লিয়া ও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা।
তথ্যমেলার সমাপনী অনুষ্ঠিত
তথ্য বিবরণী
দুই দিনব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠান বুধবার বিকালে নগরীর জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকল মানুষের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। অবাধ তথ্যের বিষয়টি আমাদের গণতন্ত্রের আকাঙ্খার জন্য কতটা জরুরি সেটা আর বলার অপেক্ষা রাখেনা। অবাধ তথ্যের প্রবাহকে বিলম্বিত করা হয়তো সম্ভব কিন্তু শেষ পর্যন্ত তথ্য যে গোপন রাখা যায় না সেটা আজ প্রমাণিত। সুতরাং তথ্যের বিভ্রাট বা তথ্যের ভ্রান্তি তৈরি করার এখন আর কোন সুযোগ নেই। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রের যে আকাঙ্খা সেটিতে জোরালোভাবে সাড়া দেওয়া। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। এই প্রেক্ষিতে আমরা এখন তথ্যের প্রবাহকে খুবই গুরুত্ব দেই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার ম-ল। এতে আলোচক ছিলেন সনাকের সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির। খুলনা সনাকের সভাপতি অধ্যাপিকা রমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অ্যাড. শামীমা সুলতানা শীলু।
পরে প্রধান অতিথি স্টল প্রতিনিধিদের মাঝে স্মারক ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তালায় ভুট্টা চাষে আশার আলো
সাতক্ষীরা প্রতিনিধি
তালা উপজেলায় ভুট্টা চাষে আশার আলো জ্বালছেন কৃষকরা। উপকূলীয় জেলা সাতক্ষীরার এ উপজেলায় ব্যাপকভাবে চাষ হচ্ছে ভুট্টা। ফলে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন ভুট্টা চাষীরা। সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, তালা উপজেলার ইসলামকাটি, তেঁতুলিয়া, সরুলিয়া, কুমিরা, ধানদিয়া, খলিশখালীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপকভাবে চাষ হচ্ছে ভুট্টা। আদিগন্ত মাঠজুড়ে হচ্ছে ভুট্টার চাষ।
ইসলামকাটি ইউনিয়নের রবিউল ইসলাম সরদার বলেন, ভুট্টা চাষে লাভ হয় ভালো, তাই আমাদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। ভুট্টা চাষে খরচ অনেক কম, পরিষ্কার খরচ কীটনাশ খরচ ও অনেক কম। তিনি আরও বলেন, প্রতিটি গাছে ৪০০ থেকে ৬০০ গ্রাম ভুট্টা পাওয়া সম্ভব। এক বিঘা জমিতে ৪০০০ চারা রোপন করা যায়। গড় হিসাব ধরলে ৫০০ গ্রাম পাওয়া গেলেও ৪০০০ গাছে ২০০০ কেজি ভুট্টা পাওয়া সম্ভব। যা মণে হিসাব করলে ৫০মণ।
কুমিরা ইউনিয়নের সাহাজ উদ্দিন গাজী বলেন, এ বছর দুই বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ করেছি। আশা করছি এবছর ভালো লাভ হবে। আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা লাগানোর আশা রয়েছে। তিনি আরও বলেন, ভুট্টা বেশ লাভজনক। রোগবালাই অনেক কম। কীটনাশক খরচে তেমন হয়না। ভুট্টা বিক্রি করার পরে গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে।
সরুলিয়া ইউনিয়নে মোজাম শেখ বলেন, আমি গতবছর ১৫ কাঠা জমিতে ভুট্টা চাষ করে ৪৫ হাজার টাকা বেচাকেনা হয়েছিল। এ বছরও লাগিয়েছি। ভুট্টা একটি লাভজনক ফসল। ভুট্টার চাহিদা ও দাম ভালো।
ভুট্টা চাষের বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবছর তালা উপজেলায় ১২৯ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। তিনি আরও বলেন, আমরা কৃষককে ভুট্টা চাষের বিষয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছি, মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে খুলনা জেলা কমিটির বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
“চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও, গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করো, কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরির ব্যবস্থা করো, সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিশ্চিত করো, তরমুজ চাষীদের সমস্যা সমাধানসহ ক্ষেতমজুর সমিতির ১০ দফা বাস্তবায়ন দাবী” শীর্ষক বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে, খুলনা জেলা কমিটির এক বর্ধিত সভা গত ২২ ফেব্রুয়ারি ’২৫ শনিবার সকাল সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি’র জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ডা. ফজলুর রহমান। তিনি বলেন, গ্রাম-শহরে গরীব মানুষের রেশনিং চালু, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধ, সন্ত্রাস-নৈরাজ্য-বিশৃঙ্খলা-দখলদারিত্ব রোধ করে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, ইতিহাস-ঐতিহ্য-মন্দির-মাজার এবং নারীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতি খুলনা জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. প্রশান্ত মণ্ডল, মোস্তাইন গাজী, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মোঃ ফরহাদ হোসেন, পলাশ রায় প্রমুখ। এছাড়া সংহতি প্রকাশ করেন সাংস্কৃতিক কর্মী সুখেন রায় ও মোঃ আব্দুল হালিম। সভায় জাতীয় সম্মেলনের পূর্বে জেলা ও উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ডুমুরিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জেলি পুশকৃত চিংড়ি জব্দ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার নন্দী বাড়ি এলাকায় মায়ের দোয়া মৎস্য ডিপোতে চিংড়িতে জেলি পুশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমানের মাধ্যমে (২৬ ফেব্রুয়ারী) বুধবার বিকাল সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে ৪০ কেজি জেলি পুশ করা গলদা চিংড়ি, ৩০ কেজি জেলি এবং পুশ করার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।জব্দকৃত পুশ করা চিংড়ি ও সরঞ্জামাদী মোবাইল কোর্টের মাধ্যমে ডিপো মালিক মোঃ আব্দুল জলিলকে পুশিং এর অপরাধে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পুশ করা চিংড়ি ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এ অভিযানের সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কানু বিশ্বাস, ক্ষেত্র সহকারী কে. এম মোহসীন আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মচারীবৃন্দ।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন প্রতি দেশের বাইরে বছরে ৫ হাজার কোটি টাকার মাছ রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে চিংড়ি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি চিংড়িতে জেলিসহ তরল পদার্থ পুশ করে দেশের অর্থনৈতিক ক্ষতি করছে যা দণ্ডনীয় অপরাধ। অন্যদিকে এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে মৎস্য বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া চিংড়িতে বিচ্ছিন্ন তরল পদার্থ পুশ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাতেনাতে অনেককে আটক করে জেল ও জরিমানাও করা হচ্ছে। শুধু তাই নয়, চিংড়ি পরীক্ষার জন্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনাতে উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি রয়েছে। এরপরও যদি কোনো চক্র মৎস্য সেক্টরকে ধ্বংস করার পাঁয়তারা করে তবে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। অভিযানে ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা করেন।
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা বহিষ্কার
কুষ্টিয়া প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির আট নেতাকে বহিষ্কার ও পাঁচজনকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির জেলা শাখার জরুরি সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বহিষ্কার ও শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান।
বহিষ্কৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম-সদস্য সচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে এবং সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শোকজ করা হয়েছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন, সদস্য আমির হামজা, কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগে রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে আটজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে শোকজ করা হয়েছে।”
‘টমেটো এখন পাখিদের খাদ্য’
নড়াইল প্রতিনিধি
নড়াইলে এ বছর টমেটোর ফলন ভালো হলেও বিপাকে পড়েছে চাষিরা। পাইকাররা না আসায় এবং বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় চাষিদের উৎপাদিত পাকা টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে। কৃষকদের ভাষ্য, তারা এই সবজিটি চাষ করে উৎপাদন খরচ তুলতে পারেননি। পাঁচ টাকা কেজি বললেও ক্রেতারা টমেটো কিনতে রাজি হচ্ছেন না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় ১৮৫ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ১০০ টন। টমেটো উৎপাদন হয়েছে তার থেকে বেশি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার রুখালী গ্রামের টমেটো চাষি আমিন মোল্যা বলেন, “পাঁচ বিঘা জমিতে টমেটো চাষ করেছি। এক একটা চারার পেছনে ২০ থেকে ২৫ টাকা খরচ হয়েছে। টমেটোর ফলন ভালো হয়েছে। তবে, পাইকারদের কেউ টমেটো কিনতে আসছেন না ক্ষেতে।”
তিনি আরো বলেন, “প্রথম দিকে ৫০ টাকা দরে বিক্রি করে ছিলাম টমেটো। এখন সেই টমেটো বাজারে নিয়ে গেলে আড়তদাররা বলেন, এগুলো ফিরিয়ে নিয়ে যাও। এবার এই সবজি চাষ করে খুবই লস হলো। টমেটো এখন হয়েছে পাখিদের খাদ্য।”
সদর উপজেলার বিছালী ইউনিয়নের টমেটো চাষি খায়রুল আলম বলেন, “এক বিঘা জমিতে টমেটো চাষ করেছি। প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত ২৫ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারিনি। ৫ টাকা কেজি তাও কেউ নিচ্ছে না।”
লোহাগড়া বাজারের খুচরা সবজি বিক্রেতা হাসান মোল্যা বলেন, “আড়ত থেকে আমরা ২৪০ টাকায় ৪০ কেজি (এক মণ) টেমেটো কিনে ১০টাকা দরে বিক্রি করছি।” লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ও কাঁচামাল আড়তদার ইবাদত সিকদার বলেন, “আমরা চাষিদের কাছ থেকে কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে টমেটো ২৪০ থেকে ২৮০ টাকা মণ হিসেবে বিক্রি করি। চাষিরা কেজি প্রতি টমেটোর দাম পাচ্ছেন ৩-৭ টাকা। এবার টেমেটোর ব্যাপক ফলন হওয়ায় বাজারে এই সবজিটির দাম পড়ে গেছে।”
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “এ বছর নড়াইলে টমেটোর বাম্পার ফলন হয়েছে। তবে বিভিন্ন জেলায় টমেটোর চাহিদা কম থাকায় নড়াইলের বাজারে এই সবজির দর কমে গেছে।”
পাটকল রক্ষায় নাগরিক পরিষদের সাথে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল ৪টায় সিপিবি খুলনা জেলা কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতৃবৃন্দের সাথে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের রাষ্ট্রায়ত্ত পাটকল চালু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মোঃ নুর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফী রতন, জহুরুল ইসলাম, শামীম ইমাম, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান মিঠু, যশোর খুলনা বদলী কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন, টিইউসি জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, হার্ডবোর্ড মিল রক্ষা কমিটির সদস্য সচিব শ্রমিক নেতা জহুরুল ইসলাম জব্বার প্রমুখ। সভায় বক্তারা বন্ধকৃত পাট শ্রমিকদের সমস্যা ও দাবী তুলে ধরা হয়। নেতৃবৃন্দ দৌলতপুর খালিশপুর জুটমিলসহ ৫টি পাটকলের সমুদয় বকেয়া গেজেট অনুযায়ী পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সকল বকেয়া মজুরি বোনাসসহ অন্যান্য পাওনাদি অবিলম্বে পরিশোধ ও অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবী জানান।
সভায় অপর এক প্রস্তাবে উত্থাপিত সকল দাবী-দাওয়া ২৭ তারিখ বিজেএমসির চেয়ারম্যানের সংগে বৈঠকে উপস্থাপন করার সিদ্ধান্ত হয়।
মহনগরের সকল ওয়ার্ড ও ইউনিয়ন যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা মহানগর যুবদলের অন্তর্গত সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্প সময়ের মধ্যেই বিলুপ্ত ঘোষিত এ কমিটিগুলো পুনর্গঠন করা হবে।
মেহেরপুরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, যুবকের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হৃদয় হোসেন একই উপজেলার চরগোয়াল গ্রামের সাহাদত আলীর ছেলে। স্থানীয়রা জানান, রামনগর গ্রামের মিরা ইসলাম একটি নতুন ট্রাক্টর কিনেছেন।
ওই ট্রাক্টর নিয়ে তার ছেলে চরগোয়াল গ্রামে যায়। এসময় ট্রাক্টরের ধাক্কায় চরগোয়াল গ্রামের একটি ঈদগাহের গেট ভেঙ্গে যায়। এতে ওই গ্রামের লোকজন ট্রাক্টরের চাবি নিয়ে নেয়। এ সময় রামনগর গ্রামের জান্নাত মোটররসাইকেল ওয়ার্কশপে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে।
এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে হৃদয় হোসেন মাথায় লাঠির আঘাত পেয়ে মাঠিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে বামন্দিতে একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ গ্রামবাসী রামনগরে জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কসপে ভাঙচুর, লটুপাট ও অগ্নিসংযোগ করে। এতে কয়েকটি মোটরসাইকেলসহ দোকানটি পুড়ে গেছে।
চরগোয়াল গ্রামের জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জান্নাতের ওয়ার্কসপে বসে বিষয়টি মীমাংসা করা হচ্ছিল। এসময় জান্নাত হাতুড়ি দিয়ে হৃদয়কে আঘাত করে। এতে হাতুড়ির আঘাতে হৃদয়ের মৃত্যু হয়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ও গাংনী থানার ওসি বানি ইসরাইলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে।
হরিণের মাংসসহ ১ জন আটক
স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গিলবাট সরদার (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। সে বাগেরহাট জেলা মোংলা থানাধীন কানাইনগর এলাকাবাসিন্দা -বিপুল সরদার এর পুত্র। এ সয়ম তার কাছ থেকে ৮ কেজি হরিণের কাঁচা মাংসসহ আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় বন্যপ্রাণী ধারায় মামলা করা হয়েছে।
অবশেষে কুয়েটে হল ছাড়লো আন্দোলরত শিক্ষার্থীরা; ক্যাম্পাস খুললেই আন্দোলন
স্টাফ রিপোর্টার
অবশেষে বন্ধ হচ্ছে কুয়েটের সকল আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম। সকালে হল না ছারার কথা বললেও আন্দোলনরত শিক্ষার্থীরা বিকালে ছারতে বাধ্য হচ্ছেন বলে তারা জানান।
তাদের দাবী হলের ওয়াইফাই ও পানির লাইন বন্ধ করা হচ্ছে ও নিরাপত্তা হীনতার কারনে তারা হল ছারছেন। পরবর্তীতে ক্যাম্পাস চালু হলে তারা আন্দোলনের পরবর্তী বিষয় জানাবেন।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর শেখ শরিফুল আলম জানান, ছেলেরা হল ছারছে। কিছু ছেলে টিউশনি, থিসিস সহ ব্যাক্তিগত কারনে দুই একদিনের জন্য থাকলেও হলের প্রভোষ্টদের সাথে কথা বলে থাকবে। আর ছাত্রদের দাবী দাওয়ার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত বলছেন তিনি। যে টুকু সমস্যা আছে সেটি নরসনে কাজ চলছে বলে তিনি জানান। তবে ওয়াইফাই ও পানি বন্ধের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এমন কিছু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসম সেটি দেখবে বলেও জানান তিনি। তিনি বলেন কুয়েটের নিরাপত্তা বেষ্টনী নির্মানের কাজ চলছে বলে জানান তিনি। পাশাপাশি নিরাপত্তার কাজে নিয়োজিতদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার কুয়েট সিন্ডিকেটের সভায় কুয়েটের হল ও একাডেমিক কার্পযক্রম পরবর্তী নির্দেষ না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। রাতেই কুয়েট শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ও হলে থাকার সিদ্ধান্ত নেয়। বুধবার সকালেও শিক্ষার্থীরা হল না ছারার ব্যাপারে অনর থাকে। দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে এসে হল ছারতে শুরু করে।
গত ১৮ ফেব্রুয়ারী ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৫০ জনের বেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনার পর থেকে কুয়েট উপচার্য, উপ উপাচার্য, ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবী নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের দাবী নিয়ে গত ২২ ফেব্রুয়ারী প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন খানজাহানআলী থানায় অজ্ঞাত নামা চার পাঁচশত আসামীর নামে মামলা করে। সেই মামলা চারজন বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ।
শৈলমারি খেয়াঘাটের টোল উন্মুক্ত করার লক্ষ্যে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার
খুুলনা কৈয়াবাজার সংলগ্ন শৈলমারী খেয়াঘাটে বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শৈলমারী খেয়াঘাট সংলগ্ন গ্রামবাসীরা খেয়াঘাট ইজারা উন্মুক্ত করে দিয়ে টোল আদায় না করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধন সুত্রে জানা যায়, খুলনার কৈয়াজার থেকে বামদিকে যেতে ৫ কিলোমিটার দূরে শৈলমারী খেয়া ঘাট। যেই ঘাটটি প্রায় ৬০ বছর ধরে মানুুষ পাড়াপাড় করছেন। দির্ঘদীন ধরে ৬টি গ্রামের বেশি লাখের বেশি মানুষ পাড় হয় এই খেয়াঘাট হতে। যাদের একমাত্র পাড়াপাড় হওয়ার একমাত্র উপায় ছিল নৌকা। ঐতিহ্যবাহী নদীটি আজ প্রায় মৃত। সেই কারণে নৌকা চলাচল বন্ধ দীর্ঘদিন ধরে। নামকরা নদীটি বর্তমানে পলি পোড়ে ভরাট হয়ে যাওয়ার কারণে কিছুদিন মানুষ বাশের সাকো দিয়ে পাড়াপাড় করেছিলেন। কিন্তু কৃষকদের ফসলাদি ধান, মাছ ইত্যাদি নিয়ে তো আর বাশের সাকো দিয়ে চলাচল সম্ভব নয়। তাছাড়া স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েদের এবং বয়স্ক মানুষের যাতায়াত করতে খুবই কষ্ট হত। তারই পরিপেক্ষিতে গেছে এলাকাবাসীর প্রভাবশালী ইট ভাটা ব্যবসায়ী প্রফুল্ল কুমার রায় মৃত শৈলমারী ঘাটের দুই পাশের পলি ভরাট নদীর উপর আনুমানিক ৪০ ফুট বর্গের কাঠের একখানা ব্রীজ করে দেন। সেই কাঠের ব্রীজ দিয়ে সাধারণ মানুষের দু:খ কষ্ট যা ছিল তা সুখের দিনে ফিরে আসে। মানুষ ঐ কাঠের ব্রীজ দিয়ে ভারী মালের যানবাহন যেমন- মিনি ট্র্যাক, ইজিবাইক, ভ্যান, রিক্সা, মটরবাইক নিয়ে চলাচল করেন। এইভাবে কিছুদিন চলাচলের পর এই খেয়া ঘাটটি বটিয়াঘাটা উপজেলা থেকে ইজারা দিয়ে দেন। তখন গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট দরখাস্তের মাধ্যমে আবেদন করেন যে এই ঘাটটি যেন পূনরায় ইজারা না দেন। পরবর্তীতে ইট ভাটা ব্যবসায়ী প্রফুল্ল কুমার রায় সেই ব্যক্তির ইজারার টাকা তাকে ফেরত দিয়ে ঘাটটি তিনি পরিচালনা করে আসছেন। তবে চলতি বছরের আবারও ঘাটটি ইজারা দিলে এলাকাবাসী ঘাটটি পূনরায় ইজারা না দিয়ে ঘাটটি চলাচলের জন্য উন্মুক্ত করে টোল আদায় না করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সাধারণ খেটে খাওয়া গ্রামবাসী বলেন, অনেক সময় আমরা না খেয়ে থাকি বাড়ীতে। ঠিকমত ৩ বেলা ভাত খেতে আমাদের কষ্ট হয়ে যায়। আমাদের সারাদিন তিন থেকে পাঁচ বার ঘাট পার হতে হয়। সেই খানে টোল দিয়ে আমরা কিভাবে পারাপার হব। ইট ভাটা ব্যবসায়ী প্রফুল্ল কুমার রায় খুলনাঞ্চলকে বলেন, আমি এই ঘাট পরিচালনা করতাম। আমার নিজের ব্যবসায়িক স্বার্থে ও গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে সরকার যদি এই ঘাটটি উন্মুক্ত করে দেন তাহলে আমিও আমার নিজ অর্থের ব্যয়ে যে কাঠের ব্রীজটি করেছিলাম তা চলাচলের জন্য উন্মুক্ত করে দিব। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পারাপারকারী গ্রামবাসীর খেটে খাওয়া সাধারণ মানুষ ও স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন
যুবদল কর্মী হত্যা মামলার আসামির লাশ দাফনে বাধা
যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার আসামি আমিরুল ইসলামের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আমিরুলের স্বজনদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আমিরুল ইসলাম (৫৬)। রাতে তাঁর লাশ নিজ বাড়ি মোবারকপুরে নেওয়া হয়। এরপর আমিরুলের স্ত্রী আয়েশা বেগম, বড় মেয়ে রিনিকে বেদম মারপিট করে মরদেহসহ বাড়ি থেকে তাড়িয়ে দেন নিহত পিয়ালের স্বজনেরা। রাতভর লাশ নিয়ে থানায় অবস্থান করেন মৃতের স্বজনেরা। আজ বুধবার আসরের নামাজের পর জানাজা শেষে বোনের শ্বশুরবাড়ির কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানা যায়, ঝিকরগাছার যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার ১০ নম্বর আসামি আমিরুল ইসলাম (৫৬) খুলনা জেলখানায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২৩ জানুয়ারি উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। ২৭ জানুয়ারি জেলখানা থেকে মুক্তি পান। এরপর যশোর সদর উপজেলার পুলেরহাট গ্রামে আমিরুল ইসলামের মেয়ে রিনির বাড়ি থেকে চিকিৎসাধী নিচ্ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে আমিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর কুইন্স হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিরুল ইসলামের বোন পলি খাতুন জানান, আমিরুল ইসলামের মরদেহ নিয়ে ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর গ্রামে পৈতৃক বাড়িতে নেন মৃতের মেয়ে ও স্ত্রী। আমিরুলের মরদেহ তাঁর বাড়িতে নেওয়ায় মেয়ে রিনি ও স্ত্রী আয়েশা বেগমকে মারপিট করে নিহত পিয়াল হাসানের পরিবারের লোকজন। এ সময় মরদেহসহ তাঁদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। একপর্যায়ে মরদেহ নিয়ে সারা রাত ঝিকরগাছা থানায় অবস্থান করেন তাঁরা।
আজ বুধবার আমিরুলের মরদেহ ঝিকরগাছা পৌর সদরের কাটাখাল বেলে বটতলা গ্রামে বোন পলি খাতুনের বাড়িতে নেওয়া হয়। বিকেলে তাঁকে উপজেলা শহরের কাটাখাল কবরস্থানে দাফন করা হয়। অভিযোগের বিষয়ে পিয়াল হাসানের বাবা কিতাব আলী বলেন, ‘আমাদের বাড়ির পরের বাড়িটি আমিরুল ইসলামের। আমার ছেলে খুনের পর তাঁরা সবাই পলাতক ছিল। হঠাৎ আমিরুল মারা গেলে তাঁর মরদেহ নিয়ে বাড়িতে আসে। এরপর আমার বাড়ির পাশে তাদের জমিতে দাফন করার সিদ্ধান্ত হয়। এ সময় আমিরুলের স্বজনদের সঙ্গে আমার স্বজনদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। পরে তারা অন্য স্থানে দাফন করেছে বলে শুনেছি।’
যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আল নাহিয়ান বলেন, ‘আমিরুল ইসলামের মরদেহ নিয়ে থানায় আসে স্বজনেরা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হয় দাফনের ব্যবস্থা করার জন্য। কিন্তু আমিরুলের স্বজনেরা গ্রামে দাফন করতে রাজি হয়নি। পরে তারা পছন্দের করবস্থানে দাফন করেছে।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তাঁর নামে বিস্ফোরক আইনসহ ১০টি মামলা ছিল।
খুলনায় আওয়ামী লীগ নেতা তৌহিদ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম তৌহিদকে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধুগ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মাসুদ রানা। পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি যুবদল কর্মী জি এম আশিক ইকবাল বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি চেয়ারম্যান তৌহিদ। ২০২৪ সালের ৪ জুন বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এ মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণে সহযোগিতা ও অপহরণের মামলা রয়েছে।
ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মহেশপুরের কুসুমপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র পাচার শূন্যের কোটায় আনার আলোচনা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম। সময় বিএসএফের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চান্দে রাভনসহ আট সদস্যের একটি দল অংশ নেয়।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘বিএসএফের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। আশা করছি, সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।’
খুবিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল
স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে শেষ হয়।
মিছিল থেকে শিক্ষার্থীরা ‘নিরাপত্তা চাই,’ ‘নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো’, ‘জননিরাপত্তা নিশ্চিত করো’ এমন স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘সম্প্রতি সারাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে।’ তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ি। দায় এড়ানোর প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষ্যনীয়। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই প্রশাসনের উচিত বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’
চলমান দেশব্যাপী জননিরাপত্তাহীন পরিস্থিতির কথা উল্লেখ করে ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।’
এ সময় শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’
প্রজনন মৌসুম নিষেধাজ্ঞা মানছেন না শিকারিরা, হুমকির মুখে সুন্দরবনে কাঁকড়ার বংশ বিস্তার
মো: রাজু হাওলাদার
শিলাসহ ১৪ প্রজাতির কাঁকড়ার প্রজনন হয় সুন্দরবনে। জানুয়ারি ও ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময়ে সুন্দরবনে জলজ এ প্রাণীটি শিকার নিষিদ্ধ করেছে সরকার। তবে বাজারে চাহিদা থাকায় নিষেধাজ্ঞা মানছেন না কাঁকড়া শিকারিরা।
প্রজনন মৌসুমে অবাধে ডিমওয়ালা কাঁকড়া শিকারে কাঁকড়ার বংশবিস্তারের পাশাপাশি সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা পরিবেশবাদীদের। তারা বলছেন, প্রজনন মৌসুমে কাঁকড়া রক্ষা করা না গেলে এর এর বংশবিস্তার লোপ পাবে এবং দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে পুরো সুন্দরবনের জীববৈচিত্রের উপর। পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনাময় প্রাকৃতিক এ সম্পদ রপ্তানিতেও এর প্রভাব পড়বে।
সুন্দরবনসংলগ্ন খুলনার কয়েকটি উপজেলার কয়েকজন বনজীবী জেলে জানান, কাঁকড়ার ব্যবসা বেশ লাভজনক। যে কারণে প্রজনন মৌসুমেও কাঁকড়া ধরা বন্ধ হচ্ছে না সুন্দরবনে। অধিক লাভের আশায় একশ্রেণীর জেলে বন বিভাগের কাছ থেকে মাছ ধরার অনুমতি নিয়ে বনে ঢুকে ডিমওয়ালা কাঁকড়া শিকার করছেন। প্রায় প্রতিদিনই সুন্দরবনের ভেতর থেকে কাঁকড়া ধরে নৌকায় করে লোকালয়ে নিয়ে আসা হয়। তারপর তা সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল, গোলখালি, আংটিহারা, কাটাকাট, দেউলিয়া এবং দাকোপ উপজেলার নলিয়ান, কালিনগর, কৈলাশগঞ্জ, রামনগর, বাজুয়া, চালনা ও পাইকগাছা বাজারে ডিপোতে বিক্রি করা হয়।
খুলনার পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হীরামন মন্ডল জানান, মূলত খুলনা অঞ্চলের কাঁকড়া চীন, তাইওয়ান, বেলজিয়াম, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানি এবং অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হয়। খুলনা অঞ্চল থেকে প্রায় ২৫ টন কাঁকড়া প্রতিদিন ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে খুলনা থেকে পাঠানো হয় সাত টন, সাতক্ষীরা থেকে আট টন, ও বাগেরহাট থেকে ছয় টন।
২০০ গ্রাম ওজনের মাদী কাঁকড়া বিক্রি হয় কেজি প্রতি ২,৫০০ টাকায় এবং ১৮০ গ্রাম থেকে ২০০ গ্রামের কম ওজনেরগুলো বিক্রি হয় ২,২০০ টাকা দরে। অন্যদিকে ৫০০ গ্রামেরও বেশি ওজনের পুরুষ কাঁকড়া কেজি প্রতি ১,৮০০ টাকায় বিক্রি হয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনসংলগ্ন এলাকার স্থানীয় কয়েকজন বনজীবী জেলে জানান, সুন্দরবনের নদী-খালে জাল ফেললেই কাঁকড়া ওঠে। এগুলো চড়া দামে বিক্রিও করা যায়। একশ্রেণীর ডিপো মালিক ও আড়তদারা কাঁকড়া শিকারিদের অগ্রিম টাকা দাদন দেন। তারাই সুন্দরবনের প্রভাবশালী কোম্পানি মহাজনদের সহায়তায় অসাধু বনরক্ষী ও কর্মকর্তাদের ঘুষের মাধ্যমে ‘ম্যানজ’ করে বনের নদী-খালে ঢুকে কাঁকড়া শিকারের সুযোগ করে দেন।
খুলনার কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলার কয়েকজন বনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের জীবন-জীবিকা অনেকটাই সুন্দরবনের ওপর নির্ভরশীল। কাঁকড়া ধরা বেশ সহজ এবং তা তেমন ব্যয়বহুলও নয়। যে কারণে অমাবশ্যা ও পূর্ণিমার গোনে সুন্দরবনসংলগ্ন এলাকার এক শ্রেণীর জেলে বন বিভাগের কাছ থেকে মাছ ধরার অনুমতি নেন। তারপর তারা কাঁকড়া ‘শিকার নিষিদ্ধ’ মৌসুমে চাহিদা বেশি থাকায় সরঞ্জাম নিয়ে সুন্দরবনের নদী-খালে নেমে পড়েন।
কাঁকড়া শিকারের পর বনে বসেই তারা বিক্রি করে দেন দ্বিতীয় পক্ষের কাছে। আর দ্বিতীয় পক্ষ নার্সিং পয়েন্ট বা ঘেরের কাঁকড়া বলে স্থানীয় বাজারের বিভিন্ন ডিপোয় বিক্রি করে। ডিপো ব্যবসায়ীরা কাঁকড়া কিনে ঢাকায় রফতানিকারকদের কাছে পাঠান।
অভিযোগ রয়েছে, কিছু বনরক্ষী ও কর্মকর্তা কাঁকড়া শিকারিদের সহায়তা করেন। মাঝেমধ্যে কেউ কেউ বা কাঁকড়ার দু-একটি চালান ধরা পড়লেও বন্ধ হচ্ছে না শিকার। আবার যারা ধরা পড়ছেন তথ্যপ্রমাণের অভাবে তারাও সুন্দরবনের প্রভাবশালী কোম্পানি মহাজনদের সহায়তায় দ্রুত জামিনে বেরিয়ে আবার একই কাজে ফিরছেন।
এ প্রসঙ্গে সুন্দরবন ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, দাম ও চাহিদা থাকায় প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রচ্ছায়ায় একশ্রেণীর জেলে সুন্দরবনে অবাধে ডিমওয়ালা কাঁকড়া শিকার করেন। এতে কাঁকড়ার বংশবিস্তারের পাশাপাশি সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু অসাধু বনরক্ষী ও কর্মকর্তা কাঁকড়া শিকারিদের সহায়তা করেন। সুন্দরবন সুরক্ষায় এর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানে রাষ্ট্রীয় পদক্ষেপ এবং বনে প্রবেশাধিকার আরো সংরক্ষিত হওয়া দরকার বলেও মনে করেন তিনি।
সুন্দরবনসংলগ্ন অনেক পরিবারে কাঁকড়া ধরে বিক্রি করেই চলে সংসার। কাঁকড়া ধরার দুই মাসের নিষেধাজ্ঞায় চলতে কষ্ট হয় তাদের। এ সময় তাদের সরকারি সহায়তা খুবই দরকার।
এ বিষয়ে খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজনন মৌসুম। এ মৌসুমে সুন্দরবনে কাঁকড়া ধরা নিষিদ্ধ। সুন্দরবনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেসহ সংশ্লিষ্ট সবার প্রতি বনবিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এরপরও কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চোরাইপথে কাঁকড়া আহরণের প্রবণতা বন্ধে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
কাঁকড়া শিকারের সঙ্গে বন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।











































