Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

18
মাল্টা ফুলে ভ্রমরের আনাগোনা

শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৪০ দিন ছুটিতে ডেঙ্গু শঙ্কা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ৭ এপ্রিল পর্যন্ত থাকবে এ ছুটি। দীর্ঘ ছুটিতে সঠিক ব্যবস্থাপনা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এডিস মশার আতুর ঘরে পরিনত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
শিক্ষা বিভাগ সুত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলায় ১২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মহাবিদ্যালয় রয়েছে। এর বাইরে বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এবং ০২ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের এ ছুটি শুরু হবে।
এ বিষয়ে চিকিৎসক, আবহাওয়াবীদ, সরকারি কর্মকর্তা ও সচেতন মহলের সাথে কথা বলে জানা গেছে, একই সাথে পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের লম্বা ছুটি হচ্ছে। এ সময় বৃষ্টি হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা ফুলের টব, ডাবের খোসা, পলিথিন বা অন্যান্য স্থানে জমে থাকা পানি, ড্রেন, প্যান ও প্লাস্টিকের পরিত্যাক্ত পাত্রে পানি জমে ডেঙ্গ রোগের বাহক এডিস মশার জন্ম হতে পারে। তাই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী ও অন্যান্য কর্মীদের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যাক্তিরা।
ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় বলেন, ‘ছুটির আগে আমরা প্রতিটা ক্লাস্টার মিটিং এ ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা দিয়েছি। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট প্যান চটের বস্তা দিয়ে ঢেকে রাখা, টবের পানি দুই দিন পর পর পরিবর্তন করা ও বৃষ্টি হলে ক্যাম্পাসে পানি জমলে তা অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এগুলো নিশ্চিত করবেন।

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জর বিএএম উপপরিচালক মো. নুরুল হাসান ফারিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম,ডিজিএফআই সাতক্ষীরার উপপরিচালক মো.রেজাউল হক চৌধুরী, জেলা মৎস্য অফিসার জি. এম সেলিম, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়ন খুলনার পরিচালক মোল্ল্যা আবু সাঈদ, আনসার ব্যাটালিয়ন যশোর এর পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন, সংযুক্ত খুলনা রেঞ্জ এর উপপরিচালক মো.আজিম উদ্দীন, যশোর জেলা কমান্ড্যান্ট মোঃ আল-আমিন হোসেন, খুলনা জেলা কমান্ড্যান্ট মো.মিনহাজ আরেফিন, সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সাতক্ষীরা জেলা হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আজগর আলী প্রমুখ। এছাড়া সাতক্ষীরা জেলায় কর্মরত বর্তমান ও সাবেক আভি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পবদীর প্রাধিকারকৃত ৩০০ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা উপস্থিত রয়েছেন।

ভেজালমুক্ত শুটকি তৈরী করে স্বাবলম্বী খুলনা ডুমুরিয়ার নিরাপদ বিশ্বাস
জাহিদুর রহমান
কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হচ্ছে সমুদ্রিক মাছের শুঁটকি। ভেজালমুক্ত শুটকি তৈরীর ব্যবসায় জনপ্রিয় হয়ে উঠেছেন খুলনাডুমুরিয়ার নিরাপদ বিশ্বাস। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এই ব্যবসায় বেকার এবং সল্প আয়ের মানুষের কর্মসংস্থান ও বাড়াতে পারবে বলে মনে করেন তারা।
দিগন্ত বিস্তৃত ফসলের মাঠের এক পাশে দেখা যায় কেউ কাঁচা মাছ রোদে শুকাতে ব্যস্ত রয়েছেন। কেউ বা আবার বিক্রির জন্য প্রস্তুত করছেন শুটকি মাছ। মোটকথা শুঁটকি সেডে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিন্তু এসব শুঁটকি উৎপাদন কিংবা বিপণন ব্যবস্থায়এখনও লাগেনি কোন আধুনিকতার ছোঁয়া। খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বকুলতলা গ্রামের নিরাপদ বিশ্বাস তার নীজ বাড়ির আঙিনায় সমুদ্রিক মাছের শুঁটকি তৈরি করে ইতিমধ্যে ব্যাপাক সাড়া ফেলেছেন। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছেন নিরাপদ বিশ্বাসের ভেজাল মুক্ত শুটকি। এমনকি এলাকার অনেকের কর্মসংস্থানের ও সৃষ্টি হয়েছে । দৈনিক দুই বেলা খাবার ও ৫শত টাকা করে হাজিরা পেয়ে খুশি নিরাপদ বিশ্বাসের শুটকি তৈরির শ্রমিকেরা।
প্রতিদিন ১০ থেকে ১৫ জন শ্রমিক দিনভর মাছ শুকানোর কাজে ব্যস্ত থাকেন। আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত শুঁটকি শুকানোর কাজ চলে। নিরাপদ বিশ্বাস জানায় এই মাছ শুকানোর কাজে শুধু মাত্র লবণ ব্যবহার করা হয়। এতে অন্য কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে না।
নিরাপদ বিশ্বাসের শুঁটকি ব্যবসার প্রসার ঘটাতে মৎস্য অধিদপ্তর সব প্রকার সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। বেকার জীবনের অভিশাপ থেকে বেড়িয়ে আসতে নিরাপদ বিশ্বাস কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই সামুদ্রিক মাছের শুঁটকি তৈরি করে বছরে কয়েক লাখ টাকা আয় করছেন।

সভাপতি – আসাদুস,সম্পাদক -কামাল
পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব মূখর পরিবেশে গদাইপুর বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে ৪৩৮ জন ভোটারের মধ্যে ৩৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সমিতির ব্যবস্থাপনা পরিষদের মোট ৫ টি পদের মধ্যে সভাপতি, সম্পাদক ও সহ সভাপতি সহ ৩ টি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে চেয়ার প্রতীকে ২২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এ পদে জামিরুল ইসলাম জামির ছাতা প্রতীকে ১৫৮ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে ফুটবল প্রতীকে ২০৯ ভোট পেয়ে আল আমিন নির্বাচিত হয়েছেন। এ পদে মিজানুর রহমান মোরগ প্রতীকে ১৭১ ভোট পেয়েছেন। সম্পাদক পদে তালাচাবি প্রতীকে ৩৬৩ ভোট পেয়ে কামাল সরদার সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে শাফিয়ার রহমান মাছ প্রতীকে ১৯ ভোট পেয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলিউডর রহমান গাজী কোষাধ্যক্ষ, আফসার উদ্দিন গাজী ও রাজিব গাজী সদস্য নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আমির হোসেন, তোরাব আলী ও সাংবাদিক ফসিয়ার রহমান। উপস্থিত ছিলেন থানার এএসআই গৌতম মন্ডল।

পাইকগাছায় প্রতিপক্ষ ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ীর ঘেরাবেড়া ভাংচুরের অভিযোগ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় প্রতিপক্ষ ভাই ও তার পরিবারের বিরুদ্ধে বসতবাড়ীর ঘেরাবেড়া ভাংচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে মজিদ গাজীর সাথে প্রতিপক্ষ ভাই আবু হাসান গাজীর সাথে বসতবাড়ীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাই আবু হাসান ও তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে মজিদ গাজীর ঘেরাবেড়া ভাংচুর করে ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা মজিদ ও তার পরিবার কে গালিগালাজ সহ মারপিট করতে উদ্যত হয়। এঘটনায় মজিদ বাদি হয়ে মঙ্গলবার সকালে হাসান গাজী সহ প্রতিপক্ষ ৫ জন কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করে। এব্যাপারে প্রতিপক্ষ আবু হাসান গাজী বলেন বসতবাড়ির পারিবারিক যাতায়াতের পথ মজিদ ও তার লোকজন ঘিরে দিলে বিরোধ তৈরী হয় এবং এ ঘটনায় কয়েকদিন আগে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও করা হয়। তদন্ত করলে সঠিক বিষয়টি জানা যাবে। থানার এএসআই গৌতম মন্ডল জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার দুপুর ১.০০ টায় প্রতিষ্ঠানের কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা ও সহ-সভাপতি, বোর্ড অব গভর্নরস, খুলনা পাবলিক কলেজ জনাব মোঃ ফিরোজ সরকার এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম, এএসসি। প্রধান অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে ছাত্রদেও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন এবং মাদক ও সন্ত্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক জনাব শঙ্কর প্রসাদ ঘোষ। অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।

কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুলের ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক শিার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। সে কারণে নিয়মিত লেখা-পড়ার পাশাপাশি সুস্থ সবল দেহ গঠনে শিক্ষার্থীদের ক্রীড়ানুশীলনে মনোযোগী করতে অভিভাবকদের যত্নবান হতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিাঙ্গন ও নিজ বাড়ির আঙ্গিনাসহ সর্বত্র পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখার আহবান জানান।
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল ৩টায় বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার খুলনা পাবলিক কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষাক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসক জাতীয় পর্যায়ের ক্রীড়া ইভেন্টে বিজয়ী হওয়ায় কলেজের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

খুলনায় সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী
তথ্য বিবরণী
দুই দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তারাই আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের জীবন গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান ও সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সোনা আক্তার। আমিন-মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওয়াজ মাহফিলে শেষ দিনে প্রধান বক্তৃা ছিলেন মাওলানা মুফতী কাওসার আহমাদ গোপালগঞ্জ এবং বিশেষ বক্তৃতা ছিলেন হাফেজ মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান।

কয়রায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি মো. কোহিনুর আলম (৪৫)কে আটক করেছে কয়রা থানা পুলিশ । মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কয়রা থানার এসআই রাজেতের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার উত্তর বেদকাশী কাছারিবাড়ি বাজার হতে তাকে আটক করা হয় ।
জানা গেছে, কোহিনুর আলমের বিরুদ্ধে কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রয়েছে, যার মামলা নং সি.আর-৬৪৩/২৫, তারিখ ১৫/০১/২৫। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, মারামারি, চাঁদাবাজি, ঘের দখল জমি দখল সহ নানা অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল কোহিনুর আলম । তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল বলেন আটককৃত কোহিনুর আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মেরেলগঞ্জে নবনিযুক্ত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১১টায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ-এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার মুখপাত্র সায়মন জিওনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিষয়ক ব্যক্তিত্বরা।
সভায় নবনিযুক্ত ইউএনও হাবিবুল্লাহ বলেন, “উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রশাসন পরিচালিত হবে। সকলের সহযোগিতায় মোরেলগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কাজ করবো।”
উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা ইউএনওকে স্বাগত জানিয়ে মোরেলগঞ্জের উন্নয়ন ও সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয় এবং সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মাগুরা সূর্যমুখী শিশু বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সমাপ্ত
মাগুরা প্রতিনিধি
মাগুরা সূর্যমুখী শিশু বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা প্রশাসক, মাগুরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অসাধারণ পারফরম্যান্স, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার জন্য বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদ্যালয়টি জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পিলখানা ট্রাজেডির মতো ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে আর যেন না হয়। এ ঘটনায় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা শহীদ হন, যা দেশের জন্য এক অপুরনীয় ক্ষতি। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি স্থাপন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার পথে যে কোন ধরণের প্রতিবন্ধকতা বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। আগামীর দেশ হবে শান্তির বাংলাদেশ-এটাই আমাদের প্রত্যাশা।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাশুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল-সহ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা শেষে পিলখানা ট্রাজেডিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অ্যাওয়ার্ড বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
তথ্য বিবরনী
প্রথমবারের মতো জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫ বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার সকালে খুলনা জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণতন্ত্রকে জোরালো করতে চাই, তা করতে হলে বিতর্কের বিকল্প আর কি আছে। বিতর্কই পারে উন্নয়ন ও গণতন্ত্রের আস্থাকে শক্তিশালী করতে। এই চিন্তা থেকেই নতুন প্রজন্মের মধ্যে বিতর্কের চেতনাকে সম্প্রসারিত করতে ও ছড়িয়ে দিতে চাই। বিতর্কের মূল চেতনা ধারণ করে সমাজ, যুক্তি, মুক্তি, বুদ্ধিবৃত্তিক একটি সমাজ গড়ে তুলতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা মেধাকে শানিত করবে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আশা করি।
খুলনা জিলা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোল্লা মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের মহানগরের আটটি এবং উপজেলা পর্যায়ের নয়টি বিদ্যালয়ের প্রায় ৫৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিবিদদের কল্যাণে নানা সংকটের মধ্যেও বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। এ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আগামীর কৃষিবিদ। তাদের অগ্রজরা শিক্ষাজীবনের মতো পেশাগত জীবনও আলোকিত করেছেন। অগ্রজদের পদ অনুসরণ করে তারাও মেধা ও দক্ষতা দিয়ে দেশের কৃষি সেক্টরকে বিকশিত করবেন- সে প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ’২০ ব্যাচ দেশকে নতুনভাবে চেনার সুযোগ করে দিয়েছে। তাদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্যহীন দেশ পেয়েছি। তাদের অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। কর্মজীবনে তাদের গতিশীল নেতৃত্বে দেশ ও জাতি উপকৃত হবে বলে আমি আশাবাদী। উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। শিক্ষকদের মধ্য থেকে বক্তৃতা করেন প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মাহতালাত আহমেদ, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম ও ২০ ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার।
শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন নুসরাত জাহান ঐতিহ্য, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সুমন হোসেন, পিযুষ কান্তি সরকার, আফরিন সুলতানা, আসাদুর রহমান আসাদ, প্রতিমা ঘিমিরে ও বিপ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাবনী আক্তার ও আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অর্জন ও অবদান তুলে ধরতে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে হাদী চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অদম্য বাংলা চত্বরে আলোচনা সভায় অনুুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। শিক্ষা-গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অর্জন, অগ্রগতি ও অবদান গণমাধ্যমে তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, খুবি সাংবাদিক সমিতির কর্মকাণ্ড প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তারা গণমাধ্যমে প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহার ও শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে কোনো সংবাদের মাধ্যমে যাতে কারও মানহানি না ঘটে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান এবং আগামী এ সংগঠনের বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদের ওপর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। এজন্য তাদের লেখনি সবসময় হওয়া উচিত বস্তুনিষ্ঠ। যাতে তাদের করা কোনো সংবাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। উপ-উপাচার্য শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের যে সাফল্য রয়েছে তা গণমাধ্যমে তুলে ধরতে ক্যাম্পাস সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, বিগত সরকারের সময় বাক-স্বাধীনতার টুঁটি চেপে ধরা হয়েছিল কিন্তু বর্তমানে দেশের গণমাধ্যম মুক্ত স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা যাতে ক্ষুণ্ন না হয়, সেজন্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কারও চরিত্রহরণ না করায়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় ও আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সভাপতি একরামুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে কেক কেটে খুবি সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

মোংলায় নারী মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নারী মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারী মৎস্যজীবিদের মান উন্নয়ন ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাদাবন সংঘ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এ মতবিনিময় সভায় ৩১জন নারী মৎস্যজীবির বৈষম্য ও অবহেলার বিষয়টি তুলে ধরা হয়। সভায় নারী জেলেরা বলেন, জেলে হয়েও কোন সহায়তার চাল তারা কখনও পান না। তাদেরকে সরকারিভাবেও দেয়া হয় না বিকল্প কোন প্রশিক্ষণ। তাই অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়েছেন তারা। এছাড়া তাদের সন্তানদেরকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা প্রদাণের দাবি জানান নারী মৎস্যজীবী। এ মতবিনিময় সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার জুবাইর হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, আবুল হাসান, আলী আজিম ও বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমিরা জুঁই, মেহেদী হাসান এবং কামরুন্নাহার।

প্রেমবাগ ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগে
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির অফিসে সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ। হামলা ও ভাঙচুরের ঘটনায় ৮ জনের নামে ও ১৪/১৫ জন অজ্ঞাত উল্লেখ করা হয় অভিযোগে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) লিখিত অভিযোগ দায়ের করেন ওয়ার্ড বিএনপির সাধারণত সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোর জেলা টাউন হল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা কে সফল করতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন গত সোমবার (১৭ ফেব্রুয়ারি)। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এসে সেই কর্ম সূূচিতে বাধা দেয় এবং বলেন ১৮ তারিখের জনসভায় কেউ যেনো যোগদান না করে। তাদের এই হুমকি উপেক্ষা করে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা যশোর জেলা টাউন হল ময়দানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় যোগদান করেন। এনিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নটায় ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এসময় অফিসে বসে থাকা কয়েকজন নেতাকর্মীক সন্ত্রাসীদের এলোপাথাড়ি আঘাতে আহত হয়। তাদের চিৎকারে আশেপাশের স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগের সত্যতা স্বীকার করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আলিম বলেন প্রেমবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

দাকোপে কৃষকের টমেটো খেতেই পড়ে নষ্ট হচ্ছে, স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল
শামীম হোসেন – দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে কৃষকের টমেটো খেতেই পড়ে নষ্ট হচ্ছে, স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল স্বপ্ন পূরণ হলো না। সত্যি দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তাই মনে হলো। খেতকে খেত টমেটো চাষীদের খেতে পড়েই নষ্ট হচ্ছে। এ যেন এক অবাক কাহিনী টমেটো খেতের দিকে তাকালে কৃষকের চোখ ভিজা কান্নায় মন ভেঙে যায়। শুধু টমেটো নয় খেতে পড়ে নষ্ট হচ্ছে ওলকপি, ফুলকপি, পাতাকপি, বেগুন সহ সকল সবজিসহ কাঁচা তরিতরকারি। কথা হয় দাকোপের কৈলাশগঞ্জ মধ্যমপাড়া গ্রামের বিজন গাইনের সাথে তিনি বলেন বাজারে তরিতরকারির যে দাম তাতে তোলা খরচ ও উঠবে না। তাই খেতে পড়েই নষ্ট হচ্ছে আমাদের খেতের টমেটো। টমেটো খেতে পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে বুক ফেটে কান্না করা ছাড়া আর কিছু করার নাই। বাজারে ২ টাকা ৩ টাকা টমেটোর কেজি যা কৃষককে মেরে ফেলা ছাড়া আর কিছুই না। আর ওলকপি, ফুলকপি, পাতা কফির দাম তো বাজারে বলেই না। দুঃখের কথা কি বলবো ভাই মানুষ তো দুরের কথা গরুতেও খেতে চাচ্ছে না টমেটো। বাজারে প্রতিটা জিনিসপত্রের যে দাম সেখানে শুধু কাঁচা মালের দাম কমালে হবে। তাই ধারদেনা করে খেতে টমেটো চাষ করে আজ বিপদে পড়ে আছি। এক বুক স্বপ্ন নিয়ে চাষ করেছিলাম টমেটো। ফলনও ভালো হয়েছে তবে দাম না থাকায় খেতেই নষ্ট হচ্ছে শত শত মন টমেটো। তাই আমাদের জন্য কেউ নেই কৃষক মরুক আর বাঁচুক তাতে কার কি আসে যায়।

কেশবপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
কেশবপুরের থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের দোসর একাধিক মামলার আসামি গোলাম কিবরিয়া মনি (৫০ ) গ্রেফতার হয়েছে। সোমবার ২৪ শে ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৮ নং সুফলাকাঠি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনিকে তার বাড়ি থেকে আটক করে।
এই বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোলাম কিবরিয়া মনির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা ও একাধিক অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে হস্তান্তর করা হয়েছে।

রূপসায় স্থানীয় সরকার দিবস পালিত
রূপসা প্রতিনিধি
স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী।
বক্তৃতা ও উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মো:রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো:রাসেল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: আছাফুর রহমান, আজিজুল ইসলাম নন্দু, মো: মাসুম বিল্লাহ, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ,রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও শুধী জন উপস্থিত ছিলেন।

কয়রায় ঘাতক ইটের ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় ইট পরিবহন করা ট্রলির ধাক্কায় রিজিয়া নামে এক পথচারী নিহত ।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কালনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজিয়া (৬৫) উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আঃ মজিদ গাজীর স্ত্রী।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান। এ সময় বাজারে কাঁচামাল ব্যবসায়ী মদিনাবাদ গ্রামের আবু বকর গাজী (৫৮) নামে আরও একজন আহত হয়ে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত বৈদ্য বলেন, গুরুতর আহত অবস্থায় বিকালে রোগীটি হাসপাতালে ভর্তি হয়। তার পা ও হাত ভেঙে যায়। আমরা সর্বাত্নক চেষ্টা করেছি। রাত আটটার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সড়ে চারটার দিকে কয়রা উপজেলা সদর থেকে একটি ট্রলি বেপরোয়া দ্রুত গতিতে চাঁদআলীর দিকে যাওয়ার সময় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার পাশের রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা সড়কের উপর উঠলে পিছন দিক থেকে ট্রলির ধাক্কায় পাকা রাস্তার উপর পড়ে যায়। ট্রলির ধাক্কায় তিনি সড়কের উপর পড়ে গেলে তার মাথায় আঘাত ও শরীরের উপর দিয়ে পিছনের চাকায় চাপা দিয়ে যায় । এছাড়া ওই সময় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কাঁচামাল বিক্রেতা আবু বকর গাজী ট্রলির আঘাতে আহত হয়। স্থানীয়রা তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠান এবং ঘাতক ট্রলিটি আটকিয়ে রাখেন।
নিহতের ছেলে আমিরুল ইসলাম জানান, তার মা গতকাল কালনা মাদ্রাসার মাহফিল শুনতে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বিকালে ফেরার পথে কয়রা-পাইকগাছা প্রধান সড়কে উঠলে পিছন থেকে ট্রলি ধাক্কা দেয়। নিহতের চার মেয়ে ও দুটি ছেলে রয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, দুর্ঘটনায় একজন বৃদ্ধা মারা গেছেন। ট্রলি জব্দের পাশাপাশি চালক পাইকগাছা উপজেলার রাড়ূলি গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে দেবদাসের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
তথ্য বিবরনী
দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে নগরীর জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, সুশাসন ও জনগণের অধিকার সুনিশ্চিত করতে তথ্যের কোন বিকল্প নেই। প্রত্যেকেরই তথ্য জানার অধিকার আছে। তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন দরকার। সেলক্ষ্যে সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। প্রত্যেক প্রতিষ্ঠানে তথ্য প্রদানের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন। তবে তথ্য চাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য চাইতে হবে, তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে তথ্যমেলা জনগণকে তথ্য দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন, ডেপুটি পোস্ট মাস্টার জুবায়দা গুলশান আরা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ, প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন খুলনা সনাকের সভাপতি অধ্যাপিকা রমা রহমান।
দুই দিনব্যাপী এ তথ্যমেলা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি চলবে। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতিবিরোধী নাটক।

স^াস্থ্যকর খুলনা নগরী গড়তে প্রচার কৌশল বিষয়ে সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা শহরকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে কমিউনিটি পর্যায়ে ব্যাপক প্রচার বিষয়ে পরিকল্পনা সভা মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, খুলনা নগরীকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক প্রচারের ক্ষেত্রে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। সবাইকে স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে জানাতে হবে এবং স¦াস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে নাগরিকদের উৎসাহ দিতে হবে। গৃহস্থালির আবর্জনা বাড়ির সামনে অথবা ড্রেনে ফেললে চলবে না, বরং ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলার চর্চা করতে হবে। পরিচ্ছন্ন শহর গড়ে তোলা চ্যালেঞ্জিং তবে অবশ্যই বাস্তবায়নযোগ্য। এটি বাস্তবায়িত হলে খুলনাবাসী উপকৃত হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় কেসিসি সচিব শরীফ আসিফ রহমান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছঃ শাহীন আখতার পারভীন, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) খোন্দকার হোসেন আহম্মদ, কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার-সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি, ক্রীড়াবিদ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় স্বাস্থ্যকর শহর বিষয়ে তথ্য উপস্থাপন করেন বিশ^স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খুলনা নগরী গড়তে প্রচার কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

হরিণাকুন্ডুতে আইনজীবী সহকারী মুসা হত্যার ১৪ দিনেও গ্রেফতার হয়নি আসামী
ঝিনাইদহ প্রতিনিধি
স্বামী হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে নিহত মোশাররফ হোসেন মুসার স্ত্রী ময়না খাতুন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ১১ ফেব্রয়ারি তার স্বামী মাঠে কলার ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে সামাজিক ও রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডে অংশ নেয় ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামের মোঃ সাঈদ মোল্যা, হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের বকুল মন্ডল, মোঃ আঃ জব্বার, মোঃ নাজমুল হোসেন, মোঃ আকুল হোসেন, মোঃ মোস্তাক হোসেন, আমিরুল ইসলাম, মোঃ আঃ আলীম মন্ডল, মোঃ মনিরুল ইসলাম, অন্তর হোসেন, মোস্তফা, মোঃ সরোয়ার ওরফে সরো, মোঃ ইকরামুল ওরফে ইকরা, মোঃ ওমর আলী, মোঃ লিটন হোসেন, মোঃ হাসান, নুর নবী, হযরত খাঁ, মহিন মন্ডল ও মোঃ কছিম মোল্যা। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা করা হলেও ১৪ দিনে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং আসামীরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলার বাদী ও সাক্ষিদের প্রতিনিয়ত হত্যার হুমকী দিচ্ছে।
মায়ের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্ত পাঠ করেন, একমাত্র সন্তান ইমতিয়াজ আহমেদ অভি। এ সময় উপস্থিত ছিলেন, নিহত’র ভাই দবির উদ্দীন, হানিফ মন্ডল, নাসির উদ্দীন, ভাতিজা রবিণ হোসেন, তানজির আহম্মেদ বাপ্প্,ি সানজিদ আহম্মেদ তুর্য্য, সাদিয়া মেহেজাবীন লিন্ডা ও লাবনী আক্তার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত’র স্ত্রী ময়না খাতুন জানান, আসামীদের সাথে তার স্বামীর সামাজিকতা ও রাজনৈতিক বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে গত ১০ ফ্রেব্রয়ারি একবার মোশাররফ হোসেন মুসাকে হত্যার চেষ্টা করা হয়। পরদিন সকালে মোশাররফ হোসেন মুসা মাঠে যাওয়ার সময় হাকিমপুর ব্রীজের কাছে আসামীরা জোটবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, শাবল, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে হত্যা করে। হত্যার ১৪ দিন পার হলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় পরিবারে চরম হতাশা বিরাজ করছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রতিশ্রুতি দেওয়া ৪ দফা দাবী বাস্তবায়ন ও দাবীর বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং (ম্যাটস)’র শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে সংগঠনটির কেন্দ্রীয় দাপ্তরিক সম্পাদক আবু বকর সিদ্দীক, জেলা শাখার সভাপতি মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক সাগর পাল, মেডিকেল সহকারী রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর পর ধরে ম্যাটস শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবী পুরণে আন্দোলন করে আসছে। গত ২২ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় দাবী বাস্তবায়নে ৩ দিনের সময় নিয়ে তা আজও পুরণ করেনি। এছাড়াও আমাদের যৌক্তির দাবী নিয়ে কিছু মহল কটুক্তি ও মিথ্যাচার করছে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত দাবী বাস্তবায়নের আহ্বান জানানো হয় সেই সাথে কটুক্তির প্রতিবাদ জানানো হয়।

দামুড়হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা লুট,গ্রেফতার ৪
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই এর ঘটনার কয়েক ঘন্টার মাথায় পুলিশ ৪ ছিনতাই কারীর কাছে থাকা লুণ্ঠিত মালামালসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি হাসুয়া ও মোটরসাইকেল উদ্ধার করা করেছে।
মঙ্গলবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়,সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় দর্শনার দর্শনা হরিশচন্দ্রপুর গ্রাম থেকে ৪ ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন দর্শনার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে মওলা বকস্ (৫৪), দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছালাম (৩৫), দর্শনা সড়াবাড়ীয়া গ্রামের মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৪২), দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আসকার (৪৬)। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা আরও জানান, ২৩ ফেব্রুয়ারি রাতে সাব্বির সাগর ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসসয় দর্শনার হরিশচন্দ্রপুর গ্রামে ৪ ছিনতাইকারী সাব্বিরকে কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছে থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হলে দর্শনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার আসামিদের কাছে থাকা লুণ্ঠিত স্বর্ণের বালা ও নগদ ২৫ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করেন।

মোংলায় অপারেশন ডেভিল হান্টে ২জনকে আটক করেছেন কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় অপারেশন ডেভিল হান্টে দুইজন আটক হয়েছেন। তাদেরকে মঙ্গবার ভোরে আটক করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেঃ মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে মোঃ আব্দুল খালেক খান (৫৪) ও মোঃ নূর আলী শেখ (৬৪) নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। তারা দুইজন আওয়ামী লীগের নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার দুপুরে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, কোস্ট গার্ডের সোপর্দ করা আওয়ামী লীগের দুই নেতা-কর্মীকে দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় ২ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র্যাব-৬। সোমবার রাতে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা ও গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় গতকাল শৈলকুপা থানায় মামলা দায়ের করা হলে রাতে অভিযান শুরু করে র্যাব। রাতেই ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্বশ্বানঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে।

কালিগঞ্জে কেয়ার ফর ওম্যান প্রকল্পের অবহিতকরণ সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে কেয়ার ফর ওম্যান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় সুশীলন এর হলরুমে আভাস, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, কোষ্ট ফাউন্ডেশন ও ষ্ট্রীট চাইল্ড এর বাস্তবায়নে বিল এন্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশন’র অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম বাবু, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ডক্টর মিজানুর রহমান, সহ-সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও নবযুগ শিক্ষা সোপানের সহকারী শিক্ষক আফজাল হোসেন, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রাম প্রসাদ ঘোষ, উপজেলা সিপিপি এর ডেপুটি টিম লিডার শেখ পারভেজ ইসলাম, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সদস্য শের আলী, মৃত্তিকা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সালাম, মিডা সংস্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ, কুশুলিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান শেখ খায়রুল আলম, ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক, তারালী ইউপি সদস্য দেব প্রসাদ মন্ডল, চাম্পাফুল ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা স্বপ্না খাতুন, মহিলা বিষয়ক অফিসের আকতারুর রহমান, প্রাণি সম্পদ অফিসের সুকান্ত দাশ, তারালী ইউপি’র সিপিপি টিম লিডার শরিফুজ্জামানসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
প্রজেক্ট অফিসার শাহিনুর ইসলামের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যে, কার্যক্রম, বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক।
এ সময় মিল অফিসার নাছরিন খানম, কোষ্টের অ্যাডভোকেসি এন্ড কর্ডিনেটর এমডি ইউনুস, আভাসের জেন্ডার এন্ড সেইফ গার্ডিং অফিসার ক্রিষ্টিনা হিয়ারা বরই ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন

আযম খান সরকারি কমার্স কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
আযম খান সরকারি কমার্স কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান প্রধানের যোগদান পরবর্তী সংবর্ধনা মঙ্গলবার কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় কলেজের বিভিন্ন বিভাগ ও ইউনিট এবং বিভিন্ন সরকারি কলেজ থেকে আগত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিদের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোঃ আনিছুর রহমান, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবাল আনোয়ার, আযম খান সরকারি কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন আনজুম সুলতানা, প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল ও প্রফেসর জাহানারা, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল গফ্ফার, সরকারি হাজী মুহাসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. প্রফেসর মোঃ হানিফ মল্লিক, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ হাবিব ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান, আযম খান সরকারি কমার্স কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম, প্রফেসর মোহাম্মদ আবুল ফজল, প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর মোসাম্মৎ শাহানাজ বেগম, প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলী, প্রফেসর কল্লোল কুমার রক্ষিত, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যাপক আশফাক উদ্দিন আহমেদ, প্রফেসর মোঃ শাহাদৎ হোসেন শেখ, প্রফেসর এম এম হোসেন আলী, চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর শামসুর রহমান, ইঞ্জিনিয়ার কাজী মোঃ রুহুল আমিন, আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রুহুল আমীন, তারক চাঁদ ঢালী, প্রবীর মজুমদার, মোঃ নজরুল ইসলাম, এ,বি,এম, হাসানুজ্জামান, পরিতোষ কুমার হোড়, দেবজ্যোতি কুন্ডু, সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ ও প্রভাষক মোঃ কামরুজ্জামান, খুলনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, সুন্দরবন সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, আযম খান সরকারি কমার্স কলেজের প্রধান সহকারী মো: আতিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি নাজিম উদ্দিন শামীম ভুইয়া, মোঃ আমিনুজ্জামান সুজন, মোঃ তারেক রহমান, আব্দুল্লাহ মোঃ তাহের প্রমুখ । অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী অধ্যাপক সৈয়দ বুলবুল আলী।

রমযান-ঈদে মুরগীর ডিম, মাংস ও দুধের সরবরাহ এবং মূল্য সহনীয় থাকবে খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি
খবর বিজ্ঞপ্তি
মাহে রমযান ও পবিত্র ঈদুল ফিতরে খুলনাসহ সারা দেশে পোল্ট্রি ও ডেয়ারী শিল্পের উৎপাদিত পুষ্টিকর আমিষপণ্য মুরগীর ডিম, মাংস ও তরল দুধের মূল্য সর্বনিশ্নে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন (বিপিআইএফ) ও খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ। বিবৃতিতে পেশাজীবী কৃষিভিত্তিক শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুলনাসহ দেশের মানুষের আমিষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার সামর্থ্য রয়েছে খামারীদের। তাঁদের উৎপাদিত মুরগীর ডিম, মাংস ও তরল দুধের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে যে ধরনের সরকারি সাহায্য-সহযোগিতা প্রয়োজন ছিল তা না পেয়েও অদম্য খামারিরা সম্পূর্ণ নিজ উদ্যোগে দেশের জন্য যা করেছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু চাহিদার অতিরিক্ত মুরগীর ডিম, মাংস ও তরল দুধ উৎপাদন করেÍযথাযথ মূল্য না পেয়ে হতাশা, দুঃখ ও ক্ষোভ বেড়েছে খামারী পরিবারগুলোর। এ অবস্থা থেকে নিরসনে অবিলম্বে পশুখাদ্য, ওষুধ ও বাচ্চার মূল্য কমাতে হবে। এছাড়া গরু-মোষ আমদানী বন্ধ, বিদেশী বিনিয়োগের নামে বহুজাতিক কোম্পানীকে পোল্ট্রি চাষে সরকার ঘোষিত অনুমতি বাতিল, কৃষিজ-ভিলেজ ও লাইভ স্টক এর আদলে বাজার স্থাপন এবং ব্যবস্থাপনার উন্নয়ন, চাহিদার আলোকে উৎপাদনের যাওয়ার জন্য পশু শুমারীর ব্যবস্থা করা, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, খামারীদের কৃষি ভর্তুকীসহ সুযোগ-সুবিধা বৃদ্ধিতে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দে দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাম হোসেন, উপদেষ্টা আলহাজ্ব শেখ নুরুল ইসলাম, শেখ হেমায়েত উদ্দিন, মোঃ আল মামুন, আফ্রিদুল ইসলাম বাবু, মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক অ্যাড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ।

কয়রায় ঘাতক ট্রলি কেড়ে নিল বৃদ্ধা রাজিয়ার প্রাণ
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় অবৈধ ট্রলির ধাক্কায় রিজিয়া নামের এক বৃদ্ধার মৃত হয়েছে। গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা গেছেন। এর আগে ঐ দিন বিকাল ৪ টায় উপজেলার কালনা বাজার নামক স্থানে ট্রলির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হন । নিহত রিজিয়া খাতুন (৬৫) মঠবাড়ি গ্রামের আঃ মজিদ গাজীর স্ত্রী। এ ছাড়া ঐ ঘটনায় আহত কাঁচামাল বিক্রেতা আবু বকর গাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালনা বাজারের ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাজিয়া খাতুন কালনা মাদ্রাসায় ওয়াজ-মাহফিল শুনে ঐ দিন বাড়ি ফেরার পথে মাদ্রাসার সামনে সড়কে দাঁড়িয়ে থাকেন। এমন অবস্থায় একটি ট্রলি তাকে পিছুন থেকে ধাক্কা দিয়ে পায়ের উপর দিয়ে চালিয়ে যান। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতর ৪ কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত রিজিয়ার মুত্যর বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ঘটনায় ট্রলি চালক পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের কৃঞ্চপদ দাসের পুত্র দেবদাসের নাম উল্লেখ সহ আরও ১ জনকে অজ্ঞাত আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার ট্রলি জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।

বটিয়াঘাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ শাওন’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিএনপিনেতা কামরুল ইসলাম, রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, মোঃ রাশেদ কামাল, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য কৌশিক পাল, ইউনিয়ন পরিষদ’র প্রসাশনিক কর্মকর্তা যথাক্রমে, আবুল কালাম আজাদ, চিরঞ্জীব রায়, এইচ এম বাবলুর রহমান, ধীমান মল্লিক, এস এম রজিবুল, মোঃ শামীমুজ্জামান, শশাংক রায় প্রমূখ। সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ছাড়ার নির্দেশ
স্টাফ রিপোর্টার
নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাগেরহাটে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
নিজস্ব প্রতিনিধি
১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদ সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ নাম না জানা শহীদদের স্মরণে রেখে দেশে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শহীদদের যথাযথ শ্রদ্ধা জানানোর জন্য দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার রয়েছে। তবে ভাষা আন্দোলনের ৭৩ বছর পেরিয়ে গেলেও বাগেরহাটের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ফলে কোমলমতি শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না।
অস্থায়ী শহীদ মিনার তৈরি করে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন তারা। জানা গেছে, বাগেরহাটের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার মধ্যে ১১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র ২৫৭টি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার আছে। ফলে বাকি ৯০৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করে। অনেকে আবার শুধু জাতীয় পতাকা উত্তোলন করেই দায়িত্ব শেষ করেন। এতে শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি সম্পর্কে গভীরভাবে জানতে পারেন না।
কচুয়া উপজেলার বক্তারকাঠি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণির শিক্ষার্থী রাজু বলেন, ‘আমাদের স্কুলে শহীদ মিনার নেই। আমরা ২১ ফেব্রুয়ারিতে মাঠে কাঠ ও কাপড় দিয়ে শহীদ মিনার বানিয়ে ফুল দেই। কিন্তু আমি চাই, আমাদের স্কুলেও পাকা শহীদ মিনার হোক, যাতে আমরা সবসময় সেখানে শ্রদ্ধা জানাতে পারি।’
আশরাফুল ইসলাম নামের এক শিক্ষক বলেন, ‘প্রতিবছর ভাষা আন্দোলনের গৌরবগাথা শিক্ষার্থীদের জানানো হলেও শহীদ মিনার না থাকায় তারা সেভাবে তা উপলব্ধি করতে পারে না। স্থায়ী শহীদ মিনার থাকলে শিক্ষার্থীরা সারা বছর শহীদদের স্মরণ করার সুযোগ পেতো।’
বাগেরহাটের মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। বেশ কিছু বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান বারবার তাগিদ পেলেও অর্থের অভাবে শহীদ মিনার নির্মাণ করতে পারছে না বলে জানা গেছে।
আবু সাঈদ নামের একজন অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানরা স্কুলে শহীদদের সম্পর্কে শিখবে, শ্রদ্ধা জানাবে, এটাই তো আমাদের প্রত্যাশা। কিন্তু শহীদ মিনার না থাকায় তারা একুশে ফেব্রুয়ারির গুরুত্ব ঠিকমতো বুঝতে পারে না। দ্রুত স্থায়ীভাবে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানাচ্ছি।’
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আকতার বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আর্থিক সংকটের কারণে সব বিদ্যালয়ে এখনও শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্ধ পেলে দ্রুতই শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

খুলনায় সড়ক অবরোধ করে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
পাঁচ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
এর আগে গত রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে কর্ম বিরতিতে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আন্দোলনকারী শিক্ষার্থী ও চিকিৎসকরা বলেন, ‘শেখ হাসিনা সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছিল, যা ছিলো সম্পূর্ণ বেআইনি আত্মঘাতী। আমরা ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিপ্লব সাধারণের জন্য ৫ দফা দাবি পেশ করেছি। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করব আমরা।’
তিনি আরও বলেন, ‘এই ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেলে শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। তারা আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি, তারা আমাদের দাবিগুলোকে গুরুত্ব দিচ্ছে না। তাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের অন্যান্য সব মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করেছি।’ এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় একটি ইস্যুতে কর্মবিরতি পালন করছেন। তাদের এই দাবির যৌক্তিকতা রয়েছে। তবে কর্মবিরতিতে যাতে রোগীদের কোনো ধরণের ক্ষতি না হয়। যাতে প্রত্যেকটি রোগী সুচিকিৎসা নিশ্চিত হয়, সে জন্য আমরা মিড লেভেলের চিকিৎসক যেমন: সহকারী রেজিস্ট্রার এবং অনারারি মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসারকে আরও একটিভ হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছি। যাতে কোনো রোগীর সমস্যা না হয়।’
পাঁচ দফা দাবিগুলো হলো:
১. এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবেন না, বিএমডিসি এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সালে হাসিনা সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছে, এই ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি ড্রাগ লিস্টের বাইরে ড্রাগ প্রেসকিবেল করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০,০০০ জন ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর ৪,০০০- ৫,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে। চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে এসএসসি পাস করা (ম্যাটস) শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

কালিগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়ম : তোপের মুখে কাজ বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জে মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধি সজল রায়ের উপস্থিতিতে রাস্তা নির্মান কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের কাদা-বালু মিশ্রিত ইট ও ইটের খোয়া দিয়ে সাবগ্রেড করতে চাইলে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন।
এ সময় নিম্নমানের বালু, ইট ও ইটের খোয়া সরিয়ে নেওয়ার জন্য কালিগঞ্জের নাহার এন্টারপ্রাইজকে চিঠি দেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন। অগ্রধিকার ভিত্তিতি পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত ২০০০ (দুই হাজার) মিটার সড়ক নির্মাণ প্রকল্পের বাজেট ১ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৭ শত ২৭ টাকা।
কাজ শুরুর তারিখ ২২ ফেব্রুয়ারী ২০২৪ এবং কাজ শেষের তারিখ ২১ আগস্ট ২০২৪ সাল, কাজের মেয়াদ ৬ মাস হলেও তা আরও ৬ মাস আগে শেষ হয়েগেছে। সেকারনে নতুন করে কাজের মেয়াদ বৃদ্ধি না করে তড়িঘড়ি সড়কটি যেনতেন ভাবে পায়তারা করে নিম্নমানের বালু, ৩ নম্বর ইট ও ইটের খোয়া সড়ক নির্মানে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠে।
স্থানীয়রা জানান, শুরু থেকেই কাজের বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডি এর উপপ্রকৌশলী সজল রায় ও ঠিকাদারী প্রতিষ্ঠান নাহার এন্টারপ্রাইজ বিভিন্ন সময় স্থানীয়দের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে সাথে সাথে অনেককে টাকা পয়সা দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
রফিকুল ইসলাম নামে আরেকজন মৎস্যচাষী জানান, তারা ঘেরের পলীমাটি রাস্তায় তুলেদিয়ে, ৩ নম্বর ইট ও খোয়া ব্যবহার করে আমাদের ঠকানোর চেষ্টা করা হয়েছে। রাস্তার সাবগ্রেড ঠিক না হলে রাস্তা নষ্ট হয়ে যাবে কোনভাবে টেকসই হবেনা। মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত সড়ক নির্মানে বিলম্ব করায় স্থানীয়দের ভোগান্তির শেষ নেই।
স্থানীয় কালুগাজীর বক্তব্য, আমরা এই রাস্তা দিয়ে ঘেরে যাই। এই বিলের মাছ দেশের অন্যান্য জেলায় রপ্তানী করা হয়। রাস্তা নির্মানে বিলম্ব হওয়ার আমাদের সময় বেশী লাগছে খরচ বেশী হচ্ছে। সেকারনে আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।
কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত সড়ক নির্মানে নিন্মমানের বালি, ইট ও খোয়া সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান নাহার এন্টারপ্রাইজকে চিঠি দিয়েছি। আশাকরি তারা ৩ নম্বর মালামাল সরিয়ে ১ নম্বর নির্মান সামগ্রী দিয়ে দ্রুত কাজ শুরু করবে।

মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের জেলা বিএনপি’র শুভেচ্ছা-অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
তৃণমূল কাউন্সিলরদের গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে খুলনা মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার এক খবর বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছে দলের মধ্যে গণতন্ত্র চর্চার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম।
শুভেচ্ছা বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত বর্ণাঢ্য সম্মেলনে কাউন্সিল অধিবেশনে ছবিযুক্ত ভোটার তালিকার ভিত্তিতে গোপন বুথে ব্যালট পেপারে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃষ্টান্ত স্থাপন করলেন। বিএনপি গণতন্ত্রের স্বপক্ষে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব পুনঃব্যক্ত করেছেন তারেক রহমান। তার বক্তব্যে খুলনা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী উজ্জীবিত হয়েছেন। দীর্ঘ ১৬/১৭ বছরে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের হামলা-মামলা, খুন-গুম ও সীমাহীন অত্যাচারের বেদনা ভুলে তারেক রহমানের দৃষ্টিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছি। এতো সুন্দর-সুশৃঙ্খলা গণতান্ত্রিক চর্চার আয়োজন করায় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বুকলের অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
মহানগর বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিভাগীয় সদর খুলনা মহানগর বিএনপি’র ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ্। মহানগর বিএনপি’র ১নং সদস্য খুলনা-৩ আসনের ধানেরশীষ’র কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সম্মেলনে অবহেলিত খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানাবাসী তথা অবহেলিত শিল্পাঞ্চলের বাঞ্চনার কথা তুলে ধরেছেন। তার হাত দিয়েই মৃতপ্রায় শিল্পনগরী খুলনা অতীতের ঐতিহ্য ফিরিয়ে অত্যাধুনিক শহরে পরিণত হবে। তাই খুলনাবাসীকে বিএনপি’র পতাকাতলে সমবেত হতে উদাত্ত আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ।

বিএনপি’র ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী নোমানের মৃত্যুতে জেলা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান গতকাল মঙ্গলবার (২৫ ফেব্র“য়ারি) ভোর ৬টায় রাজধানীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বীরচট্টলার কৃতিসন্তান, বীরমুক্তিযোদ্ধা, বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপি একজন বিশ্বস্ত ও পরীক্ষিত নেতার শুণ্যতার সৃষ্টি হল। বর্ষিয়ান জননেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে শোক পেয়েছেন মহান আল্লাহ সহ্য করার তওফিক দিন।
প্রসঙ্গত্ব, ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন
মহানগর বিএনপির নব-নির্বাচিতরা

খবর বিজ্ঞপ্তি
তৃণমূল কাউন্সিলরদের গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে খুলনা মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নোকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর আবার সন্ধার পর থেকে বিএনপির বিভিন্ন ইউনিট, ছাত্রদল, যুবদল, ড্যাব, বিএমএ, ধান-চাল ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন। এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আশাবাদ ব্যাক্ত করেন মনা-তুহিনের নেতৃত্বে খুলনা বিএনপি সু-সংগঠিত হবে। মৃতপ্রায় শিল্পনগরী খুলনা অতীতের ঐতিহ্য ফিরিয়ে অত্যাধুনিক শহরে পরিণত হবে।
জবাবে নবনির্বাচিত বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে মহানগর সকল ওয়ার্ড, থানা ও সর্বশেষ মহানগর বিএনপির সম্মেলন গনতান্ত্রিক পস্থায় শেষ করা সম্ভব হয়েছে। খুলনা মহানগর বিএনপিতে কোন ধরণের গ্রুপিং নেই-এখানে নেতৃত্বে প্রতিযোগীতা আছে। তারা সকলকে সাথে নিয়ে আগামীতে কাজ করবেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সভাপতি পদে এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ নির্বাচিত হয়।