Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা-খবর

22
খুলনা মহানগর বিএনপির সম্মেলনে সংগীত পরিবেশন --খুলনাঞ্চল

রামপালে আদালতের নির্দেশ অমান্য করে বার বার জায়গা দখলের চেষ্টা
রামপাল প্রতিনিধি
বিচারের বানী নীরবে কাঁদে। বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছে না। বার বার হয়রানীর স্বীকার হচ্ছে হামলাকারী ও দখলদারদের নিকট থেকে। চার যুগেও সমাধান হয়নি জমি বিরোধ। দফায় দফায় হামলা ও হয়রানি করে নিঃস করে দিচ্ছে অসহায় মানুষদের। আদালতের রায় পেয়েও কোন লাভ হচ্ছে না। হামলা ও দখলকারীদের খুটির জোর এতটাই যে তারা বিচারের ফয়সালাকে তোয়াক্কা না করেই বার বার হামলা ও জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে। এমনি এক ঘটনা ঘটেছে বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত খোরশেদ গাজীর পরিবারের উপর। চলছে অবৈধ জায়গা দখল, ভূমি জালিয়তী ও নানান অপকর্ম। এক শ্রেণির অসাধু দুস্কৃতিকারীদের মদদে এসব কাজ করে বেড়াচ্ছে দখলকারী মহলটি। একের পর এক হামলা করে অসহায়দের হয়রানি করেই যাচ্ছে। অপরাধকারিকে আইনের আওতায় আনা দরকার বলে দাবি করেন সচেতন মহল। রামপাল সহকারি জজ আদালতের মাধ্যমে গত (২৫ জানুয়ারি) সকাল ১০ টার সময় সার্ভিয়ার এড. গোলাম মোর্ত্তজা সোহেল আহমেদ ও জেলা জজ আদালতের ফোসেস সার্ভিয়ার দেলোয়ার হোসেন ফিরোজ তাদের নেতৃত্বে জমির সিমানা নির্ধারণ ও লাল পেলাগ ও ঢুলির ঢোলের আওয়াজে এলাকাবাসিকে জানিয়ে দেন যে আজ থেকে প্রকৃত জমির মালিক ভোগ দখল করবে।
মামলার বিবরণে জানা যায়, সীমানা পরিচিহ্ন মামলা নং- ২৪০/২১ এর মামলা শুরুর তারিখ-৪/১০/২১ মামলার রায় এর ও ২৫/২/২৪ প্রতিবেদনের আদেশের সংযুক্ত জারি মামলা নং ৫/২৪ এর মামলা রেকর্ডীয় জায়গা হচ্ছে, ১৪৫নং খতিয়ানের ১.৭৪ একর জমি রেকর্ডভূক্ত আছে। আদালতের রায় অমান্যকারি তাহের গাজীর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যক কর্মীকে বলেন, আদালতে রায় আমি মানি না, লাল নিশানা ও মানি না, হাফিজুরকে তার ঘরে থাকতে দিবো না, আমার ভাই একজন কোস্টগার্ড, পুলিশ, উকিল, সাংবাদিক আদালতের নোটিশ আমরা তোয়ক্কা করি না, আমাদের ৫৩১ নং দাগের ১০ শতক ও ৩১৯ নং দাগের ৪৩ শতক জমির মালিক আমরা সে কি করে জমিতে আসে, হাফিজুর আসলে আমরা তাকে দেখে নিবো বাড়িতে ও উঠতে দেবো না প্রয়োজনে তাকে এলাকা ছাড়া করে দেবো।
এ ব্যাপারে আদালতের রায় পাওয়া ভুক্তভোগী গাজী হাফিজুর রহমান বলেন, জায়গা বুঝে দেওয়ার জন্য গত (২৫ জানুয়ারি) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত সার্ভিয়ার এড. গোলাম মোর্ত্তজা সোহেল আহমেদ ও জেলা জজ আদালতের ফোসেস সার্ভিয়ার দেলোয়ার হোসেন ফিরোজ সরেজমিনে গিয়ে গ্রাম পুলিশ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত-শত লোকজনের মাঝে ঢাক ঢোল বাজিয়ে সিমানা প্রাচীর চিহৃত করে লাল নিশানা টানিয়ে দেন, আদালত কতৃক জমি বুঝিয়ে দেওয়ার কিছু দিন যেতে না যেতেই এক পর্যায়ে আমার জমি লাল নিশানা উঠানোর ও অবৈধ ভাবে জমি ভোগ দখলের চেষ্টা করছে, বিবাদীরা হলেন বারুইপাড়া গ্রামের মৃত আপতাব গাজীর পুত্র ও মেয়ে আব্দুল লতিফ গাজী, তাহের গাজী, লতিফা বেগম, আমি জমিতে আসলে আমাকে জীবন নাসের হুমকি, অকট্য ভাষায় গালিগালাজ করছে এমতাস্থায় আমি ও আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

দর্শনায় ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে। সোমবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা ঈদগাহ পাড়ায় সুন্নত আলীর ছেলে মোঃ হৃদয় (২৫) এর বাড়িতে অভিযান চালিয়ে বসত বাড়ীর উঠান হতে ৪লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ হৃদয়কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মোরেলগঞ্জে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালীতে টেকসই বেড়িবাঁধ বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার তুলাতলা কাশ্মীর নদীরপাড়ে শতাধিক স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশ নেন।
“প্রতিশ্রুতি নয়, চাই বাস্তবায়ন”—এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে মানববন্ধনটি আয়োজন করা হয়। এটি বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের অংশ, যেখানে স্থানীয় লজিক ইয়ুথগ্রুপ সক্রিয়ভাবে যুক্ত ছিল। ব্রিটিশ কাউন্সিল ও অ্যাকশনএইড বাংলাদেশ কর্মসূচিতে সহায়তা করেছে।
স্থানীয়রা জানান, বছরের পর বছর টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি। ফলে জোয়ারের পানিতে ঘরবাড়ি তলিয়ে যায়, কৃষিকাজ বাধাগ্রস্ত হয় এবং উপকূলবাসীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে। স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম ক্ষোভ প্রকাশ করে বলেন—
“প্রতিবার আশ্বাস পাই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রতি বছর ঘরবাড়ি ভেসে যায়, নতুন করে গড়তে হয়। কিন্তু কতদিন এভাবে চলবে?”
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগীরা, যাদের মধ্যে ছিলেন আব্দুল আলীম হাওলাদার, কাশ্মীর জামে মসজিদের ইমাম মো. আব্দুল হাই, মো. মিন্ঠু হাওলাদার, গৃহিণী ফরিদা বেগম ও শিক্ষার্থী মরিয়ম আক্তার।
তারা তাদের বক্তব্যে বলেন, “উপকূলের মানুষের জীবন রক্ষায় সাময়িক প্রতিশ্রুতি নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই বেড়িবাঁধ।”জেলা লজিক ইয়ুথগ্রুপের টিম লিডার মো. নাজমুল তালুকদার বলেন। “গত ৩০ বছর ধরে টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি শুনে আসছি, কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রতি বর্ষায় জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাতে হয়, আর ভাটার সময় শুকনো মাটিতে কৃষিকাজ ব্যাহত হয়।” মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান, যেখানে লেখা ছিল “প্রতিবার ত্রাণ নয়, চাই স্থায়ী সমাধান!”, “আজ যদি টেকসই বাঁধ হত, ঘরবাড়ি ডুবে যেত না!”, “আমরা কর দেই, সরকার টেকসই বাঁধ দিক!”, “নদী ভাঙনে হারিয়ে যাই, কবে টেকসই বাঁধ পাবো ভাই?”, “জোয়ার এলে ভাসতে হয়, সরকার কবে জাগবে?”, স্থানীয়রা হুঁশিয়ারি দেন, দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। এ বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশঙ্কা, সমস্যার সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তাদের একমাত্র দাবি— স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, যা উপকূলবাসীর জীবন-জীবিকা রক্ষা করবে।

ঝিনাইদহে কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উদ্দ্যোগে আয়োজিত এই মেলায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবন কৃষকদের মাঝে তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে আধুনিক সবজি, ফলসহ ড্রোন প্রযুক্তি, জলবায়ু সহনশীল শস্য উৎপাদন, জৈব সার, আধুনিক সেচ ব্যবস্থা ও স্মার্ট কৃষি যন্ত্রপাতি নিয়ে স্টল বসানো হয়। মেলায় অংশ নেওয়া কৃষক মহিউদ্দীন জানান, নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি তারা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তার বিষয়েও ধারণা পেয়েছেন।
উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী জানান, মেলাটি কৃষি খাতে টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়াতে পারবে। তিনি বলেন, কৃষি ব্যবস্থা আধুনিকায়ন হলে কৃষককে চাষে আরো বেশি উদ্বুদ্ধ করা সম্বভব হবে।

পাইকগাছায় বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন: থানায় অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পূর্ব শত্রতার জেরে হত দরিদ্র দ্বিজেন সরকারের চিংড়ি ঘেরে দুর্বৃত্তরা রাতে আঁধারে বিষ দিয়ে চিংড়ি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে। ঘটনাটি উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা এলাকায়। এ ঘটনায় অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানাাযায়, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতার অযোধ্য সরকারের ছেলে দ্বিজেন সরকারের একটি দেড় বিঘার চিংড়ি রয়েছে। তিনি জানান ওই ঘেরে আমি বিভিন্ন সময় প্রায় ৬০ হাজার চিংড়ি পোনা দিয়েছি। এ বাদেও ওই ঘেরে ভেটকি, পারশে, সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছিল। শনিবার রাতে যে কোন সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ দিয়ে চলে যায়। তাতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান আমি ঋণ করে ঘেরে চিংড়ি পোনা দিয়েছিলাম। এখ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। আমি প্রশাসনের নিকট দাবি জানায় যারা আমার ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছর তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য।

আপনজন ফেরামের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বিআইবিএম প্রশিক্ষণার্থীদের সর্বপ্রথম সংগঠন আপনজন ফোরাম কর্তৃক আয়োজিত “মহান ভাষা আন্দোলনের চেতনার আলোকে ন্যায় ভিত্তিক আর্থিক খাত ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। শনিবার বিকাল ০৩টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণের গ্রন্থ মোড়ক উন্মোচন মঞ্চ, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নিজামী, কবি, লেখক, গবেষক, সংগঠক, কলামিষ্ট, প্রাবন্ধিক, বহুগ্রন্থ প্রণেতা, বহু ভাষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও সম্পাদক, দৈনিক দেশজগত; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, সংগঠক, শিক্ষাবিদ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিএম (আইন), পূবালী ব্যাংক পিএলসি; আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ ম দেলোয়ার জাহান, কবি, লেখক, গবেষক ও সংগঠক; আব্দুল গণি ভূইয়া, কবি ও সংগঠক; মোঃ মোস্তাফিজুর রহমান, কবি ও সংগঠক; মোহাম্মদ শাহ্ আলম মিয়া, কবি, গীতিকার ও শিক্ষক; ডাঃ আনসার উদ্দিন ভূইয়া, কবি ও সংগঠক; জাকিয়া আক্তার চৌধুরী, কবি ও সংগঠক। উক্ত আলোচনা অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংগীকারাবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক আর্থিক খাতের অবস্থার পরিবর্তনসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরা হয়।

সাতক্ষীরা সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, টিটিসির অধ্যক্ষ কে.এম. মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার, র্যাব-৬ উপ-সহকারী পরিচালক মো. রুহুল আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার মো.আ. হাই সিদ্দিক, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার হেমেন্দ্র নাথ মন্ডল ও মো. ইমরান হোসেন, কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মো. শামসুর রহমান ও জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক।
সভায় আইন প্রশিক্ষণ, মামলার তথ্য সংগ্রহ ও মনিটরিং করা, জেলার ইনোভেটিভ ধারণগুলো একত্রি করে একটি প্লাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের সকল আইসিটি ও বিজ্ঞান ল্যাব সচল রাখা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা, সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা, দক্ষ আইসিটি শিক্ষকদের সহায়তা কাজে লাগানো, আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্য জানানো, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট রাখা, ভিকটিম সাপোর্টে ঘটনা স্থলে মূভমেন্ট করার জন্য ৬ সদস্যের একটি এক্সপার্ট সাইবার টিম গঠন করা হয়েছে ও বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে বটতলা নামক স্থান হতে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানে মন্দির রোড নামক স্থান হতে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
বৈকারী বিওপির বিশেষ আভিযানে ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি বিশেষ আভিযানে নটিজঙ্গল নামক স্থান হতে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আগরবাতি আটক করে।
কাকডাঙ্গা বিওপি বিশেষ আভিযানে কলারোয়া থানাধীন গেড়াখালি নামক স্থান হতে ৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানে দল চেকপোষ্ট এলাকা নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা আটক করে।
আটক মালামালের সর্বমোট মূল্য ৫ লাখ ৬৬ হাজার টাকা। বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলে ২১ ফেব্রুয়ারী পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি গতকাল বড়দল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের সভাপতিত্বে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের জৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ আলী ,সিনিয়ার শিক্ষক এসএম মাফিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বলয় কুমার মন্ডল, রবিউল ইসলাম,আব্দুস সেলিম ,পবিত্র কুমার নন্দী ,পুলকেশ কুমার মন্ডল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম , প্রভাষক নিমাই চন্দ্র প্রমূখ। বক্তরা শহীদদের স্মৃতিচারণ ও অবদানের কথা স্বরন করে বক্তব্য রাখেন। পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।

একুশে পদকপ্রাপ্ত শ্যামনগরে আবুল খায়েরকে গণসংবর্ধনা
সাতক্ষীরা প্রতিনিধি
একুশে স্মৃতি পদক-২০২৫ পাওয়ায় শ্যমানগর উপজেলা বিএনপির সাবেক নেতা কৈখালী বিএনপির সভাপতি মোঃ আব্দুল খায়ের মল্লিককে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় যাদবপুর বাজারে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ড. মনিরুজ্জামানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর। পরানপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল গণির সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ আনিছুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম আলমগীর, আহবায়ক কমিটির সদস্য এড. আব্দুস সবুর, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ ঢালী, সিনিয়র সাংবাদিক আনিছুজ্জামান আনিচ প্রমুখ।
এর আগে একুশে স্মৃতি পদক পাওয়ায় উপজেলা বিএনপির সাবেক এ প্রবীণ নেতার হাতে মানপত্র উঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকেও সদ্য সম্মাননা প্রাপ্ত এ নেতাকে ফুলের মালা পরিয়ে দেয়া হয়। মুলত সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ একুশে স্মৃতি পরিষদের পক্ষ থেকে ২০২৫ সালের জন্য আবুল খায়ের মল্লিকে উক্ত সম্মাননার জন্য মনোনীত করা হয়।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সম্মান ছোট বড় যাই হোব, সেটা সবসময় উৎসাহের এবং অনুপ্রেরণার। আবুল খায়েরকে দেয়া সম্মাননার কারনে আরও অনেকে সমাজগঠনমুলত কাজের পাশাপাশি ভাল কাজে উৎসাহ লাভ করবে। শত জুলুম অত্যাচার সত্ত্বেও দলবিচ্যুত না হয়ে তিনি ইস্পাত কঠিন মনোভাবের পরিচয় দিয়ে স্থানীয় বিএনপির ভাবমৃর্তি উজ্জ্বল করেছেন বলেও দাবি করেন বক্তারা।

কালিগঞ্জে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জে রুপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৪ ফেব্রুয়ারি বেলা ১টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন ছাত্র সমন্বয়ক মারুফ হাসান সহ বিদ্যালয় এর সকল শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন ব্যবহারের পর আমরা যে প্লাস্টিক-পলিথিন ফেলে দিই, তা মাটি ও পানিতে অপচনশীল অবস্থায় মিশে যায়। দীর্ঘ সময় পরিবেশে অবস্থানের ফলে প্লাস্টিক দ্রব্যাদি মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং সরাসরি প্রাণীর খাদ্যচক্রে প্রবেশ করে। ফলে মানবজাতি ও প্রাণিকুল নানা ধরনের প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে।’বিজ্ঞানীরা মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন। তাই প্লাস্টিকের বিকল্প ব্যবহারে তাঁদের উদ্যোগী হতে হবে। প্লাস্টিকের মাইক্রোকণা নিউরনের সঙ্গে মিশে নিউরন, তথা মস্তিষ্ককে অকার্যকর করে তোলে। স্বাভাবিক চিন্তাশক্তিকে দুর্বল করে দেয়।প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এ থেকে বাঁচতে হলে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করতে হবে।প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীরা বক্তব্য বলেন আগে দেখত, লোকজন বাজার-সদাই করতে খাড়াই (বাঁশ-বেতের ঝুড়ি), কাপড়, চট দিয়ে তৈরি ব্যাগ নিয়ে বাজারে যেতেন। এখন খালি হাতে যান। ফিরে আসেন পলিথিন, প্লাস্টিকের ব্যাগ নিয়ে। এটা বন্ধ করতে হলে আগের অভ্যাসে ফিরে যেতে হবে। তাহলে পলিথিনের ব্যবহার ৫০ শতাংশ কমে যাবে। শিক্ষার্থীদের মধ্যে প্রচলনামূলক অভিযানের
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন ষষ্ঠ শ্রেণির মরিয়ম আক্তার দ্বিতীয় স্থান দশম শ্রেণীর লাবিব হাসান তৃতীয় সপ্তম শ্রেণীর মেহেরা আঞ্জুম বক্তব্য প্রতিযোগিতায় প্রথম অষ্টম শ্রেণীর সওদা দ্বিতীয় সপ্তম শ্রেণীর মেহেরা আঞ্জুমান তৃতীয় সপ্তম শ্রেণীর নাফিস আঞ্জুমান অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষককে একটি মামলায় আসামি করার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
তাদের দাবি, আজকের মধ্যেই মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা মামলা করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবরোধের স্থানে এসে এ ঘোষণা দিতে হবে।
কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর তারা দুপুর একটার দিকে শহরের মজমপুর ট্রাফিক এলাকায় এসে মহাসড়ক অবরোধ করেন। একই দাবিতে রবিবার কলেজের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি মামলায় সরকারি কলেজের ১৩ জন শিক্ষককে আসামি করা হয়েছে।
কুষ্টিয়া শহরের কুঠিপাড়ার বাসিন্দা শেখ সবুজ রহমান (৪০) মামলাটি করেন। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “যে কেউ যে কারো বিরুদ্ধে আমলযোগ্য অভিযোগ নিয়ে এলে মামলা হতেই পারে। আমরা তদন্ত করে দেখব, ঘটনার সত্যতা আছে কি না। সত্যতা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না।”

আইনজীবী সমিতির নির্বাচনের আগে আদালত চত্বরে ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মুজিবুল হক নামে এক আইনজীবীকে পিটিয়ে আহত করেন দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মুখ খুলছে না কেউ। তবে আধিপত্য বিস্তার ও আতঙ্ক তৈরির জন্য পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে জানান আইনজীবীরা। ভোটের দুই দিন আগে আদালতে দুর্বৃত্তদের এ হামলার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে হঠাৎ আদালত চত্বরে প্রবেশ করেন।
প্রকাশ্যে তারা নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার, চেয়ার ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পগুলো ভাঙচুর করেন। এ ছাড়া কয়েকজন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও হামলা চালানো হয়। তবে ঘটনার পর হামলাকারীদের পরিচয় নিয়ে মুখ খুলছেন না আইনজীবীরা।
আইনজীবীরা জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এটিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল এই হামলার ঘটনা ঘটিয়েছে।
তারা বলছেন, কারা হামলা করেছে সেটি পুলিশ তদন্ত করে বের করুক। আধিপত্য বিস্তার ও আতঙ্ক তৈরির জন্য এই ঘটনা ঘটিয়েছে। তারা নিশ্চিত ভোটে হেরে যাবে বুঝতে পেরে এই ঘটনা ঘটিয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারবাজার বাস স্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছেন বলে জানা গেছে। এতে করে পথে বসেছেন দোকানিরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বারবাজার বাস স্ট্যান্ডে অবস্থিত ১০টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে দীপক ও নুর ইসলামের মিষ্টির দোকান, বিপ্লবের মুদির দোকান, অমলের ফলের দোকান, নাসিমের চায়ের দোকান, রবিনের সেলুনের দোকান, স্বপনের পানের দোকান, শুভর ইলেকট্রিকের দোকানসহ মোট ১০টি দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে এসব দোকানিরা নিঃস্ব হয়ে পথে বসেছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আবু সাঈদ জানান, রবিবার রাত ৩টার দিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারবাজার পৌঁছে কালীগঞ্জ ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা দেড়ের চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ১০টি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করে রক্ষা করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।
বারবাজার পুলিশ ক্যাম্পের আইসি জাকারিয়া মাসুদ জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লোহাগড়ায় বিদেশি পিস্তলসহ দুই ভাই গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশি পিস্তলসহ বাবুল শেখ (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তারা লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের পুত্র। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে লোহাগড়ার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ ওই দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুমন হাওলাদার সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুমন হাওলাদার, মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলা কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ বালুল শেখ ও তার ভাই বিপুলকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এম এম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুমন হাওলাদার বলেন, বাবুল শেখের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে খুলনায় মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর আয়োজনে খুলনায় ‘ডিজিটাল মাধ্যমে নারী ও তরুণীদের প্রতি সহিংসতা: ঝুঁকি, সুরক্ষা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনার সিএসএস আভা সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, শিক্ষার্থী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে তরুণীদের ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তা সংকট নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, সমাজকল্যাণমূলক সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
সভায় অনলাইনে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার নামিয়া আক্তার। সভার শুরুতে তিনি তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান ও সংস্থার কর্মকর্তারা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা ও ঝুঁকি সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করেন। অনেকেই মনে করেন, সামাজিক ও ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ছোট ভিডিও প্ল্যাটফর্মের কারণে সংসার ভাঙার মতো ঘটনাও ঘটছে। অধিকাংশ নারীই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার জানেন না এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তাদের সচেতনতা কম।
তারা মনে করেন, ডিজিটাল ট্রেনিংয়ের মাধ্যমে নারীদের সচেতন করা জরুরি, যাতে তারা সঠিকভাবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। একই সঙ্গে, একাধিক ফেক আইডি ব্যবহারের মাধ্যমে প্রতারণার ঘটনাও বাড়ছে, যা নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের মধ্যে মোবাইল ব্যবহারের ফলে সামাজিক বিচ্ছিন্নতা ও বাল্যবিবাহের প্রবণতা বাড়ছে, যা দেশের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। অনলাইনে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং বিচারধারার সংকীর্ণতাও নারীদের হয়রানির বড় কারণ হিসেবে উঠে আসে আলোচনায়।
অনেকেই মনে করেন, আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে, যা শুধুমাত্র নারীদের নয়, পুরুষদেরও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। সভায় নারীদের জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তার পাশাপাশি, তাদের অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য সচেতন হওয়ার ওপর জোর দেওয়া হয়।
আগামী এক বছর ‘সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট’ কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এই প্রকল্প নিয়ে কাজ করবে।

খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

তথ্য বিবরণী
খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান (সোমবার) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষি স্মার্ট হলে বাংলাদেশও স্মার্ট হবে। আমাদের অর্থনীতির সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কৃষিতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। কৃষক ও দেশ উভয়কে সমৃদ্ধ করতে হবে। বর্তমান বিশে^র জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিনিয়ত খাপ খাইয়ে চলতে হচ্ছে। যদি আমরা খাপ খাওয়াতে না পারি তাহলে কৃষিকে এগিয়ে নিতে পারবো না এবং দেশও পিছিয়ে পড়বে। দেশের অর্ধেক মানুষ এখনো কৃষি কাজের সাথে জড়িত। অনেক সময় হঠাৎ বৃষ্টিপাতের ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়। তিনি আরও বলেন, তখন কৃষকদের করণীয় বিষয়ে তাদের জানাতে হবে। আমরা কৃষককে স্মার্ট করতে চাই। কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান হয়, অধিক মুনাফা র্অর্জন করতে পারে সেজন্য কাজ করা প্রয়োজন। দেশের পানি, মাটি, বাতাস বড় সম্পদ। এদেশের মাটিতে বীজ বপন করলেই ফসল হয়। আমরা যদি পরিবেশ এবং মাটিকে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের কৃষি এগিয়ে যাবে এবং আমরাও এগিয়ে যাবো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতৃা করেন লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিসার ফরহদিবা শামস। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার এসময় উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৫টি স্টলে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কৃষকদের কৃষিপ্রযুক্তি প্রদর্শন করা হবে।

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
তথ্যবিবরণী
খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৩তম সভা সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ সভার আয়োজন করে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন এতে সভাপতিত্ব করেন। সভায় খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক (চলিত দায়িত্ব) মোঃ মনিরুল আলম, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, সহকারী উপমহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে শিশুশ্রম বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। শিশুদের জন্য উপযুক্ত বাংলাদেশ গড়তে আইনি পদক্ষেপের পাশাপাশি সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমে নিযুক্ত শিশুদের পুনর্বাসনের উদ্যোগ দরকার। ভবিষ্যতের জন্য আজকের শিশুদের গড়ে তুলবে হবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা যেন কোনভাবে নষ্ট না হয়।

খুবিতে ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিংয়ের সমাপনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, পেশাগত উন্নয়নে বর্তমান সময়ে সফট স্কিলে দক্ষতা অর্জন সবচেয়ে জরুরি। তাই ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সফট স্কিলে প্রশিক্ষণ নেওয়া উচিত। বিশ্ব যে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে এবং প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত বিশ্বের দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। উন্নত দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে চলতে হার্ড স্কিলের সাথে সফট স্কিলেরও সমান গুরুত্ব রয়েছে।
সোমবার বেলা ১১.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে ‘ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিং প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, যেকোনো বিষয়ে দক্ষতা অর্জন করলে তা সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যায়। বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই। প্রযুক্তিগত দক্ষতা থাকলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। যা পরবর্তীতে তার কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তিনি জীবনকে ঢেলে সাজাতে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সফট স্কিলে দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র সরকারি চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হতে হবে কিংবা প্রাইভেট সেক্টরের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বর্তমান যুগ প্রতিযোগিতাপূর্ণ। তাই এই ধরনের কর্মশালা কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তিনি এ ধরনের ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিলে দক্ষ করে তোলার জন্য আইসিটি ডিভিশনের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। আরও বক্তব্য রাখেন একই স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হক। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন।
প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের শবনম মুস্তারি, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রনি ডাকুয়া, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবরিনা, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শাওন কর্মকার ও তমা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মোঃ মিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে উপাচার্য ট্রেনিং প্রোগ্রামের ১৯টি ব্যাচে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে এ প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে।

খুবি সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের একমাত্র সংগঠন খুবি সাংবাদিক সমিতির (খুবিসাস) প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনের মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও সমিতির সদস্যরা উপস্থিত থাকবেন।
৬ষ্ঠবর্ষে পদার্পণে সংগঠনটির সভাপতি একরামুল হক বলেন, আগামীকাল ২৫ ফেব্রুয়ারি আমরা খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। পাঁচ বছর আগে এই সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যমের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই পাঁচ বছরে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, অনেক সাফল্য অর্জন করেছি এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও সুদৃঢ় করেছি। আমাদের সমিতির সদস্যরা দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন।

১৬ বছর পর নগর বিএনপি সম্মেলনে তারেক রহমান
‘অযাচিত তর্ক-বিতর্ক না করে জনগণ ও দেশের স্বার্থ রক্ষা থেকে দুরে সরে না যাই’

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের অধিকাংশ মানুষ বিএনপির নেতাকর্মীদের দিকে তাকিয়ে আছে মন্তব্য করে বলেছেন, দেশের মানুষ এখন পর্যন্ত মনে করে যে-দেশে যদি একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন হয়; ইনশাল্লাহ বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। প্রত্যকেটি নেতাকর্মী তৈরী হতে হবে। আমাদের কাজ, কথা, কর্মকাণ্ডে সেই প্রতিফলন থাকতে হবে। দেশের মানুষ আমাদের কাছে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণের পৌঁছাতে হবে। দেশের মানুষ দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিশ্রুতিবদ্ধ ও শপথ নিতে হবে।
দীর্ঘ ১৬ বছর খুলনার মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে খুলনার সার্কেট হাউজ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে গোটা নগরীতে ছিল উৎসবের আমেজ। সকাল ১০টায় সম্মেলন শুরুর আগেই নেতাকর্মীরা রঙ-বেরঙের গেঞ্জি, টি-শাট, ক্যাপ পড়ে সম্মেলনস্থলে জড়ো হন। ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এই সার্কিট হাউজ ময়দানের সমাবেশ করেছিল বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা অনেক আগেই বলেছিলেন, এই স্বৈরাচার দেশকে ধ্বংস করে পালিয়ে যাবে। দেরীতে হলেও তা সত্য হয়েছে। আমরা দেশের সংস্কার নিয়ে কথা বলছি। কিন্তু সংস্কার নিয়ে প্রতিনিয়ত আলোচনা অবান্তর। দেশের মানুষের মূল সমস্যাগুলোর সমাধান করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষকের কৃষি সমস্যার সমাধান করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যুক্তরাজ্যের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে।
আামাদের যে কোন মূল্যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে বাংলাদেশের যে সর্বনাশের খাদের কিনারে চলে গেছে সেখান থেকে তুলে আনতে সক্ষম হবো। আপনারা দেখেছেন কিভাগে গনতন্ত্র ধ্বংস হয়েছে। কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে শুনেছি। শুধু শুনেছি নয় নির্যাতিত হয়েছেন। কিছুদিন আগেও ১৪ শ’ মানুষ শহীদ হয়েছেন। দলের নেতাকর্মীরা খুন, গুম, হত্যা, গায়েবী মামলা শিকার হয়েছেন। এখনও অনেকে মামলায় হাজিরা দিচ্ছেন।
অযথা তর্ক বিতর্ক নিয়ে সর্তক করে তারেক রহমান বলেন, ‘আমরা অযাচিত তর্ক-বিতর্ক না করে জনগণ ও দেশের স্বার্থ রক্ষা থেকে দুরে সরে না যাই। নিত্য পণ্যে মূল্য বৃদ্ধিতে প্রতিদিন যুদ্ধ করছে। এখন বাজার সিন্ডিকেট কাজ করছে। দেশের মধ্যে স্থিতিশীলতা রক্ষা করতে হবে। এই কাজগুলো করতে হলে সঠিক ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। আমরা যেন দেশের এমন পরিস্থিতি তৈরী না করি, যাতে করে পতিত স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না তারা সুযোগ না পেয়ে যায়।
খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যশোর বিএনপি নেতা সাবেরুল ইসলাম সাবু, কাজী আলাউদ্দিন, আমিরুল ইসলাম কাগজী। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। শোক প্রস্তাব পাঠ করেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক সৈয়দা রেহানা ঈসা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু, সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান প্রমুখ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, জনরোষে শেখ হাসিনা গুষ্টি শুদ্ধ পালিয়েছে। তিনি যে বলেছেন শেখ মুজিবের মেয়ে পালাই না। তিনি বলেন বাংলাদেশেই শেখ হাসিনার বিচার হবে। এ সময় তিনি সকলের কাছে ধানের শীষে ভোট চান।
এদিকে বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কাউন্সিলর অধিবেশন শুরু হয়েছে। সভাপতি পদে বর্তমান আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু, সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ৬ জন যথাক্রমে শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলটির ৫০৫ জন কাউন্সিলর নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। দলটি প্রতিষ্ঠার ৪৭ বছর পর খুলনা নগর বিএনপির নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ করা হচ্ছে।

‘‘২১ ও ২২ নং ওয়ার্ডের দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনার ভেলিডেশন’’ শীর্ষক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ‘‘২১ ও ২২ নং ওয়ার্ডের দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনার ভেলিডেশন’’ শীর্ষক কর্মশালা সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। কেসিসি’র কর্মকর্তাসহ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কেসিসি’র সহযোগিতায় ‘কাইমেট রিজিলিয়েন্ট কিন সিটিস (থ্রি সি)’ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মহানগরীর ওয়ার্ড পর্যায় থেকে দুর্যোগের ঝুঁকি হ্রাসে গৃহীত কার্যক্রমের বাস্তবায়ন কেসিসি’র অন্যতম দায়িত্ব। রেড ক্রিসেন্ট-এর মত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এ কাজে এগিয়ে আসলে আমাদের কার্যক্রম আরো সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। প্রকল্পভুক্ত ওয়ার্ড এলাকার পাশাপাশি আগামীতে মহানগরীর সকল স্বল্প আয়ের জনবসতি এলাকায় প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ করার বিষয়ে তিনি রেড ক্রিসেন্টের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মহানগরীর ২১ ও ২২ নং ওয়ার্ড এলাকায় ‘কাইমেট রিজিলিয়েন্ট কিন সিটিস (থ্রি সি)’ শিরোনামে চার বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ইতোপূর্বে দুর্যোগ ঝুঁকি চিহ্নিতকরণ, অগ্রাধিকারকরণ ও ঝুঁকি নিরসনে করণীয় বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। গৃহীত কর্মপরিকল্পনা সরকারের নীতিমালা ও সিটি কর্পোরেশনের নীতিমালার সাথে সমন্বয়, বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের সহযোগিতার সুযোগ চিহ্নিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা ও থ্রি সি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: মোসলেহ উদ্দিন এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বিবরণী তুলে ধরেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো: আব্দুল মজিদ। অন্যান্যের মধ্যে কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত মামলা হয়েছে।
মামরার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক খাযরুল আলম জানান, উপজেলার বাঁকা ঘোষপাড়া গ্রামের মৃত বিষ্টুপদ ঘোষের ছেলে হাজু ঘোষ (৬৫) এর বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাজু ঘোষের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ আংশিক পঁচে যাওয়ায় দুই তিন দিন আগে যেকোনো সময় হাজু ঘোষ টিনসেডের নিজ বসত ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাজু মানসিক ভারসাম্যহীন ছিলেন। একমাত্র মেয়ে ছাড়া তার পরিবারের আর কেউ নাই। ঘটনার সময় তার মেয়েটাও এলাকার বাইরে ছিল। মৃতদেহ উদ্ধার করা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ওসি সবজেল হোসেন জানিয়েছেন।

২৮ ফেব্রুয়ারী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাহে রমজানের স্বাগত মিছিল
খবর বিজ্ঞপ্তি
সোমবার,২৪ ফেব্রুয়ারি ‘২০২৫ বিকাল ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়াস্থ আইএবি কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন এর পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন,
সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন , ছাত্রনেতা মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ ।
সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় নগর কার্যালয়ের সামনে থেকে মাহে রমজানের স্বাগত মিছিল ও ১৭ রমজান মহানগর এর ইফতার মাহফিল এর সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনায় সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
তথ্য বিবরণী
পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এবং দুই দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান সোমবার সকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল ব্যবস্থাপনা কমিটি, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিন-মরিয়ম স্মৃতি পরিষদ ও এলাকাবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অত্যন্ত সুন্দর একটি আয়োজনের প্রকাশ। শিশুদের হামদ, নাত ও ইসলামিক সাংস্কৃতিকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যাতে শিশুরা ইসলামের সাংস্কৃতিক মূল্যবোধের সাথে যুক্ত থাকে। ইসলামিক গান চর্চা করার জন্য ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন। ওয়াজ মাহফিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আমিন-মরিয়ম স্মৃতি পরিষদের সভাপতি এবং ২০২২ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
ওয়াজ মাহফিলে ১ম দিন প্রধান বক্তৃা ছিলেন তারের পুকুর জামে মসজিদের খবিত মাওলানা মুফতি রিয়াদুল ইসলাম শফিক এবং বিশেষ বক্তা ছিলেন নড়াইলের বড়নাল দাখিলা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোঃ শফিকুল ইসলাম ও ভারত ফুরফুরা দরবার শরীফের খলিফা মাওলানা মোঃ আবুল হোসেন।

বসন্ত উৎসব, বার্ষিক মিলনমেলা, অভিষেক ও গুণীজন সম্মাননা
খবর বিজ্ঞপ্তি
” বসন্ত ছুঁয়েছে মন – নতুনতারা’য় আমরা ক’জন ” শ্লোগানে আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত বর্ণাঢ্য জমজমাট বসন্ত উৎসব, বার্ষিক মিলনমেলা, অভিষেক ও গুণীজন সম্মাননা রবিবার, প্লাটিনাম অফিসার্স ক্লাব মিলনায়তন, খালিশপুর, খুলনায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা ও কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল।
দুই পর্বের অনুষ্ঠানে যথাক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার ও সর্বভারতীয় কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা নীহার রঞ্জন দেবনাথ। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা আজিজুর রহমান ও স্মৃতি রেখা বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ আবু আসলাম বাবু ও তাসরিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ আলী, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, অনিন্দ্য আনিস, শেখ আকতার, ফাতিমা আলী, এফ এম মনিরুজ্জামান, শেখ আসাদুজ্জামান মিথুন, শ্রীগৌরদাস বিশ্বাস।
ভারত বাংলাদেশের শতাধিক কবি সাহিত্যিক স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, স্মৃতি রেখা বিশ্বাস, সেবাব্রত সিংহ, নীহার রঞ্জন দেবনাথ, আলহাজ্ব আব্দুস সালাম, ফাতিমা আলী, সৈয়দ আশরাফ আলী, এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, মিনা আজিজুর রহমান, অনিন্দ্য আনিস, শেখ আকতার, মোঃ আশরাফুল আলম, মোঃ মারুফুল ইসলাম ও এস এম নাজমুল হাসান কে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ভাগ্য কুপন ও খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়। শ্রীগৌরদাস বিশ্বাস নতুনতারা পরিবারের গর্বিত আজীবন সদস্য পদ গ্রহণ করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খালিশপুর সাংবাদিক সংস্থার আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর সাংবাদিক সংস্থার উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারি ’২৫ বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সাংবাদিক গোলাম কিবরিয়া আশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি সাংবাদিক আসিফ ইকবাল, সাংবাদিক এনামুল হক এনাম, সাংবাদিক মুনসুর আলী, সাংবাদিক শেখ রাজু আহমেদ, সাংবাদিক আরমান শেখ, মোঃ সৌরভ প্রমুখ। সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। সভায় অপর এক প্রস্তাবে সিদ্ধান্ত হয় আগামী ১৫ রমযান খালিশপুর বায়তুল ফালাহ একাডেমিতে খালিশপুর সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলে আটক
কয়রা প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজ টহল ফাঁড়ির অধিনস্থ মুড়ুলির খাল এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় ৪ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। বনবিভাগ সুত্রে জানা গেছে, ২৪ ফেব্রুযারী (সোমবার) ভোর ৪ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দাকোপ উপজেলার হানিফ শেখ,আশরাফুল গাজী,তাজনুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাতাব আলী,ইমরুল ইসলাম, আমির আলী, জামাল সরদার, কারিমুল ও আল আমিন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক (এসিএফ) শরিফুল আলম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ৭ জনের নামে মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
দাবিকৃত ১০ লাখ চাঁদার টাকা না পেয়ে বাড়ি থেকে এক গরু ব্যবসায়িকে ডেকে এনে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মোঃ মঞ্জুরুল কবীরসহ সাত জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের ইউছোপ মোল্লার মেয়ে ও মৃত লিয়াকত সরদারের স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে মঙ্গলবার সাতক্ষীরার দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন।
বিচারক মোঃ নজরুল ইসলাম নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩, এর ৫এর (৫) ধারা তৎসহ দ-বিধির ৩৮৫/৩০২/৩৪ ধারা অনুযায়ি উপমহা পুলিশ পরিদর্শক খুলনাকে উল্লেখিত আইনের বর্ণিত ধারার আলোকে অভিযোগের বিষয়ে তিনি নিজে অথবা অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের পদমর্যাদার নীচে নয় এমন কোন পুলিশ কর্মকর্তার মাধমে তদন্ত করে আগামি ২১ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামীরা হলেন, সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, সদর থানার সাবেক উপপরিদর্শক কালাম, একই থানার সাবেক সহকারি উপপরিদর্শক আব্দুল মালেক, সদর উপজেলার বাঁশদহা কাজীপাড়ার মোঃ জব্বার সরদারের ছেলে আব্দুল খালেক ও একই গ্রামের কামরুল শেখের ছেলে বিপুল।
মামলার বাদি আকলিমা খাতুন তার অভিযোগে উল্লেখ করেছেন তার স্বামী লিয়াকত সরদার একজন গরু ব্যবসায়ি ছিলেন। তার ব্যবসায়িক অংশীদার ছিলেন ৬নং আসামী আব্দুল খালেক। আব্দুল মালেক গরু গাড়িতে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন। বিক্রি শেষে তারা টাকা বন্টন করে নিতেন।
আব্দুল খালেক গরু চালানের বিষয়ে সমস্ত তথ্য ৭নং আসামী বিপুলকে দেয়। বিপুল বিষয়টি সোর্স হিসেব তৎকালিন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হককে অবহিত করে। এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক কালাম ও সহকারি উপপরিদর্শক মালেক ২০২০ সালের ১৬ জুলাই দুপুরে লিয়াকতের বাড়িতে যেয়ে গরু বিক্রিকে অনেক লাভ করেছিস বলে লাভের কমিশন হিসেবে শান্তিপূর্ণভাবে ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা নিয়ে দেখা করতে বলে।
নতুবা তার জীবন হারনোর হুমকি দিয়ে যায়। কিছুক্ষণ পর আব্দুল খালেক ভিকটিম লিয়াকতের বাড়িতে আসে। আসামী বিপুলের সঙ্গে কথা বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দফারফার পরামর্শ দেয়। সন্ধ্যায় খালেক ও লিয়াতত খানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে। ভিকটিম ৫০ হাজার টাকা বিপুলকে দিয়ে বিষয়টি সমাধান করার কথা বলে।
১৮ জুলাই সন্ধ্যায় উপপরিদর্শক কালাম ও সহকারি উপপরিদর্শক মালেক ভিকটিম লিয়াকতকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখা করতে বলেছে মর্মে বাড়ি থেকে নিয়ে যায়। রাতে ভিকটিম বাড়িতে না ফেরায় বাদি ১৯ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। তাকে কোথাও না পেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। বিষয়টি পুলিশ সুপার মহোদয় দেখবেন মর্মে আশ^সত করে সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের কাছে পাঠানো হয়।
পরে বাদি ও সাক্ষীরা বাড়িতে চলে যায়। ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে আসামী উপপরিদর্শক কালাম ও সহকারি উপপরিদর্শক মালেক বাদির বাড়িতে যেয়ে ক্রসফায়ারের হাত থেকে ভিকটিমকে বাঁচাতে ১০ লাখ টাকা দাবি করে। টাকা যোগাড় করার জন্য বাদি সময় চাওয়ায় কালাম ও মালেক চলে যায়। ৩০ জুলাই সকালে বাদি ও সাক্ষীরা ভিকটিম লিয়াকত সরদারকে কয়ার বিল নামক স্থানে গুলিবিদ্ধ মৃত অবস্থায় দেখতে পায়।
লাশের ময়না তদন্ত শেষে বাদি ভিকটিমের লাশ নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করে। আসামীরা বাদির স্বামীর নিকট অবৈধ সুবিধা চেয়ে না পাওয়ায় হেফাজতে নিয়ে অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগ অনুকুল পরিস্থিতি না থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী জিএম জাকির হায়দার গত ২১ জানুয়ারি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন গত রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) আদালতের আদেশ পেয়েছেন।

সাতক্ষীরায় মধ্যরাতে মৎস্যজীবি দলের নেতার বাড়িতে হামলা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মধ্যরাতে মৎস্যজীবি দলের নেতার বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ি সংলগ্ন অফিস ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত অনুমান ৩টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের ইসলাম হাঁস ফার্মার পাশে কুচপুকুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত অনুমান ৩ টার দিকে হাপপ্যান্ট ও লুঙ্গি পরা ৮/১০ জন মুখোশধারী ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়ির সাথে থাকা মৎস্যজীবি দলের অফিসের তালা ভেঙ্গে ভিতর ঢোকে। তারা বিদ্যুৎ বন্ধ করে প্লাস্টিকের চেয়ার ও জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং বসত ঘরে মধ্যে ঢুকে স্বর্ণের গহনা ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় সাইফুলের স্ত্রী বাঁধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
সাইফুল ইসলাম আরো জানান, তিনি ঘটনার রাতে বাড়িতে ছিলেন না। তার স্ত্রীর ফোন পেয়ে তিনি এবং তার শ্বশুর বাড়ির লোকজন দ্রুত বাড়িতে আসেন এবং ঘটনা প্রত্যক্ষ করেন।
সাইফুল ইসলাম আরো জানান, তিনি আগরদাড়ী ইউনিয়ন শাখার মৎস্যজীবি দলের সহ সভাপতি। তিনি গত ১৫ বছর বিদেশে ছিলেম। সম্প্রতি দেশে ফিরে তিনি তার বাড়ি সংলগ্ন একটি ঘরে মৎস্যজীবী দলের সাইন বোর্ড টানান। তবে কে বা কারা এই হামলা করেছে সে সম্পর্কে তাৎক্ষণিক তিনি কিছু জানাতে পারেননি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামিনুল হক জানান, তিনি ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে দূর্ভোগে রোগীরা
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। রোববার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি চলছে। সোমবার কর্মবিরতীর দ্বিতীয় দিনে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের কারনে ভোগান্তিতে পরতে দেখা গেছে রোগীদের।

চিকিৎসকদের পাঁচ দফা দাবী হলো ১। এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না। উক্ত আইনের বিরুদ্ধে বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ। ২। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট এবং এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওষুধ লিখতে পারবেন না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। ৩। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে- দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর চার থেকে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে এবং ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। ৪। সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহ বন্ধ করে দিতে হবে। এরই মধ্যে পাশ করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। ৫। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) সভাপতি ডা. আরাফাত হোসেন জানান, শেখ হাসিনা সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করে যা ছিল সম্পূর্ণ বেআইনি ও আত্মঘাতী। আমরা ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিপ্লব সাধনের জন্য পাঁচ দফা দাবি পেশ করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবো।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান জানান, ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় একটি ইস্যুতে কর্মবিরতি পালন করছেন। তবে রোগীদের কোনো ভোগান্তি যাতে তৈরি না হয় সে চেষ্টা অব্যাহত রয়েছে।

শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে গোবর দিলো দুর্বৃত্তরা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ শ্রদ্ধা জানায়নি। উলটো বেদিতে ফুলের পরিবর্তে গোবর দিয়েছে একদল দুর্বৃত্ত।
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামে অবস্থিত আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় চত্বরে একটি শহীদ মিনার রয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শহীদ মিনারে কেউ শ্রদ্ধা জানাননি। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও কেউ শহীদ মিনারের বেদিতে ফুল দেননি। উলটো শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে গ্রামের একদল দুর্বৃত্ত গোবর দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
বিদ্যালয়ের শহীদ মিনারকে অবমাননার বিষয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয় সংলগ্ন এলাকার এক বাসিন্দা বলেন, ২১শে ফেব্রুয়ারির দিন স্কুলটি বন্ধ ছিল। কোনো শিক্ষক কিংবা ছাত্রছাত্রী আসেননি। এই সুযোগে কোনো দুষ্ট ছেলেরা হয়ত ওই স্কুলের শহীদ মিনারের ওপর গোবর দেয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মেজবা উদ্দিন বলেন, ‘আমাদের স্কুলে এ ধরনের ঘটনা ঘটেনি। ওইদিন সকাল ছয়টা বা পৌনে সাতটার দিকে আমরা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছি। ভাইরাল ভিডিওটি ভিন্ন কোনো স্কুলের হতে পারে।’
নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান সাহমুদ বলেন, বিদ্যালয়ের শহীদ মিনারকে অবমাননা করে বেদিতে গোবর দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে সোমবার ওই বিদ্যালয়ে যাব। সেখানে যদি এ ধরনের ঘটনার সত্যতা পাই, আর কোনো শিক্ষকের গাফিলতি দেখি, তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে খুলনা নাগরিক আন্দোলনের গভীর ক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকাল ১১ ঘটিকায় খুলনা নাগরিক আন্দোলনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন লালুর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে খুলনা নাগরিক আন্দোলন গভীর ক্ষোভ প্রকাশ করে। সভায় বক্তব্য রাখেন- খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি এ্যাড. গাউসুল আযম, যুগ্ম মহাসচিব ইসরাত আরা হীরা, সাংবাদিক আসাফুর রহমান কাজল, এ্যাড. মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন, এ্যাড. রাজিয়া সুলতানা, মিলন বিশ^াস, শেখ আতিক মিশু, অধ্যক্ষ সাজেদুল ইসলাম, এস এম মেশতাকুল ইসলাম, মোঃ কামাল হোসেন, ইুঞ্জনিয়ার রমিজ রাজা, ডাঃ মোঃ অহিদুল ইসলাম, সাংবাদিক এম এ কবির মুন্সী, হাসান সাব্বির জীবন, মিলন বিশ^াস প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন সারা বাংলাদেশে খুন, রাহাজানী, ছিনতাই, লুটপাট, ডাকাতি, ধর্ষণ ও দখলবাজী বৃদ্ধি পাওয়ায় জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নেতৃবৃন্দ আশু এসবের প্রতিকার চেয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিকারের আহ্বান জানিয়েছেন।

দীর্ঘ ২২ বছর পর ভালোবাসার মঞ্চের উদ্যোগে তিন গ্রামের মিলনমেলা
সাতক্ষীরা প্রতিনিধি
তালায় দীর্ঘ ২২ বছরের বিরোধ ভুলে এক অভূতপূর্ব মিলনের সাক্ষী হলো সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর, মাঝিয়াড়া ও খড়েরডাঙ্গা গ্রাম। পারস্পরিক দ্বন্দ্ব, বিদ্বেষ ও মান-অভিমান ভুলে সবাই একত্রিত হলো “ভালোবাসার মঞ্চ” এর ছায়াতলে মিলনমেলা অনুষ্ঠিত। রবিবার সন্ধ্যায় মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে সাতক্ষীরা জেলা ভালবাসার মঞ্চের সভাপতি এস,এম আকরামুল ইসলামের উদ্যোগে ভালবাসা মঞ্চের প্রতিষ্ঠাতা সৈয়দ উমায়ের হাসানের সহযোগিতায় শিবপুর,মাঝিয়াড়া, খড়েরডাংঙ্গা গ্রামের মানুষকে ভালোবাসায় আবদ্ধ করতে এক মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজ সেবক গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন শেখ, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহান আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস,
শিক্ষক মোঃ কামরুল ইসলাম গাজী,মোঃ আব্দুল মান্নান মোড়ল(মিঠু), তালা সদর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আহম্মাদ আলী সরদার। আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, এস.এম হাসান আলী বাচ্চু, শেখ মহাসিন হোসেন, আব্দুল রশিদ গাজী, মোঃ ফজলুর রহমান মলঙ্গী, মতিয়ার রহমান সরদার, ফারুক খাঁন প্রমুখ। এ সময় বিভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক বিভেদ ভুলে গ্রামবাসীরা পরস্পরকে আলিঙ্গন করে গড়ে তুললেন সম্প্রীতির এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের মান-অভিমান, ক্ষোভ ও দুঃখের অবসান ঘটিয়ে শান্তি ও ঐক্যের পথে এগিয়ে গেল তিনটি গ্রাম।গ্রামের প্রবীণ ও তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের প্রতি বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জানান, ‘আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম। আজ মনে হচ্ছে, সত্যিই একটা নতুন সূর্যোদয় দেখছি। এই মিলন অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন। বিদ্বেষ ও হিংসার পরিবর্তে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কুরবানি দেওয়া হয় মনের সকল গ্লানি ও কষ্ট। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কাজ সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর অশেষ রহমতে। আমরা চাই, ভবিষ্যতেও এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক। গ্রামবাসীর একমাত্র লক্ষ্য ভালোবাসার আলো জ্বেলে শান্তি ও সম্প্রীতির বার্তা সবার ঘরে পৌঁছে দেওয়া। এই মহতী উদ্যোগ সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। মত বিনিময় সভা শেষে মহান রাব্বুল আল আমিনের প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ দোয়নুষ্ঠান পরিচালনা করেন আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আলিম।

মৎস্যজীবী দলের অফিস ভাঙচুর, সভাপতির বাড়িতে ডাকাতি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বড় জামতলা বাইপাসসংলগ্ন অফিস ও অফিস লাগোয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাড়ির মালিক আব্দুস সালাম সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি। এ বাড়িতে সভাপতির স্ত্রী রুপালি খাতুন একাই থাকেন।
আর আব্দুস সালাম থাকেন সিটি কলেজ মোড়সংলগ্ন ছোট জামতলার বাড়িতে।
আব্দুস সালামের দ্বিতীয় স্ত্রী রুপালি খাতুন বলেন, ‘আমার স্বামী রাতে এখানে থাকেন না। আমার ১৬ বছর বয়সী একটি মেয়ে আছে। মেয়েটি তার নানার বাড়িতে থাকায় গত রাতে বাড়িতে একা ছিলাম।
রাত ৩টার দিকে ১০-১২ জনের একটি মুখোশধারী দল অফিসের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় আমি জেগে গেলে তারা আমার গলয় দা ধরে কানের দুল, গলায় থাকা স্বর্ণের চেইন কেড়ে নেয়। এরপর তারা শোকেসের তালা খুলে ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে চলে যায়। যা গতকাল সকালে আমার স্বামী রেখে গিয়েছিলেন।
তারা যাওয়ার সময় স্বামীর নাম ধরে গালাগাল করতে করতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ব্যানারগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়।’
তিনি আরো বলেন, ‘তারা চলে যাওয়ার পরপরই আমার বড় জা’কে সাথে নিয়ে আগুন নিভিয়ে ফেলি। অফিস এবং ঘরের সাথে থাকা সিসিটিভির ক্যামেরাগুলো তারা ভাঙচুর করে। বিদ্যুতের তার কেটে দিয়ে গেছে।’
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বা কাউকে চিনতে পারেননি জানিয়ে বলেন, ‘সবাই মুখোশ পরা ছিল।
কাউকে চিনতে পারিনি। কেউ লুঙ্গি পরা ছিল, কেউ প্যান্ট পরা ছিল। পরে বড় জা আমার স্বামীকে মোবাইলে ঘটনাটি জানান।’
ভুক্তভোগী আগরদাঁড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর সালাম বলেন, ‘আমি তো বাড়িতে ছিলাম না। আমার বড় ভাবি ফোন করে জানালে আমি তৎক্ষণাৎ থানায় ফোন করি।’
কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের কয়েকজনের সাথে আমার বিরোধ আছে। তারা এ ঘটনা ঘটাতে পারে। সন্ধ্যায় মামলা করা হবে।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল হক জানান, এ ঘটনা জানার পরপরই থানার উপপরিদর্শক শামীমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আগুন লাগার ভয়ে বাস থেকে লাফ, প্রাণ গেল নারীর
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে বাসে আগুন লাগার ভয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ায় মাহফুজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মাহফুজা বেগম পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ মোল্লার স্ত্রী।
সোমবার সকালে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তেইশ মাইল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, সড়কের ওই স্থানে একটি বাসের সামনের অংশ থেকে ধোয়া বের হতে থাকলে যাত্রীরা গাড়িতে আগুন লেগেছে বলে দ্রুত গেট দিয়ে বের হতে থাকেন।
এ সময় ওই নারী তাড়াতাড়ি নামার জন্য গাড়ি থেকে লাফিয়ে পড়লে গুরুতর আহত হন। যশোর থেকে ছেড়ে আসা বাসটি চুকনগর যাওয়ার সময় ওই স্থানে পৌঁছলে গাড়ি থেকে প্রচুর ধোয়া বের হতে থাকে। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আহত মাহফুজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
কেশবপুর ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী বলেন, ‘ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনার পর মারা যান।’
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ওই নারীর মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়।

দিঘলিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর উপর গুরুত্ব প্রদান এবং নগরঘাট -রেলিগেট ফেরিতে অতিরিক্ত টোল ও অবৈধ চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট দপ্তর ও যৌথবাহিনী কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা এবং আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, বারাকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের প্রফেসর নাসির উদ্দিন, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুর ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, আড়ংঘাটা থানার প্রতিনিধি মিজানুর, খানজাহান আলী থানার প্রতিনিধি এস আই মিকাইল হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান সহ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।