Home স্বাস্থ্য গোড়ালিতে অতিরিক্ত হাড় গজালে চিকিৎসা

গোড়ালিতে অতিরিক্ত হাড় গজালে চিকিৎসা

9


ডা. মো. মেহেদী হাসান।।

মানুষের শরীরে বিভিন্ন হাড়ে অতিরিক্ত হাড় গজায়। এদের মধ্যে ক্যালকেনিয়াম (পায়ের হাড়) অন্যতম। সাধারণত অতিরিক্ত হাড় গোড়ালির নিচে ও পেছনে গজায়। এই অতিরিক্ত হাড়কে ক্যালকেনিয়াম স্পার বলে। পায়ের সবচেয়ে বড় হাড় ক্যালকেনিয়াম যা দাঁড়ালে বা হাঁটলে প্রথম মাটির সংস্পর্শে আসে এবং শরীরের পূর্ণ ওজন বহন করে। এর যে-কোনো ক্ষুদ্র অসঙ্গতির ফলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। যেমন পায়ের গোড়ালির হাড় বাড়লে স্বাভাবিকভাবে হাঁটতে পারা যায় না। মাঝেমধ্যে ব্যথা করবে এবং খুঁড়িয়ে হাঁটতে হয়।

Pause

Mute
Remaining Time -14:12

Close PlayerUnibots.com
যে কারণে হাড় বাড়ে : অসঙ্গতিপূর্ণ জুতা পরলে ক্যালকেনিয়াম স্পার হয়। পায়ের পেশি দুর্বল হলে পায়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে স্পার তৈরি হয়। দীর্ঘদিন ধরে প্লান্টার ফাসা ও টেনডনের প্রদাহ হলে গোড়ালিতে অতিরিক্ত হাড় গজায়। শরীরে অতিরিক্ত ওজন থাকলে স্পার হওয়ার আশঙ্কা থাকে। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড ও অস্টিওআর্থ্রাইটিসে হিল স্পার হয়। অনেকের বংশানুক্রমিকভাবে স্পার তৈরি হয়।

লক্ষণ : প্রধান উপসর্গ হলো ব্যথা। সকালে ঘুম থেকে ওঠার পর বা অনেকক্ষণ বসার পর পা ফেলতে গেলেই ব্যথা শুরু হয়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে ব্যথা আস্তে আস্তে কমে আসে। বিশ্রাম অবস্থায় ব্যথা থাকে না। অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে, পায়ে ভর দেওয়া যায় না। অতিরিক্ত হাড় পেশি, টেনডন, ফাসা, রক্তনালি ও সড়বায়ুকে ট্রাকশন ইনজুরি করে। ফলে ব্যথাসহ টিস্যু জমে থাকে। কখনও কখনও পায়ের তলা লাল হয়, হিলপ্যাড শুকিয়ে যায় এবং পা ফ্ল্যাট হয় অর্থাৎ পায়ের আর্চ নষ্ট হয়ে যায়।

চিকিৎসা : অ্যানালজেসিক ওষুধ সেবনে ব্যথা কমে আসবে। কখনও কখনও স্থানীয়ভাবে স্টেরয়েড ইনজেকশন পুশ করলে ব্যথা দ্রুত নিরাময় হয়। ইনজেকশন পুশ করতে সতর্ক থাকতে হয়। অন্যথায় হিলপ্যাড (গোড়ালি) শুকিয়ে যাবে এবং রোগ ত্বরান্বিত হবে। ফিজিক্যাল থেরাপি, যেমনÑ এসডব্লিউডি, ইউএসটি এবং ওয়াক্স বাথ ব্যবহারেও উপকার পাওয়া যায়। কারণ হাড়ের বৃদ্ধি কিছুটা কমে কিন্তু পুরোপুুরি ভালো হয় না।

আর্থ্রোস্কোপিক সার্জারি : মেডিক্যাল চিকিৎসায় ভালো না হলে, রোগের পুনরাবৃত্তি হলে, হিলপ্যাড শুকিয়ে গেলে, পায়ে ভর দিতে অসুবিধা হলে এবং হাড় বাড়তে থাকলে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হয়। গোড়ালির দুই পার্শ্বে ছোট ছিদ্র দিয়ে আর্থ্রোস্কোপ প্রবেশ করিয়ে অতিরিক্ত হাড় সেভিং করে বের করা হয় এবং প্ল্যান্টার ফাসা বিচ্ছেদ করা হয়। এতে রোগের উপসর্গ দ্রুত লাঘব হয়।

ঘরোয়া প্রতিকার : উপযুক্ত মাপের ও নরম জুতা পরিধানে ব্যথা লাঘব হতে পারে সাময়িক। হিল ও আর্চ সাপোর্ট জুতা পরা একান্ত প্রয়োজন। সকালে ঘুম থেকে ওঠার পর আঁড়াআঁড়িভাবে পায়ের তলা মেসেজ করতে হবে। দিনে দুবার কুসুম গরম পানির সেঁক বা ঠাণ্ডা সেঁকে উপসর্গ নিরাময় হবে। পায়ের তলার ও লেগের পেশির স্ট্রেসিং, নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে পারেন। পাশাপাশি একজন অর্থোপেডিক ও ট্রমা সার্জনের পরামর্শ নিয়ে রাখা ভালো।

লেখক : অর্থোপেডিক ও

ট্রমা সার্জন বিশেষজ্ঞ, নিটোর, ঢাকা

চেম্বার : বিডিএম হসপিটাল, হুমায়ুন রোড

মোহাম্মদপুর ঢাকা। ০১৯৩৫৭৫৬৯৪৬