ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি রেলক্রসিং ৩টি, যোগীপোল ২টি ও জাব্দিপুর ১টি রেলক্রসিংএ গেট এবং গেটম্যান অরক্ষিত। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, আলিম মাদ্রাসা সংলগ্ন রেলক্রসিং এবং যোগীপোল মোড়ল মসজিদ গেট , জাব্দিপুর রোড রেলক্রসিংএ গেট এবং গেটম্যান না থাকায় দুর্ঘটনার আসংখা রয়েছে। দূর্ঘটনা এড়াতে গেট এবং গেটম্যান অতিব জরুরী। ফলে ট্রেন আসলেও ফেলানো হচ্ছেনা গেটের বেরিয়্যাল(গেট)। এই অবস্থায় দীর্ঘদিন ধরে হাজার হাজার পথচারী জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। সম্প্রতি বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় এ বিষয়টি এলাকাবাসী সহ সচেতন মহলের দৃষ্টিতে আসে।
দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া ব্যাক্তিদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল ঘুরে দেখাগেছে খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি চাল বাজারের মধ্যে দিয়ে শিরোমণি যাওয়ার ব্যাস্ততম সড়কের মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রেলক্রসিং এ গেটে রয়েছে বেরিয়্যাল(গেট), নির্মিত হয়েছে গার্ড রুম কিন্তু নাই গেটের বেরিয়্যাল(গেট) ফেলার গেটম্যান। ব্যাস্ততম সড়কটির খোলা অরক্ষিত গেট দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন এবং পথচারীরা জীবনের ঝুকি নিয়ে রেলক্রসিং পার হচ্ছে। সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন তিনি মটরসাইকেল যোগে নিউজ সংগ্রহ করতে গিয়ে রেল লাইন পার হওয়ার সময় অল্পের জন্য বেঁচে যান।
তিনি আরো বলেন, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়, শিরোমণি হাফিজিয়া মাদ্রসা, শিরোমণি হলি চাইন্ড কিন্ডার গার্ডেন স্কুল সহ অসংখ্য স্কুল ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ গ্রামের হাজারও মানুষ জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে, গেটম্যান ও গেট না থাকায় গত বছর রেল লাইনের দূর্ঘটনা ঘটে শিরোমণিতে ৩ জন মারা গেছে । এদিকে ফুলবাড়ীগেট জাব্দিপুর রেলক্রসিং’এ একই অবস্থা বিরাজ করছে। কিছু দিন আগে এই গেটের বেরিয়্যাল বসানো হলেও গেটম্যান দেয়া হয়নি। ফলে ব্যাস্ততম এই সড়কের রেলক্রসিং’এর গেটের বেরিয়্যাল(গেট) না ফেলায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে রেলিগেট-আফিলগেট এলাকার দায়িত্বে থাকা মেটম্যান আঃ সাত্তার জানান, দুটি গেটেই গেটম্যান দেওয়ার ইচ্ছা কর্তৃপক্ষের রয়েছে কিন্তু রেল বিভাগের জনবল সংকটের কারনে দেওয়া সম্ভব হয়নি তবে জনবল নিয়োগ হলে দুটি গেটেই গেটম্যান দেওয়ার কথা জানিয়েছেন উর্ধতন কর্মকর্তাগন ।










































