Home আঞ্চলিক কুয়েটে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি খুলনা ছাত্রদলের

কুয়েটে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি খুলনা ছাত্রদলের

13



।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেছেন, ইতিমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য, সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন ও ছবি, ভিডিও ফুটেজ পাওয়া প্রমাণের ভিত্তিতে দেশবাসি জানতে পেরেছে, খুলনা প্রযুক্তি ও প্রক্যেশলী বিশ^বিদ্যালয়-কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সূত্রপাত গুপ্ত একটি ছাত্র সংগঠন ঘটিয়েছে। তারা শুরুতে রাহুল জাবেদ, ইফাজ ও ইউসুফ নামের তিনজন ছাত্রদল সমর্থকের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে সুত্রপাত ঘটিয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সম্মানিত ভিসি, সম্মানিত শিক্ষকবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের উপর গুপ্ত সংগঠনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৌলতপুর শহীদ মিনার চত্ত্বরে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে মিছিলটির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কতিপয় মিছিলকারী তাঁদের দিকে অতর্কিতে তেড়ে গিয়ে হামলা করেন। তাঁদের ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্তা করা হয়। শুধু শিক্ষার্থীদেরই নয় গুপ্ত ছাত্রসংগঠনের সন্ত্রাসীরা কুয়েট ভিসি, শিক্ষকদের লাঞ্ছিত করেছেন। অবিলম্বে ওইসকল গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে গুপ্ত সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
খুলনা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব মো. তাজিম বিশ্বাস এর সভাপতিত্বে ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল এবং অন্তর্গত সকল থানা-কলেজ, পৌর, ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে গুপ্ত ছাত্র সংগঠনের সন্ত্রাসীদেও গ্রেফতার ও ছাত্র, ভিসি শিক্ষক নির্যাতনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।